Skip to content

সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

সোসাইটি ফর সোসাল সার্ভিস এসএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (SSS NGO Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকায়। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

সোসাইটি ফর সোসাল সার্ভিস এসএসএস এবারের সার্কুলারে মোট ১৫টি পদে ১৩১৩ জন নারী অথবা পুরুষ, এইচএসসি থেকে সান্তকোত্তর পাশে সম্মলিতভাবে নিয়োগ দিবে। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো সার্কুলারের একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ সোসাইটি ফর সোসাল সার্ভিস এসএসএস (SSS)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ সারা বাংলাদেশ
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ১৩১৩টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ১৮-৫0 বছর
  • আবেদন মাধ্যমঃ ডাকযোগে/সরাসরি/কুরিয়ার
  • আবেদনের সময় শেষঃ ২৬ জানুয়ারি, ২০২৬ ইং

এসএসএস এনজিও নিয়োগ ২০২৬

সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশে সকল জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনি যদি সোসাইটি ফর সোসাল সার্ভিস এসএসএস এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

SSS NGO Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

SSS NGO Job Circular 2026 টিতে টেলিটক অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ২৬-০১-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। শেষ সময়ের জন্য কেউ অপেক্ষা করবেন না, কারণ শেষের দিকে সার্ভার এ সমস্যা হয়।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

ক্রমপদের নামপদসংখ্যাশিক্ষাগত যোগ্যতা (সংক্ষেপে)বেতন
সহকারী পরিচালক (ক্রেডিট/এমএফআই/অডিট/ফিন্যান্স/আইটি/এইচআর/প্রশাসন)৫০ জনস্নাতক/স্নাতকোত্তর (বিষয়ভিত্তিক); সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজনশিক্ষানবিশকাল: ৩০,০০০ টাকা; স্থায়ী হলে: ৩৫,৭০০ টাকা
প্রোগ্রাম অফিসার (হাসপাতাল)৫২ জনস্নাতক/স্নাতকোত্তর; হাসপাতাল ব্যবস্থাপনায় অভিজ্ঞতা৩০,০০০ টাকা
হেড অব কোর সাপোর্ট অপারেশন৪০ জনকম্পিউটার সায়েন্স/আইটি/ইঞ্জিনিয়ারিং/সমমান; অভিজ্ঞতা আবশ্যকআলোচনা সাপেক্ষ
হেড অব আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনোলজি৪০ জনআইটি/সিএসই/ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর; ১০ বছরের অভিজ্ঞতাআলোচনা সাপেক্ষ
ডাটা অ্যানালিস্ট (এমআইএস/অ্যানালিটিক্স)৪০ জনপরিসংখ্যান/আইটি/ডেটা সায়েন্স/সমমানআলোচনা সাপেক্ষ
স্বাস্থ্য সমন্বয়কারী (পিএইচসি প্রজেক্ট)৫০ জনচিকিৎসা/পাবলিক হেলথ/সমমান; অভিজ্ঞতাআলোচনা সাপেক্ষ
নির্মাণ প্রকৌশলী (সিভিল)৫০ জনসিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক; অভিজ্ঞতাআলোচনা সাপেক্ষ
জোনাল ম্যানেজার৫০ জনস্নাতক/স্নাতকোত্তর; এমএফআই/এনজিও অভিজ্ঞতা৪০,০০০ – ৭০,০০০ টাকা
এরিয়া ম্যানেজার২৫ জনস্নাতক/স্নাতকোত্তর; মাঠ পর্যায়ের অভিজ্ঞতা৩২,০০০ – ৫৮,৭০০ টাকা
১০অডিট অফিসার২০ জনবিবিএ/এমবিএ (অ্যাকাউন্টিং/ফিন্যান্স)২৮,০০০ – ৩৭,৯০০ টাকা
১১লোন হিসাব কর্মকর্তা৩৫ জনবিবিএ/বিকম/সমমান২৪,৮০০ – ৩৬,৫০০ টাকা
১২সিনিয়র ব্রাঞ্চ (ক্রেডিট) ব্যবস্থাপক৪০ জনস্নাতক/স্নাতকোত্তর; শাখা ব্যবস্থাপনায় অভিজ্ঞতা৪৫,০০০ – ৫৪,০০০ টাকা
১৩অটোমেশন প্রকৌশলী৪০ জনঅটোমেশন/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংআলোচনা সাপেক্ষ
১৪অফিসার (ক্রেডিট)/সহকারী ব্যবস্থাপক২০০ জনস্নাতক; মাঠ পর্যায়ে কাজের মানসিকতাশিক্ষানবিশ: ২০,০০০ টাকা; স্থায়ী: ২৮,৫০০ – ৪১,৯৬০ টাকা
১৫অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্রেডিট)/সিনিয়র মাঠ সহকারী১০০০ জনএইচএসসি/স্নাতক; মাঠ পর্যায়ে কাজের মানসিকতাশিক্ষানবিশ: ১৫,০০০ টাকা; স্থায়ী: ২১,৮৭০ – ৩৩,৮৫০ টাকা

