কাস্টমস হাউস মোংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Custom house mongla job circular 2026) প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং বাংলাদেশের কিছু জাতীয় ধারার দৈনিক পত্র-পত্রিকায়। সকল সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
কাস্টমস হাউস মোংলা এবারের সার্কুলারে মোট ২০টি ক্যাটাগরিতে ৬১ জন নারী/পুরুষ, ৫ম শ্রেণি হতে স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং কাস্টমস হাউস মোংলাে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখতে পারেন।
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ কাস্টমস হাউস মোংলা (Custom house mongla)
- চাকরির ধরণঃ সরকারি নিয়োগ
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- শূণ্যপদঃ ৬১টি
- শিক্ষাগত যোগ্যতাঃ ৫ম-স্নাতক
- বয়সসীমাঃ ১৮-৩২ বছর
- আবেদন মাধ্যমঃ টেলিটক অনলাইন
- আবেদন ফিঃ ৫৬/১১২/১৬৮ টাকা
- আবেদনের সময় শুরুঃ ০১ এপ্রিল, ২০২৬
- আবেদনের সময় শেষঃ ৩০ এপ্রিল, ২০২৬
কাস্টমস হাউস মোংলা নিয়োগ ২০২৬
কাস্টমস হাউস মোংলা বাংলাদেশের স্বনামধণ্য সরকারি প্রতিষ্ঠান, যারা সারা বাংলাদেশে মালামাল এর যোগান তাদের পোর্টে আসে এবং সেখান থেকে ছড়িয়ে পড়ে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
আপনি যদি কাস্টমস হাউস মোংলা এর চাকরির সন্ধান করে থাকেন, তবে কাস্টমস হাউস মোংলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
Custom house mongla Job Circular 2026
আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল চাকরি প্রার্থীরা টেলিটক ওয়েবের মাধ্যমে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন সমস্যা হবে না।
Custom house mongla Job Circular 2026 টিতে টেলিটক অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ০১-০৪-২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৩০-০৪-২০২৬ সন্ধ্যা ৫টা। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। শেষ সময়ের জন্য কেউ অপেক্ষা করবেন না, কারণ শেষের দিকে সার্ভারে সমস্যা হয়।
বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বেতন স্কেল |
|---|---|---|---|
| পরিসংখ্যান অনুসন্ধানকারী | ০১ টি | পরিসংখ্যান/অর্থনীতি/গণিত বিষয়ে স্নাতক বা ২য় শ্রেণির মাস্টার্স | ১১,৩০০–২৭,৩০০ |
| ইঞ্জিন ড্রাইভার | ০২ টি | মেরিন ইঞ্জিন ড্রাইভার (ইনল্যান্ড) ১ম শ্রেণি + ২০০ HP লাইসেন্স | ১১,০০০–২৭,৩০০ |
| এমএল ড্রাইভার (২য় শ্রেণি) | ০২ টি | মেরিন ইঞ্জিন ড্রাইভার ২য় শ্রেণি লাইসেন্স | ১১,০০০–২৬,৫৯০ |
| উচ্চমান সহকারী | ০৪ টি | স্নাতক বা সমমান + কম্পিউটার দক্ষতা + টাইপ (বাংলা ২৫, ইংরেজি ৩০ শব্দ/মিনিট) | ১০,২০০–২৪,৬৮০ |
| ক্যাশিয়ার | ০১ টি | বাণিজ্য বিভাগে স্নাতক + কম্পিউটার দক্ষতা | ১০,২০০–২৪,৬৮০ |
| সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ০১ টি | স্নাতক বা সমমান + টাইপ (বাংলা ২৫, ইংরেজি ৩০ শব্দ/মিনিট) | ১০,২০০–২৪,৬৮০ |
| অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ০৮ টি | HSC বা সমমান + টাইপ (বাংলা ২০, ইংরেজি ২০ শব্দ/মিনিট) | ৯,৩০০–২২,৪৯০ |
| স্পিডবোট ড্রাইভার | ০৩ টি | স্পিডবোট চালনায় ২ বছরের অভিজ্ঞতা + লাইসেন্স | ৯,৩০০–২২,৪৯০ |
| সিপাই | ০৫ টি | SSC পাস + উচ্চতা (পুরুষ ৫′৪″, নারী ৫′২″) | ৯,০০০–২১,৮০০ |
| সারেং | ০১ টি | সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা | ৯,০০০–২১,৮০০ |
| সুখানি | ০১ টি | মেরিন ট্রেনিং সেন্টার সনদ + ২ বছরের অভিজ্ঞতা | ৮,৮০০–২১,৩১০ |
| গ্রীজার | ০২ টি | মেরিন ট্রেনিং সেন্টার সনদ + ২ বছরের অভিজ্ঞতা | ৮,৮০০–২১,৩১০ |
| রেকর্ড সাপ্লায়ার | ০৪ টি | HSC বা সমমান + ৩ বছরের অভিজ্ঞতা | ৮,৫০০–২০,৫৭০ |
| স্টুয়ার্ড | ০১ টি | ৮ম শ্রেণি + জাহাজে ২ বছরের অভিজ্ঞতা | ৮,৫০০–২০,৫৭০ |
| ভাণ্ডারী | ০১ টি | ৮ম শ্রেণি + ২ বছরের অভিজ্ঞতা | ৮,৫০০–২০,৫৭০ |
| টোপাস | ০১ টি | প্রাইভেট মেরিন ভেসেলে ৩ বছরের অভিজ্ঞতা | ৮,৫০০–২০,৫৭০ |
| অফিস সহায়ক | ০৩ টি | SSC বা সমমান | ৮,২৫০–২০,০১০ |
| বোটম্যান | ০৩ টি | ৫ম শ্রেণি + ৩ বছরের অভিজ্ঞতা | ৮,২৫০–২০,০১০ |
| নিরাপত্তা প্রহরী (দারোয়ান/গার্ড) | ০৫ টি | ৮ম শ্রেণি | ৮,২৫০–২০,০১০ |
| লস্কর | ১২ টি | মেরিন ট্রেনিং সেন্টার সনদ + ২ বছরের অভিজ্ঞতা | ৮,২৫০–২০,০১০ |
আরো দেখুন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
কাস্টমস হাউস মোংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
এখানে কাস্টমস হাউস মোংলা-এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Custom house mongla তে আবেদন করার পদ্ধতি
সফলভাবে আবেদন করার জন্য আমরা মোট ৫টি ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।
নোটঃ আমরা এখানে একটি নমুনা ছবি ব্যবহার করেছি, প্রতিটা মন্ত্রণালয়/অধিদপ্তর/প্রতিষ্ঠান এর আবেদনের ইন্টারফেস প্রায় একই।
ধাপ-১:
প্রথমে কাস্টমস হাউস মোংলা এর আবেদনের করার ঠিকানা http://mch.teletalk.com.bd এই ওয়েবসাইট ভিজিট করুন এবং লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ধাপ-২:
এবার স্ক্রিনে Application Form নামের একটি অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন। আর আপনি যদি বিজ্ঞপ্তি আবার দেখতে চান তাহলে Advertisement এ ক্লিক করবেন।

