চট্টগ্রাম কর অঞ্চল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (chattogram Taxzone job Circular 2026) প্রকাশিত হয়েছে। কর কমিশনার, কর অঞ্চল-৫, চট্টগ্রাম এর অধীনে গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত নিম্নোক্ত ১২৬ (একশত ছাব্বিশ) টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত পদসমূহের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্তসাপেক্ষে টেলিটক বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
চট্টগ্রাম কর অঞ্চল নিয়োগ ২০২৬
- সংস্থা/প্রতিষ্ঠানঃ চট্টগ্রাম কর অঞ্চল
- চাকরির ধরণঃ সরকারি নিয়োগ
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- শূণ্যপদঃ ১২৬টি
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি-স্নাতক
- বয়সসীমাঃ ১৮-৩২ বছর
- আবেদন মাধ্যমঃ টেলিটক অনলাইন
- আবেদন ফিঃ ৫৬/১১২ টাকা
- আবেদনের সময় শুরুঃ ১৮ মে, ২০২৬
- আবেদনের সময় শেষঃ ০৭ জুন, ২০২৬
সকল পদের নাম, সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা:
১। কম্পিউটার অপারেটর – ০১ জন (স্নাতক/বিজ্ঞান)
২। ব্যক্তিগত সহকারী – ০৪ জন (স্নাতক)
৩। প্রধান সহকারী – ২২ জন (স্নাতক)
৪। উচ্চমান সহকারী – ২২ জন (স্নাতক)
৫। সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর – ২৩ জন (স্নাতক)
৬। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ২৭ জন (এইচএসসি)
৭। অফিস সহায়ক – ২৭ জন (এসএসসি)
আবেদনের বয়সীমা:
Online আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ১৮ মে, ২০২৬খ্রি:, সকাল ১০.০০ ঘটিকা
Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ০৭ জুন, ২০২৬খ্রি:, বিকাল ৫.০০ ঘটিকা।
আবেদনের সময়সীমা:
সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ০১/০৫/২০২৬খ্রি. তারিখে সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত আইন/পরিপত্র/নীতিমালা অনুসরণ করা হবে);
আরো দেখুন- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন ফি:
ক্রমিক নং ০১ হতে ০৬ পর্যন্ত পদের জন্য ১০০ (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ (বারো) টাকাসহ ১১২ (একশত বারো) টাকা এবং ক্রমিক নং ০৭ এ বর্ণিত পদের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্য জমা দিবেন। তবে সকল পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন।
অনলাইনে আবেদনের ঠিকানা:
পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://ctax5.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
চট্টগ্রাম কর অঞ্চল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬




