Skip to content

তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Tula unnayan board Job Circular 2026) প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবে এবং বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকায়। সকল সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

তুলা উন্নয়ন বোর্ড এবারের সার্কুলারে মোট ১০টি পদে ৩৪ জন নারী অথবা পুরুষ, ৮ম শ্রেণি হতে স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন, তাহলে বিস্তারিত দেখুন।

তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তুলা উন্নয়ন বোর্ড বাংলাদেশের স্বনামধণ্য সরকারি প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশে সকল জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনি যদি তুলা উন্নয়ন বোর্ড এর চাকরির সন্ধান করে থাকেন, তবে তুলা উন্নয়ন বোর্ডর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

Tula unnayan board job circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল চাকরি প্রার্থীরা cdb.teletalk.com.bd ওয়েবের মাধ্যমে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

Tula unnayan board Job Circular 2026 টিতে টেলিটক অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ২৭-০১-২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২৬-০২-২০২৬ সন্ধ্যা ৫টা। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। শেষ সময়ের জন্য কেউ অপেক্ষা করবেন না, কারণ শেষের দিকে সার্ভার এ সমস্যা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ তুলা উন্নয়ন বোর্ড
  • বিজ্ঞপ্তি প্রকাশঃ ২১-০১-২০২৬ইং
  • চাকরির ধরণঃ সরকারি নিয়োগ
  • কর্মস্থলঃ সারা বাংলাদেশ
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ৩৪টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি-স্নাতক
  • বয়সসীমাঃ ১৮-৩২ বছর
  • আবেদন মাধ্যমঃ টেলিটক অনলাইন
  • আবেদন ফিঃ ৫৬/১১২/২২৩ টাকা
  • আবেদনের সময় শুরুঃ ২৭ জানুয়ারি, ২০২৬
  • আবেদনের সময় শেষঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

ক্রমপদের নামশিক্ষাগত যোগ্যতাঅভিজ্ঞতা/দক্ষতাবেতন স্কেল
উচ্চমান সহকারী (গ্রেড–১৪)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতক ডিগ্রিকম্পিউটার ব্যবহার, এমএস ওয়ার্ড/ই-মেইল/ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে গতি: ইংরেজি ৩০ ও বাংলা ২৫ শব্দ/মিনিট১০,২০০ – ২৪,৬৮০ টাকা
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড–১৪)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতক ডিগ্রিসাঁটলিপি গতি: ইংরেজি ৭০ ও বাংলা ৪৫ শব্দ/মিনিট; কম্পিউটার মুদ্রাক্ষরে গতি: ইংরেজি ৩০ ও বাংলা ২৫ শব্দ/মিনিট১০,২০০ – ২৪,৬৮০ টাকা
ট্রাক্টর চালক (গ্রেড–১৫)অষ্টম শ্রেণি পাস বা সমমানভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স ও বাস্তব অভিজ্ঞতা৯,৭০০ – ২৩,৪৯০ টাকা
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড–১৬)স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানকম্পিউটার ব্যবহার ও মুদ্রাক্ষরে গতি: ইংরেজি ২০ ও বাংলা ২০ শব্দ/মিনিট৯,৩০০ – ২২,৪৯০ টাকা
হিসাব সহকারী (গ্রেড–১৬)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিকম্পিউটার ও ওয়ার্ড প্রসেসিং ব্যবহারে দক্ষতা৯,৩০০ – ২২,৪৯০ টাকা
ক্যাশিয়ার (গ্রেড–১৬)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিকম্পিউটার ও ওয়ার্ড প্রসেসিং ব্যবহারে দক্ষতা৯,৩০০ – ২২,৪৯০ টাকা
জিন মেকানিক (গ্রেড–১৬)এসএসসি বা সমমান (কারিগরি প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত হলে অগ্রাধিকার)যন্ত্র রক্ষণাবেক্ষণে বাস্তব অভিজ্ঞতা৯,৩০০ – ২২,৪৯০ টাকা
স্টোর-কিপার-কাম-ক্যাশিয়ার (গ্রেড–১৬)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিকম্পিউটার ও ওয়ার্ড প্রসেসিং ব্যবহারে দক্ষতা৯,৩০০ – ২২,৪৯০ টাকা
জিপ/রিকশা চালক (গ্রেড–১৬)অষ্টম শ্রেণি পাস বা সমমানহালকা যানবাহন চালনায় বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা৯,৩০০ – ২২,৪৯০ টাকা
১০অফিস সহায়ক (গ্রেড–২০)স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানপ্রযোজ্য নয়৮,২৫০ – ২০,০১০ টাকা