ধাপ-৩:
কাস্টমস হাউস মোংলা এর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ২০টি পদের নাম স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা ও পছন্দের পদে সিলেক্ট করে Next বাটন প্রেস করতে হবে।

বিঃ দ্রঃ আপনি যদি টেলিটক অলজব এর প্রিমিয়াম মেম্বার না হন, তাহলে No দিয়ে Next দিবেন।

ধাপ-৪:
এই পর্যায়ে কাস্টমস হাউস মোংলা এর চাকরির অনলাইন আবেদন ফরম পেয়ে যাবেন। এখানে আপনার NID অথবা, জন্ম নিবন্ধন/একাডেমিক সার্টিফিকেট দেখে সকল তথ্য নির্ভূলভাবে পূরণ করবেন।

ধাপ-৫:
সকল তথ্য পূরণ করার পর আপনার 300×300 সাইজের ছবি, এবং 300×100/80 সাইজের সাইন আপলোড করবেন। ইমেজ গুলার সাইজ ১০০ কেবির নিচে রাখবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে ইউনিক আইডি দিবে এবং আবেদন ফি দেয়ার সকল নিয়ম লিখে দেয়া হবে।
আবেদন সম্পন্ন করার ৩ দিন/ ৭২ ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে, তা না হলে আবেদন বাতিল হিসেবে গণ্য হবে।
Custom house mongla যোগাযোগ
অফিসের ঠিকানা: কাস্টমস হাউস মোংলা, মোংলা, বাগেরহাট
অফিসিয়াল সরকারি ওয়েবসাইট: https://mch.portal.gov.bd
আবেদনের ওয়েবসাইট: http://mch.teletalk.com.bd
ই-মেইল: monglacustoms@gmail.com
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
আবেদন কোথায় করতে হবে?
টেলিটকের আবেদনের পোর্টাল http://mch.teletalk.com.bd সাইটে
আবেদনের শেষ তারিখ কখন?
৩০-০৪-২০২৬ বিকাল ৫টা।
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে ৫ম/৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাস প্রার্থীরা।
কোটা কি প্রযোজ্য?
হ্যাঁ – সরকারি নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য।
আবেদন ফি কত?
পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন ভ্যাটসহ (৫৬/১১২/১৬৮ টাকা)
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
আবেদনের ওয়েবসাইট https://mch.portal.gov.bd অথবা, http://mch.teletalk.com.bd এবং SMS এ জানানো হবে। এছাড়া আমাদের সাইটেও আপডেট পাবেন।
শেষকথাঃ কাস্টমস হাউস মোংলা জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন সকল সরাকারি চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।