বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bon Odhidoptor Niyog 2026) প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবে এবং বাংলাদেশের কিছু জাতীয় ধারার দৈনিক পত্রিকায়। সকল সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
বন অধিদপ্তর এবারের সার্কুলারে মোট ১টি ক্যাটাগরিতে ৩৮২ জন নারী বা পুরুষ, ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন ও বন অধিদপ্তরে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখতে পারেন।
বন অধিদপ্তর নিয়োগ ২০২৬
বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ফরেস্টারের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে
আপনি যদি বন অধিদপ্তর এর চাকরির সন্ধান করে থাকেন, তবে বন অধিদপ্তরর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
Bon Odhidoptor Niyog 2026
আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন সমস্যা হবে না।
Bon Odhidoptor Niyog 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ১০-০৬-২০২৬ ইং পর্যন্ত। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ বন অধিদপ্তর
- বিজ্ঞপ্তি প্রকাশঃ ০৭-০৫-২০২৬ ইং
- চাকরির ধরণঃ সরকারি নিয়োগ
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- শূণ্যপদঃ ৩৮২টি
- শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা
- বয়সসীমাঃ ১৮-৩২ বছর
- আবেদন মাধ্যমঃ ডাকযোগে
- আবেদন ফিঃ ১০০ টাকা
- আবেদনের সময় শেষঃ ১0 জুন, ২০২৬
বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বেতন স্কেল |
|---|---|---|---|
| ফরেস্টার | ৩৮২ জন | ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি | ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) |
আরো দেখুন- চট্টগ্রাম কর অঞ্চল নিয়োগ বিজ্ঞপ্তি
বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার
এখানে বন অধিদপ্তর-এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।


বন অধিদপ্তর আবেদনের নিয়ম ও ফি
আবেদনপত্র বন অধিদপ্তরের ওয়েব সাইট (www.bforest.gov.bd) হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। এছাড়া আমাদের এখান থেকেও সংগ্রহ করে প্রিন্ট করে নিতে পারেন। নিচে সরকারি চাকরির আবেদন ফরম দেয়া হল-

সঠিকভাবে আবেদন ফরম পূরণ করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এর ঠিকানায় ১০/০৬/২০২৬ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার দ্বিতীয় তলায় (Level-1)-এ রক্ষিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।
প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ১০০ (একশত) টাকা প্রধান কার্যালয়, প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বাংলাদেশ বন অধিদপ্তর এর অনুকূলে প্রাতিষ্ঠানিক কোড-1450201124497 এবং অর্থনৈতিক কোড-১৪২২৩২৬ এ অটোমেডেট চালানের মাধ্যমে জমা করে মূল জমা গ্রহণ স্লিপসহ চালানের কপি আবেদনপত্রের সাথে আবশ্যিকভাবে দাখিল করতে হবে।
প্রার্থীকে আবেদনপত্রের সাথে পত্র যোগাযোগের ঠিকানা সম্বলিত ৪”x১০” সাইজের ১টি ফেরৎ খাম ১৫/-(পনেরো) টাকার ডাকটিকিটসহ সংযুক্ত করতে হবে।
বন অধিদপ্তর যোগাযোগ
অফিসের ঠিকানা: প্লট নংঃ ই-৮, বি–২, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা – ১২০৭, বাংলাদেশ
অফিসিয়াল ওয়েবসাইট: https://bforest.gov.bd
ফোন নং: + ৮৮-০২-৮১৮১৭৩৭
ইমেইল: info@bforest.gov.bd
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
আবেদন কোথায় করতে হবে?
প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবরে
আবেদনের শেষ তারিখ কখন?
১০-০৬-২০২৬ বিকাল ৫টা।
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে ডিপ্লোমা পাস প্রার্থীরা।
কোটা কি প্রযোজ্য?
হ্যাঁ – নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য।
আবেদন ফি কত?
মাত্র ১০০ টাকা
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
সকলকে SMS এ জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।
শেষকথাঃ বন অধিদপ্তর জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন সকল সরাকারি চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।