আরো দেখুন- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি নিয়োগ বিজ্ঞপ্তি

তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৬ পিডিএফ

এখানে তুলা উন্নয়ন বোর্ড এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

তুলা উন্নয়ন বোর্ড আবেদন করার পদ্ধতি

সফলভাবে আবেদন করার জন্য আমরা মোট ৫টি ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।

নোটঃ আমরা এখানে একটি নমুনা ছবি ব্যবহার করেছি, প্রতিটা মন্ত্রণালয়/অধিদপ্তর এর আবেদনের ইন্টারফেস প্রায় একই।

ধাপ-১:

প্রথমে তুলা উন্নয়ন বোর্ড এর আবেদনের করার ঠিকানা https://cdb.teletalk.com.bd এই ওয়েবসাইট ভিজিট করুন এবং লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ধাপ-২:

এবার স্ক্রিনে Application Form নামের একটি অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন। আর আপনি যদি বিজ্ঞপ্তি আবার দেখতে চান তাহলে Advertisement এ ক্লিক করবেন।

step 1
নমুনা চিত্র-১

ধাপ-৩:

তুলা উন্নয়ন বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১০ টি পদের নাম স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা ও পছন্দের পদে সিলেক্ট করে Next বাটন প্রেস করতে হবে।

step 2
নমুনা চিত্র-২

বিঃ দ্রঃ আপনি যদি টেলিটক অলজব এর প্রিমিয়াম মেম্বার না হন, তাহলে No দিয়ে Next দিবেন।

step 3
নমুনা চিত্র-৩

ধাপ-৪:

এই পর্যায়ে তুলা উন্নয়ন বোর্ড এর চাকরির অনলাইন আবেদন ফরম পেয়ে যাবেন। এখানে আপনার NID অথবা, জন্ম নিবন্ধন/একাডেমিক সার্টিফিকেট দেখে সকল তথ্য নির্ভূলভাবে পূরণ করবেন।

step 4
নমুনা চিত্র-৪

ধাপ-৫:

সকল তথ্য পূরণ করার পর আপনার 300×300 সাইজের ছবি, এবং 300×100/80 সাইজের সাইন আপলোড করবেন। ইমেজ গুলার সাইজ ১০০ কেবির নিচে রাখবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে ইউনিক আইডি দিবে এবং আবেদন ফি দেয়ার সকল নিয়ম লিখে দেয়া হবে।

আবেদন সম্পন্ন করার ৩ দিন/ ৭২ ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে, তা না হলে আবেদন বাতিল হিসেবে গণ্য হবে।

তুলা উন্নয়ন বোর্ড যোগাযোগ তথ্য

অফিসের ঠিকানা: তুলা উন্নয়ন বোর্ড, তুলা ভবন, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫
অফিসিয়াল ওয়েবসাইট: https://cdb.gov.bd/
আবেদনের ওয়েবসাইট: https://cdb.teletalk.com.bd
ই-মেইল: ed@cdb.gov.bd (Official)

প্রশ্নোত্তর পর্ব (সাধারণ জিজ্ঞাসা)

আবেদন কোথায় করতে হবে?

টেলিটকের আবেদনের পোর্টাল https://cdb.teletalk.com.bd তে

আবেদনের শেষ তারিখ কখন?

২৬-০২-২০২৬ বিকাল ৫টা।

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাস প্রার্থীরা।

কোটা কি প্রযোজ্য?

হ্যাঁ – সরকারি নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য।

আবেদন ফি কত?

১১২ টাকা

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

ওয়েবসাইট https://cdb.teletalk.com.bd এবং SMS এ জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।

শেষকথাঃ তুলা উন্নয়ন বোর্ড জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *