Skip to content

দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

5/5 - (1 vote)

দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DISA NGO Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকায়। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

দিশা এনজিও এবারের সার্কুলারে মোট ৯টি পদে ৫৯০ জন নারী অথবা পুরুষ, এইচএসসি থেকে স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ দিশা এনজিও (DISA NGO)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ সারা বাংলাদেশ
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ৫৯০টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ২৪-৪৫ বছর
  • আবেদন মাধ্যমঃ ডাকযোগে/সরাসরি/কুরিয়ার
  • আবেদনের সময় শেষঃ ২০ জুন, ২০২৬ ইং

দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

দিশা বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশের প্রায় সকল জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনি যদি দিশা এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

DISA NGO Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

DISA NGO Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ২০-০৬-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতাপ্রশিক্ষণকালীন বেতনশিক্ষানবিসকাল বেতনস্থায়ী হলে বেতন
জোনাল ম্যানেজার (পিজি-০১)১০ জনস্নাতক/স্নাতকোত্তর + ক্ষুদ্রঋণে ৭ বছরের অভিজ্ঞতা৪৮,০০০ টাকা৫০,০০০ টাকা৫৮,০০৪ টাকা
এরিয়া ম্যানেজার (এসপি-০১)২০ জনস্নাতক/স্নাতকোত্তর + ক্ষুদ্রঋণে ৬ বছরের অভিজ্ঞতা৪০,০০০ টাকা৪২,০০০ টাকা৪৮,৮৩৬ টাকা
শাখা ব্যবস্থাপক (পিজি-০৩)৬০ জনস্নাতক/স্নাতকোত্তর + ক্ষুদ্রঋণে ৫ বছরের অভিজ্ঞতা৩২,০০০ টাকা৩৪,০০০ টাকা৩৯,০০০ টাকা
প্রোগ্রাম অফিসার (মাইক্রোএন্টারপ্রাইজ)১০০ জনস্নাতক/স্নাতকোত্তর + ২ বছরের অভিজ্ঞতা২৫,০০০ টাকা২৭,০০০ টাকা৩১,৮৮৮ টাকা
হিসাবরক্ষণ কর্মকর্তা১০০ জনস্নাতক/স্নাতকোত্তর + হিসাবরক্ষণে অভিজ্ঞতা২২,০০০ টাকা২৪,০০০ টাকা২৮,০৩৬ টাকা
সিনিয়র ক্রেডিট অফিসারমোট ৩০০ জনের মধ্যেস্নাতকোত্তর১৯,০০০ টাকা২১,০০০ টাকা২৬,২২০ টাকা
ক্রেডিট অফিসার (পিজি-০১)মোট ৩০০ জনের মধ্যেস্নাতক (সম্মান)১৮,০০০ টাকা২০,৫০০ টাকা২৫,৮০০ টাকা
ক্রেডিট অফিসার (পিজি-০২)মোট ৩০০ জনের মধ্যেস্নাতক/সমমান১৭,০০০ টাকা১৯,৫০০ টাকা২৪,১৮০ টাকা
ক্রেডিট অফিসার (পিজি-০৩)মোট ৩০০ জনের মধ্যেএইচএসসি/সমমান১৬,০০০ টাকা১৮,৫০০ টাকা২৩,০৬০ টাকা

আরো দেখুন- মমতা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

দিশা এনজিও নিয়োগ ২০২৬ পিডিএফ

এখানে দিশা এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

দিশা এনজিও আবেদন করার নিয়ম

সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে।

আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র (NID) এর ফটোকপি, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি ও মোবাইল নাম্বারসহ দরখাস্ত আগামী ২০.০৬.২০২৬ তারিখের মধ্যে পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগার, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে।
খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

সুযোগ সুবিধা ও শর্তাবলি

সংস্থায় কর্মীদের জন্য পিএফ, পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের ৫(পাঁচ) বছর পর থেকে গ্রাচ্যুইটি, বছরে ২০ দিন স্ব-বেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহভাতা, মোবাইল বিল, বাই-সাইকেল/মোটর সাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, স্ববেতনে ৬ (ছয়) মাস মাতৃত্বকালীন ছুটি, স্ববেতনে পিতৃত্বকালীন ৭ (সাত) দিন ছুটি, বছরে ১২ দিন স্ববেতনে নৈমিত্তিক ছুটি, বছরে ১৫ দিন স্ববেতনে মেডিকেল ছুটি, বদলীকালীন পরিবারসহ বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান (যেমন, কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি)।

০১ থেকে ০৪ ক্রমিক এ নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটর সাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। উক্ত ৪ (চার) পদে নির্বাচিত প্রার্থীদের মোটর সাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার ৪.০০ টাকা হারে জ্বালানী বিল দেয়া হবে। ক্রমিক নং- ০৫-০৮ এ নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাই-সাইকেল/মোটর সাইকেল ব্যবহার করতে হবে।

যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ১ নং ক্রমিকের প্রার্থীদের ২০,০০০/- টাকা ও ০২ থেকে ০৪ নং ক্রমিকের প্রার্থীদের ১৫,০০০/- টাকা এবং ০৫ কতে ০৮ নং ক্রমিকের প্রার্থীদের ১০,০০০/- টাকা জমা প্রদান করতে হবে।

যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়-দায়িত্ব বহন করবেন। যোগদানের পর কমপক্ষে ২ (দুই) বছর চাকুরী করতে হবে মর্মে অঙ্গীকার নামা প্রদান করতে হবে। কোন ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নাই।

দিশা এনজিওতে যোগাযোগ

অফিসের ঠিকানা: E/11, Pallabi Extension, Mirpur-11 ½, Dhaka-1216, Bangladesh.
ইমেইলঃ info@disabd.org
মোবাইলঃ +880248036885, +880258052410, 8801733219900
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.disabd.org

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কোথায় করতে হবে?

পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগার, ঢাকা-১২১৬ বরাবর

আবেদনের শেষ তারিখ কখন?

২০-০৬-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে এইচএসসি/অনার্স/মাস্টার্স পাস প্রার্থীরা।

কোটা কি প্রযোজ্য?

হ্যাঁ – এনজিও চাকরির নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য হবে

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

ওয়েবসাইট https://www.disabd.org/ এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।

শেষকথাঃ দিশা এনজিও জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

1 thought on “দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *