Skip to content

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (TMSS Job Circular 2026) আজকেই প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু স্বনামধণ্য দৈনিক পত্রিকায় ও TMSS এর ওয়েসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

টিএমএসএস এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৫টি ক্যাটাগরিতে ১৪০০ জন নারী অথবা পুরুষ, এইচএসসি থেকে স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং টিএমএসএস এর চাকরির প্রতি আগ্রহী হন, তাহলে বিস্তারিত নিচে দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ টিএমএসএস (TMSS)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ১৪০০টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ১৮-৪৫ বছর
  • আবেদন মাধ্যমঃ ডাকযোগে/সরাসরি/কুরিয়ার
  • আবেদনের সময় শেষঃ ২৫ মে, ২০২৬ ইং

টিএমএসএস নিয়োগ ২০২৬

টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার Health Education & Microfinance Grand Sector-এর এখতিয়ারে পরিচালিত এইচইএম-অপারেশন ডোমেইনে ঋণ কর্মসূচিতে দেশব্যাপী বিস্তৃত টিএমএসএস এর যে কোন শাখায় কাজ করার মানসিকতাসম্পন্ন উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে নিম্নবর্ণিত পদে নিয়োগের উদ্দেশ্যে আবেদন আহবান করা যাচ্ছে।

আপনি যদি টিএমএসএস এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

TMSS Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

TMSS Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ২৫-০৫-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

TMSS বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতাবেতন/ভাতা
শাখা ব্যবস্থাপক (SR-TMSS)১০০স্নাতকোত্তর + MFI/PKSF প্রোগ্রামে অভিজ্ঞতা অগ্রাধিকারপ্রশিক্ষণকাল: ২৫,০০০ টাকা;
স্থায়ী হলে প্রায় ৪১,৯৬১ টাকা
শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর১০০স্নাতকোত্তর + কম্পিউটার দক্ষতাপ্রশিক্ষণকাল: ২০,০০০ টাকা;
স্থায়ী হলে প্রায় ৩০,০০০+ টাকা
ফিল্ড সুপারভাইজার২০০স্নাতকোত্তর (অভিজ্ঞদের অগ্রাধিকার)প্রশিক্ষণকাল: ১৮,০০০ টাকা;
স্থায়ী হলে প্রায় ২৯,৪৮৪ টাকা
সহকারী ফিল্ড সুপারভাইজার৫০০এইচএসসি/সমমানপ্রশিক্ষণকাল: ১৭,০০০ টাকা;
স্থায়ী হলে প্রায় ২৪,৮১০ টাকা
বিনিয়োগ কর্মী (ইসলামী শাখা)৫০০স্নাতক/স্নাতকোত্তরপ্রশিক্ষণকাল: ১৩,০০০ টাকা;
স্থায়ী হলে প্রায় ২৪,৮৮৪ টাকা

আরো দেখুন- এ্যাডো এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার

টিএমএসএস বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশের প্রায় সকল জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এখানে টিএমএসএস এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি 2026
টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি

টিএমএসএস আবেদন করার নিয়ম

সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে।

আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ, সচল মোবাইল নম্বর ও ই-মেইল এ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আবেদন ২৫/০৫/২০২৬ইং তারিখের মধ্যে নিম্ন বর্ণিত যে কোন ঠিকানায় সরাসরি, ডাক/কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে।

সংস্থার যে কোন শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে ১০/- টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রশিদ সংগ্রহ করতে হবে।

অথবা যে কোন তফসীলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র “টিএমএসএস” শিরোনামে রূপালী ব্যাংক পিএলসি, টিএমএসএস শাখা, হিসাব নং-৪১৬৮০২৪০০০০১৬ বা অগ্রণী ব্যাংক পিএলসি, শিববাটি শাখা, হিসাব নং-0200005397107 বা সোনালী ব্যাংক পিএলসি, কলেজ রোড শাখা, হিসাব নং-0609802000403 এ টাকা জমা করে টাকা জমাদানের মূল রশিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অন্যথায় আবেদন বাতিল হিসেবে গণ্য হবে।

চাকরির সুযোগ সুবিধা

নিয়োগ প্রাপ্ত কর্মী/কর্মকর্তাদের প্রশিক্ষণকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগ প্রদান করা হবে এবং স্থায়ী নিয়োগ প্রাপ্তির পর হতে সংস্থার বিধি অনুসারে ০৩টি উৎসব ভাতা, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা, জ্বালানী বিল, মোবাইল বিল, জীবন বীমাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে; এছাড়াও ক্রেডিট এ্যালাউন্স, লোড এ্যালাউন্স, ব্যাংকার এ্যালাউন্স, হাই পারফরমেন্স বোনাসসহ অন্যান্য সুযোগ সুবিধা আছে।

কর্মী/কর্মকর্তাদের সন্তোষজনক ভাবে ০৫ বছর কর্মকাল সমাপ্তে মূলবেতনের সমপরিমান ০১টি, ১০ বছর পূর্তিতে ০২টি, ১৫ বছর পূর্তিতে ০৩টি এবং ২০ বছর পূর্তিতে ০৪টি গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে।

TMSS যোগাযোগ

অফিসের ঠিকানাঃ 631/5, West Kazipara, Mirpur-10, Dhaka- 1216, Bangladesh
ফোনঃ +88-02-55073530, 55073586, 55073540, 9013659
ইমেইলঃ
info@tmss-bd.org
ওয়েবসাইটঃ
https://tmss-bd.org

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কোথায় করতে হবে?

পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর

আবেদনের শেষ তারিখ কখন?

২৫-০৫-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে এইচএসসি/অনার্স/মাস্টার্স পাস প্রার্থীরা।

কোটা কি প্রযোজ্য?

হ্যাঁ – এনজিও চাকরির নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য হবে

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।

শেষকথাঃ টিএমএসএস জব সার্কুলার 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *