১৩১টি পদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BAEC Job Circular 2026) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শূন্য পদে নিম্ন-বর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে রাজস্বখাতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://baec.teletalk.com.bd) ওয়েব সাইটের মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
সকল পদের নাম, সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা:
১। সায়েন্টিফিক অফিসার – ৩০ জন (এমএসসি)
২। ইঞ্জিনিয়ার – ১৭ জন (স্নাতক/ইঞ্জিনিয়ারিং)
৩। মেডিকেল অফিসার – ১৬ জন (এমবিবিএস)
৪। কম্পিউটার টাইপিস্ট – ০৯ জন (এইচএসসি)
৫। ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট – ৩২ জন (এসএসসি, বিজ্ঞান)
৬। জেনারেল অ্যাটেনডেন্ট-২ – ০৮ জন (অষ্টম শ্রেণি)
৭। স্যানিটারি অ্যাটেনডেন্ট-২ – ০৮ জন (অষ্টম শ্রেণি)
আবেদনের বয়সীমা:
দরখাস্ত দাখিলে বর্ণিত পদে সর্বশেষ ০৭/০৫/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে অনূর্ধ্ব ৩২ বছর হবে হবে। তাছাড়া, ক্রমিক নম্বর-০৪ ও ০৫-এ বর্ণিত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
এছাড়া দেখুন: আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৭/০৫/২০২৬ খ্রি. সকাল-১০:০০টা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭/০৫/২০২৬ খ্রি., বিকাল-০৫:০০ টা।
অনলাইন আবেদন ফি:
পরীক্ষার ফি বাবদ উপরোক্ত ০১ নম্বর ক্রমিক হতে ০৩ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ২০০/- (দুইশত টাকা) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/-(তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/-(দুইশত তেইশ টাকা),
০৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ১০০/- (একশত টাকা) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বার টাকা)
০৫-০৭ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ৫০/- (পঞ্চাশ টাকা) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/-(ছাপান্ন টাকা) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
অনলাইনে আবেদনের ঠিকানা:
সকল আগ্রহী প্রার্থীগণ https://baec.teletalk.com.bd এ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬


