Skip to content

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Rate this post

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (PMK Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু জাতীয় ধারার পত্রিকায় ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

পল্লী মঙ্গল কর্মসূচী এবারের সার্কুলারে ক্রেডিট অফিসার ক্যাটাগরিতে মোট ৫০০ জন পদের জন্য স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং পল্লী মঙ্গল কর্মসূচীতে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ পল্লী মঙ্গল কর্মসূচী (PMK)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ পল্লী মঙ্গল কর্মসূচী এর যেকোনো স্থানে
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ৫০০টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রি
  • বয়সসীমাঃ ১৮-৩৩ বছর
  • আবেদন মাধ্যমঃ সরাসরি সাক্ষাতকার
  • সাক্ষাতকার সময়ঃ ১৮ এপ্রিল – ১৩ জুন, ২০২৬ ইং

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ ২০২৬

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা। সংস্থাটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে দেশের ৩৬টি জেলায় ৩৬১টি শাখার মাধ্যমে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং কর্মসূচির সম্প্রসারণ চলমান রয়েছে। উক্ত সংস্থায় কাজ করার জন্য নিম্নোক্ত পদসমুহে লোক নিয়োগ করা হবে।

আপনি যদি পল্লী মঙ্গল কর্মসূচী এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

PMK Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা সরাসরি সাক্ষাতকার দিবেন। সাক্ষাতকার এর সকল নিয়ম নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

PMK Job Circular 2026 টিতে সাক্ষাতকার প্রক্রিয়া চলমান থাকবে আগামী ১৮-০৪-২০২৬ ইং থেকে ১৩-০৬-২০২৬ ইং পর্যন্ত। নির্দিষ্ট সময়ের পরে আর কোন সাক্ষাতকার গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতাবেতন/ভাতা
ক্রেডিট অফিসার৫০০ জনন্যূনতম স্নাতক বা সমমানপ্রশিক্ষণকাল: ৩০,০০০ টাকা।
স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৩৭,৭০০ টাকা (প্রভিডেন্ট ফান্ডসহ)

আরো দেখুন- পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার

পল্লী মঙ্গল কর্মসূচী বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এখানে পল্লী মঙ্গল কর্মসূচী এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ ২০২৬
পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী মঙ্গল কর্মসূচী আবেদন করার পদ্ধতি

সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।

আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, স্থানীয় চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি) এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা এ ঠিকানায় আগামী ১৮.০৪.২০২৬ থেকে ১৩-০৬-২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগ/কুরিয়ার / circular@pmk-bd.org এর মাধ্যমে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

আবেদনপত্রে অবশ্যই পদের নাম, মোবাইল ও নিজস্ব ই-মেইল নাম্বার উল্লেখ করতে হবে।

সাক্ষাতকার এর ঠিকানাসহ বিস্তারিত নিচে

পরীক্ষার তারিখপরীক্ষার ভেন্যু ও ঠিকানাযেসব জেলার প্রার্থীগণ অংশগ্রহণ করতে পারবেন
১৮.০৪.২০২৬পিএমকে সীতাকুণ্ড শাখা
মোস্তাফিজ টাওয়ার বাড়ি, চৌধুরী বাজার মসজিদের পাশে, হালিশহর রোড, দোয়ারা বাজার, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, ভোলা, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান
২৫.০৪.২০২৬পিএমকে ফরিদপুর শাখা
হাউজিং এস্টেট (মিয়ারচর মসজিদের সামনে), গোয়ালচামট, ফরিদপুর।
ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর
০৯.০৫.২০২৬পিএমকে দুপচাঁচিয়া শাখা
শাহাদত ভাই এর বাড়ি (দালাল অফিসের পিছনে), দুপচাঁচিয়া মেইন বাসস্ট্যান্ড, দুপচাঁচিয়া, বগুড়া।
বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও
০৬.০৬.২০২৬পিএমকে উত্তরা শাখা
ভাই ভাই টাওয়ার, হোল্ডিং নং–১৩/৩১, আব্দুল্লাহপুর-পাটুরিয়া রোডের পাশে, রাজলক্ষ্মী, উত্তরা, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট
১৩.০৬.২০২৬পিএমকে প্রধান কার্যালয়
মমতা পল্লী (প্রধান কার্যালয় সংলগ্ন), জিরাবো-বিশ্ব রোড, জিরাবো, আশুলিয়া, ঢাকা।
বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন

পল্লী মঙ্গল কর্মসূচী চাকরির  সুযোগ-সুবিধা ও শর্তাবলী

১. নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে ০৫ (পাঁচ) দিনের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণসহ প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট প্রদান করা হবে। প্রশিক্ষণ ফি বাবদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা প্রশিক্ষণ শুরুর দিন সংস্থায় জমা দিতে হবে এবং প্রশিক্ষণ সংক্রান্ত সকল ব্যয় সংস্থা বহন করবে।

২. প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের ০৬ (ছয়) মাসের জন্য অস্থায়ী/শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। অস্থায়ী/শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভূক্ত করাসহ পি.এফ. গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা, বৎসরান্তে নির্ধারিত অভোগকৃত ছুটি নগদায়ন, প্রতি বৎসর ১০% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে।

৩. সংস্থার নিয়ম অনুযায়ী মোটর সাইকেল জ্বালানি ও মেরামত বিল, কর্ম এলাকায় পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা, সাপ্তাহিক ছুটি ০২ (শুক্র ও শনিবার) দিন এবং চট্টগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্তদের বছরে ০৩ বার যাতায়াতের জন্য দুরত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

৪. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থায় কমপক্ষে ০৬ (ছয়) মাস চাকরি করার নিশ্চয়তা দিতে হবে।

৫. আগ্রহী প্রার্থীদের সুঠাম দেহী, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী, সৎ ও চরিত্রবান হতে হবে এবং সংস্থার যে কোন কর্মএলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

৬. পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০ (দুইশত) টাকা (অফেরতযোগ্য) নগদে প্রদান করতে হবে।

৭. চাকরিতে যোগদানের সময় সকল মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে এবং সংস্থার নির্ধারিত হারে (মোট বেতনের সমপরিমাণ) জামানত জমা দিতে হবে; যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরৎযোগ্য।

৮. যেকোন প্রকার সুপারিশ (চাকরি প্রাপ্তি/পোষ্টিং) প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

৯. নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ প্রার্থীদের সম-সুযোগ প্রদান করা হবে। ধুমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।

১০. নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

পল্লী মঙ্গল কর্মসূচীতে যোগাযোগ

অফিসের ঠিকানা: ZIrabo, Ashulia, Savar, Dhaka-1341
টেলিফোন: +880 1709 91 40 00
অফিসিয়াল ওয়েবসাইট: https://pmk-bd.org
ইমেইল: nfo@pmk-bd.orgm

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কিভাবে করতে হবে?

প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা এই ঠিকানায় সাক্ষাতকার দিতে হবে

সাক্ষাতকার এর তারিখ কখন?

১৮ এপ্রিল থেকে ১৩ জুন, ২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে স্নাতক পাশ প্রার্থীরা।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

পল্লী মঙ্গল কর্মসূচীর সাইট https://pmk-bd.org/ এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও আপডেট পাবেন।

শেষকথাঃ পল্লী মঙ্গল কর্মসূচী জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

10 thoughts on “পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬”

  1. I am interested in joining your NGO and participating in social service activities. I would be grateful if you give me an opportunity.

  2. আমার বয়স ৩৯ বছর, আমি এ/সি পদে আবেদন করব। যোগ্যতা বি,কম। টি এম এস এস ১০ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *