ডরপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DORP NGO Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকায়। সকল ডরপ এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
ডরপ এনজিও এবারের সার্কুলারে মোট ২টি ক্যাটাগরিতে অনির্দিষ্ট জন নারী বা পুরুষ, স্নাতক/মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং ডরপ এনজিওতে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ)
- চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
- কর্মস্থলঃ চট্টগ্রাম (বাঁশখালী, সাতকানিয়া, পটিয়া), কিশোরগঞ্জ কটিয়াদী, কুলিয়ারচর) টাঙ্গাইল (ভূঞাপুর, গোহালিয়া বাড়ী, গোপালপুর, ঘাটাইল, কালিহাতী), সিরাজগঞ্জ (সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, সলঙ্গা, উল্লাপাড়া),বরগুনা (বরগুনা সদর, আমতলী), পটুয়াখালী (কলাপাড়া)।
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- শূণ্যপদঃ অনির্দিষ্ট
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/মাস্টার্স
- বয়সসীমাঃ ১৮-৩৫ বছর
- আবেদন মাধ্যমঃ ডাকযোগে/ইমেইল
- আবেদনের সময় শেষঃ ৩১ মার্চ, ২০২৬ ইং
ডরপ এনজিও নিয়োগ ২০২৬
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। দারিদ্র বিমোচন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ১৯৮৭ সাল থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচী বাস্তাবায়ন করে আসছে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ১৮ টি শাখার কার্যক্রম বাস্তবায়নে নিম্নে উল্লেখিত পদের বিপরীতে যোগ্যতাসম্পন্ন এবং প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদী কাজ করার মানসিকতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আপনি যদি ডরপ এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
DORP NGO Job Circular 2026
আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে/ইমেইলে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।
DORP NGO Job Circular 2026 টিতে ডাকযোগে/ইমেইলে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ৩১-০৩-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব
| পদের নাম | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | বেতন (প্রশিক্ষণকাল) | বেতন (স্থায়ীকরণের পর) |
|---|---|---|---|
| সিনিয়র ক্রেডিট অফিসার | স্নাতকোত্তর/সমমান। PKSF এর সহযোগী প্রতিষ্ঠান ও MRA অনুমোদিত প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। | ২২,৩০৪ টাকা | ২৭,১৫২ টাকা |
| ক্রেডিট অফিসার | স্নাতক/সমমান। PKSF এর সহযোগী প্রতিষ্ঠান ও MRA অনুমোদিত প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। | ১৮,৩৬০ টাকা | ২০,৮০০ টাকা |
আরো দেখুন- দাবী এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
ডরপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার
ডরপ মৌলিক উন্নয়ন সংস্থা বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
এখানে ডরপ এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

ডরপ এনজিও আবেদন করার পদ্ধতি
উল্লেখিত বিবরণ অনুযায়ী এই পদে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার বিবরণ, মূল সনদপত্রের সত্যায়িত কপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল নম্বরসহ স্ব-হস্তে লিখিত আবেদন পরিচালক, ডরূপ মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, ৩৬/২ পূর্ব শেওড়াপাড়া, মিরপুর ঢাকা – ১২১৬ বরাবর আগামী ৩১-০৩-২০২৬ ইং তারিখের মধ্যে ডাক অথবা কুরিয়ার যোগে পৌঁছাতে হবে।
অথবা ই-মেইলও আবেদন করা যাবে, adminmf dorpbd.org অথবা director-mf@dorpbd.org
ডরপ এনজিও চাকুরীর শর্তাবলী
ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ছাত্র/অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।
নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে ১৫,০০০ (পনের হাজার) টাকা ফেরতযোগ্য জমানত সংস্থার অনুকূলে জমা দিতে হবে। শিক্ষানবিশকাল ০৩ (তিন) মাস। ০৩ (তিন) মাস পর কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে চাকুরী স্থায়ীকরণ করা হবে।
নিয়োগ প্রাপ্তির পর প্রার্থীকে ৩০০ (তিন শত) টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে। অঙ্গীকারের তারিখ থেকে ০৬ মাসের মধ্যে স্বেচ্ছায় সংস্থা ছেড়ে গেলে ০১ মাসের বেতনের সমপরিমান টাকা সংস্থায় জমা দিতে হবে।
যোগদানের ০৩ মাসের মধ্যে কেউ সংস্থা ছেড়ে গেলে জমাকৃত জামানত বাজেয়াপ্ত করা হবে। একই সাথে ০১ মাসের সমপরিমান বেতনের টাকা সংস্থায় জমা দিতে হবে।
নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হলে পূর্ববর্তী প্রতিষ্ঠানের NOC অথবা চাকুরী বিষয়ক অনাপত্তি পত্র অবশ্যই দাখিল করতে হবে। প্রার্থীকে বৈধ মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল চালানো জানা আবশ্যক।
ডরপ এনজিও চাকুরীর সুবিধাদি
মোবাইল বিল, যাতায়াত ভাতা, বাৎসরিক উৎসব বোনাস ০২ টি, প্রভিডেন্ট ফান্ড সুবিধা, পুরুষ ক্রেডিট অফিসারদের শাখায় একক আবাসন সুবিধা এবং মহিলা ক্রেডিট অফিসারদের আবাসন ভাতা ৭০০ টাকা, প্রকৃত মোটর সাইকেল তৈল ও জ্বালনি বিল সুবিধা, কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান, স্টাফ কল্যাণ তহবিল সুবিধা।
ডরপ এনজিওতে যোগাযোগ
অফিসের ঠিকানা: ডরূপ মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, ৩৬/২ পূর্ব শেওড়াপাড়া, মিরপুর ঢাকা – ১২১৬
অফিসিয়াল ওয়েবসাইট: https://dorpbd.org
ফোন: +880 1700708110
ইমেইল: info@dorpbd.org
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
আবেদন কোথায় করতে হবে?
পরিচালক, ডরূপ মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, ৩৬/২ পূর্ব শেওড়াপাড়া, মিরপুর ঢাকা – ১২১৬ বরাবর
আবেদনের শেষ তারিখ কখন?
৩১-০৩-২০২৬ ইং
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে “মাস্টার্স” অথবা ৪ বছর মেয়াদি ডিগ্রি (স্নাতক) পাশ প্রার্থীরা।
কোটা কি প্রযোজ্য?
হ্যাঁ – এনজিও চাকরির নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য হবে
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।
শেষকথাঃ ডরপ এনজিও জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।