আরো দেখুন- গণ কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি

এসএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার

এখানে সোসাইটি ফর সোসাল সার্ভিস এসএসএস এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

এসএসএস এনজিও নিয়োগ ২০২৬
সোসাইটি ফর সোসাল সার্ভিস এসএসএস এনজিও সার্কুলার

এসএসএস এনজিও আবেদনের শর্তাবলী

আবেদন করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী, যেমন – বয়সসীমা, জাতীয়তা এবং কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, তা লিস্ট আকারে উল্লেখ করা হল-

সকল পদে শিক্ষানবিসকাল ৬ মাস। নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ সংস্থার চাকুরিবিধি অনুযায়ী ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ড ফান্ড, বিনিয়োগের জন্য পেনশন, প্রতি ৫ বছরের জন্য ১টি হিসেবে সর্বোচ্চ ৫টি গ্রাচ্যুয়িটি, প্রতিবছর ৩০ দিন সংস্থার নিকট বিক্রয়যোগ্য অর্জিত ছুটি, মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব বোনাস, মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসাহ বোনাস (মাইক্রোফাইন্যান্স কর্মীদের), বার্ষিক ইনক্রিমেন্ট, প্রযোজ্য ক্ষেত্রে টি.এ/ডি.এ, লাঞ্চ ভাতা, সুদমুক্ত মোটরসাইকেল ও ট্যাব ঋণ, জ্বালানী ও রক্ষণাবেক্ষণ ব্যয়, কর্মী ঋণ, মোবাইল বিল, প্রদেয় বেতন-ভাতার বিপরীতে প্রতিষ্ঠান কর্তৃক প্রযোজ্য আয়কর প্রদান, দুর্ঘটনাজনিত আর্থিক সুবিধা, মৃত্যুজনিত আর্থিক সুবিধা, সোনালী করমর্দন সুবিধা, ১৭ ধরণের ছুটির সুবিধা, ভালো পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন পদের কর্মীদের বিদেশগমন সুবিধাসহ আনুষঙ্গিক সুবিধাদি প্রাপ্য হবেন।

৮নং পদে নির্বাচিতদের সার্বক্ষণিক গাড়ী ও ড্রাইভার সুবিধা প্রদান করা হবে। নিয়োগকৃত (৮নং, ৯নং, ১১নং, ১২নং, ১৪নং ও ১৫নং) পুরুষ প্রার্থীগণ সংস্থার অফিস ক্যাম্পাসে বিনামূল্যে একক আবাসন সুবিধা এবং ১২নং, ১৪নং ও ১৫নং পদের মহিলা প্রার্থীগণ বাহিরে থাকার জন্য অতিরিক্ত বাড়ী ভাড়া ভাতা পাবেন।

১নং, ৬নং, ৭নং ও ১৩নং পদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয়, টাঙ্গাইল; ৩নং, ৪নং ও ৫নং পদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে প্রধান/ফাউন্ডেশন কার্যালয়; ২নং পদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে এসএসএস হাসপাতাল, টাঙ্গাইল; ১০ নং পদের প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয়/বিভাগীয় কার্যালয় এবং ১১ নং পদের প্রার্থীদের কর্মস্থল হবে বিভাগীয় কার্যালয়/জোন কার্যালয়।

