পল্লী সেবা সংস্থা (পিএসএস) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (POLLY SHEBA SHANGSTHA PSS Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকায়। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
পল্লী সেবা সংস্থা (পিএসএস) এনজিও এবারের সার্কুলারে মোট ৪টি পদে ৪৫ জন নারী অথবা পুরুষ, এসএসসি থেকে স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন, তাহলে বিস্তারিত দেখুন।
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ পল্লী সেবা সংস্থা (পিএসএস) এনজিও
- চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
- কর্মস্থলঃ সারা বাংলাদেশ
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- শূণ্যপদঃ ৪৫টি
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/এইচএসসি/স্নাতক
- বয়সসীমাঃ ১৮-৪০ বছর
- আবেদন মাধ্যমঃ ডাকযোগে/সরাসরি/কুরিয়ার
- আবেদনের সময় শেষঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ইং
পল্লী সেবা সংস্থা (পিএসএস) এনজিও নিয়োগ ২০২৬
পল্লী সেবা সংস্থা (পিএসএস) বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশের প্রায় সকল জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
আপনি যদি পল্লী সেবা সংস্থা (পিএসএস) এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
PSS NGO Job Circular 2026
আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।
PSS NGO Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ২৫-০২-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব
| ক্রম | পদের নাম | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা | বয়সসীমা | বেতন ভাতা |
|---|---|---|---|---|---|---|
| ১ | শাখা ব্যবস্থাপক | ০৫ টি | ন্যূনতম স্নাতক ডিগ্রি | এমআরএ নিবন্ধিত ও পিকেএসএফ সহযোগী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা;কম্পিউটার (ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং, ইন্টারনেট) ব্যবহারে দক্ষতা | ন্যূনতম ২৫ বছর, সর্বোচ্চ ৪০ বছর | ন্যূনতম ২০,৫০০ টাকা;সর্বোচ্চ ৩২,২০০ টাকা |
| ২ | শাখা হিসাবরক্ষক | ০৫ টি | স্নাতক (এসএসসি ও এইচএসসিতে অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে) | এমআরএ নিবন্ধিত ও পিকেএসএফ সহযোগী প্রতিষ্ঠানে হিসাব সংক্রান্ত কাজে অভিজ্ঞতা;কম্পিউটার ও হিসাব সফটওয়্যার ব্যবহারে দক্ষতা | সর্বোচ্চ ৩৫ বছর | ন্যূনতম ১৫,৫০০ টাকা;সর্বোচ্চ ২৭,১৭৫ টাকা |
| ৩ | প্রোগ্রাম অফিসার (পিও) | ৩০ টি | স্নাতক / এইচএসসি / সমমান | অভিজ্ঞতা প্রয়োজন নেই;তবে এমআরএ নিবন্ধিত বা পিকেএসএফ সহযোগী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার | সর্বোচ্চ ৩৫ বছর | ন্যূনতম ১৫,৫০০ টাকা;সর্বোচ্চ ২৪,৮০০ টাকা |
| ৪ | অফিস সহায়ক | ০৫ টি | এসএসসি / সমমান পাস | অভিজ্ঞতা প্রয়োজন নেই | সর্বোচ্চ ৩৫ বছর | ন্যূনতম ৮,৫০০ টাকা;সর্বোচ্চ ১০,৮৭০ টাকা |
আরো দেখুন- শার্প এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
পল্লী সেবা সংস্থা (পিএসএস) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পল্লী সেবা সংস্থা (পি.এস.এস) এর ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ভোলা জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
এখানে পল্লী সেবা সংস্থা (পিএসএস) এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।
%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AC.jpg)
পল্লী সেবা সংস্থা এনজিও আবেদন করার পদ্ধতি
সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।
আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, সকল শিক্ষাগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা সার্টিফিকেটের কপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ আবেদন আগামী ২৫.০২.২০২৬ ইং তারিখ এর মধ্যে নিম্নেলিখিত ঠিকানায় সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
ই-মেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্টসমূহের স্ক্যান কপি পাঠাতে হবে। খামের উপর/ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, পল্লী সেবা সংস্থা (পি.এস.এস), শম্ভুপুর, খাসেরহাট, তজুমদ্দিন, ভোলা। ই-মেইল- headofficepss@gmail.com
আবেদনের শর্তাবলী
(১) ১, ২ ও ৩ নং পদের প্রার্থীকে মোটর সাইকেল চালনায় মানসিকতা ও পারদর্শী হতে হবে।
(২) কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
(৩) কর্তৃপক্ষ যে কোন দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে।
(৪) নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ০১ নং পদের ০২ নং পদের, ৩ নং পদের ও ৪ নং পদের প্রার্থীদের জামানত শর্তসাপেক্ষে ফেরতযোগ্য যথাক্রমে ১৮,০০০/-, ১৩,০০০/-, ১৩,০০০/- ও ৬,০০০/- টাকা জামানত প্রদাণ করতে হবে।
(৫) বেতন ছাড়াও লাঞ্চ সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতাসহ উৎসব ভাতা ৩ টি সুবিধা আছে।
(৬) নির্বাচিত প্রার্থীকে ৩০০/- (তিনশত) টাকার ‘নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রার্থীর নিজ গ্রাম বা এলাকার একজন গণ্যমান্য (সরকারী চাকুরীজীবি অথবা সুনামধন্য প্রতিষ্ঠানে চাকুরীরত ব্যক্তিকে ‘প্রার্থী কর্তৃক আর্থিক অনিয়ম হলে তার দায়ভার বহর করতে সম্মত রয়েছেন’-মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করতে হবে।
(৭) ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। ব্যক্তিগত যোগাযোগকারী বা কারোর মাধ্যমে সুপারিশকৃত প্রার্থীগণ অযোগ্য বলে বিবেচিত হবে।
(৮) যারা বর্তমানে পড়াশোনা করছেন (ছাত্র/ছাত্রী) এবং ধুমপান বা নেশা দ্রব্য গ্রহণে অভ্যস্ত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই।
(৯) লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে জানানো হবে
পল্লী সেবা সংস্থা (পিএসএস) যোগাযোগ
অফিসের ঠিকানা: পল্লী সেবা সংস্থা (পি.এস.এস), শম্ভুপুর, খাসেরহাট, তজুমদ্দিন, ভোলা
অফিসিয়াল ওয়েবসাইট: https://pss.org.bd
ফেসবুক পেজ: https://www.facebook.com/pally.sheba
ই-মেইল– headofficepss@gmail.com
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
আবেদন কোথায় করতে হবে?
নির্বাহী পরিচালক, পল্লী সেবা সংস্থা (পি.এস.এস), শম্ভুপুর, খাসেরহাট, তজুমদ্দিন, ভোলা
আবেদনের শেষ তারিখ কখন?
২৫-০২-২০২৬ ইং
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে এসএসসি/এইচএসসি/স্নাতক পাস প্রার্থীরা।
কোটা কি প্রযোজ্য?
হ্যাঁ – এনজিও চাকরির নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য হবে
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
পল্লী সেবা সংস্থা (পিএসএস)-এর ফেসবুক পেজ এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।
শেষকথাঃ পল্লী সেবা সংস্থা (পিএসএস) এনজিও জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।