উপ নির্বাহী পরিচালক, এসএসএস বরাবর আবেদনপত্র (স্বাক্ষরসহ), প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (স্বাক্ষরসহ), শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সম্প্রতি তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট) এবং ২০০/- টাকা (অফেরতযোগ্য) “সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস);”-এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ রোড শাখা, টাঙ্গাইল, সঞ্চয়ী হিসাব নম্বর “6015234002045” তে অনলাইন জমা/আরটিজিএস/পে-অর্ডার করে জমার স্লিপ আবেদনপত্রের সাথে যুক্ত করে আবেদন করতে হবে।

উপরিউক্ত নিয়ম ব্যতীত অন্য কোনভাবে টাকা জমা করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সকল পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে ১৫নং পদের জন্য ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও খুলনা বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

০১নং হতে ১৪নং পদের প্রার্থীদের পরীক্ষার কেন্দ্র- টাঙ্গাইল এবং ১৫নং পদের প্রার্থীদের পরীক্ষার কেন্দ্র- ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়ীয়া ও সিলেট। আবেদনপত্রে এবং খামের উপরে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। বয়স গণনা আগামী ২৬/০১/২০২৬ তারিখ অনুযায়ী করতে হবে।

সকল পদে সুঠাম দেহী, চরিত্রবান, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী ও জেলা শহর, উপ-শহর ও প্রত্যন্ত অঞ্চলসহ এসএসএস-এর যে কোন কর্ম-এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তির শর্তাবলী অনুসারে অভিজ্ঞতার তথ্য/সনদ আবেদন পত্রে উল্লেখ করতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। প্রার্থীদের যোগদানের সময় মূল সার্টিফিকেট জমা রাখতে হবে। এজন্য একটি প্রাপ্তিস্বীকারপত্র প্রদান করা হবে। তবে সাময়িক সময়ের জন্য সার্টিফিকেট উত্তোলন করা যাবে।

পরীক্ষার দিন পরীক্ষার্থীদের প্যাকেট লাঞ্চ প্রদান করা হবে। অসম্পূর্ণ আবেদনপত্র ও নকল সার্টিফিকেট বহনকারী প্রার্থী, কোন প্রকার সুপারিশ এবং অর্থের লেনদেন (চাকুরি পাওয়া/পোস্টিং এর ক্ষেত্রে) প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

এসএসএস এনজিওতে আবেদন করার পদ্ধতি

সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।

আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে।

আবেদনপত্র প্রেরণের ঠিকানাঃ উপ নির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস), এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল। আবেদনপত্র গ্রহণের সময়সীমা : আগামী ২৬/০১/২০২৬ তারিখ।

নির্বাচনী পরীক্ষা (লিখিত, মৌখিক ও কম্পিউটার ব্যবহারিক) জন্য প্রার্থীদেরকে এসএমএস/মোবাইল এর মাধ্যমে ডাকা হবে। সুতরাং, আবেদনপত্রে অবশ্যই সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে।

আবেদনকারীর আবেদনপত্রের তথ্য ভুল ও অসম্পূর্ন হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এখানে আরও উল্লেখ থাকে যে, আবেদনপত্র প্রাথমিক ভাবে যাচাই বাছাই করার পর আবেদনকারীকে পরীক্ষায় অংশ গ্রহনের জন্য আহবান করা হবে।

এসএসএস এনজিওতে যোগাযোগ

অফিসের ঠিকানা: SSS Bhaban, House-6/1, Block -A, Lalmatia, Mohammadpur, Dhaka-1207.Tel: 88-02-55008334-5
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.sss-bangladesh.org
আবেদনের ওয়েবসাইট: https://www.sss-bangladesh.org
ইমেইল: ssstgl@btcl.net.bd, ssstgl@yahoo.com

শেষকথাঃ সোসাইটি ফর সোসাল সার্ভিস এসএসএস জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

প্রশ্নোত্তর পর্ব (FAQ)

আবেদন কোথায় করতে হবে?

উপ নির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস), এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল বরাবর

আবেদনের শেষ তারিখ কখন?

২৬ জানুয়ারি, ২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে এইচএসসি/অনার্স/মাস্টার্স পাস প্রার্থীরা।

কোটা কি প্রযোজ্য?

হ্যাঁ – এনজিও চাকরির নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য হবে

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

ওয়েবসাইট https://www.sss-bangladesh.org/ এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *