সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Sammilito Islami Bank job circular 2026) প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং কিছু জাতীয় ধারার দৈনিক পত্রিকায়। সকল বেসরকারি ব্যাংক চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
সম্মিলিত ইসলামী ব্যাংক এবারের সার্কুলারে মোট ৩টি পদে অনির্দিষ্ট জন নারী অথবা পুরুষ স্নাতক/স্নাতকোত্তর পাশে সম্মলিতভাবে নিয়োগ দেয়া হবে। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং ব্যাংকের চাকরির প্রতি আগ্রহী থাকেন, তাহলে নিচে বিস্তারিত দেখুন।
সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংক বাংলাদেশের বেশ কিছু বেসরকারি ব্যাংক একত্র করে তৈরি করা হয়েছে। যাদের সারা বাংলাদেশের সকল জেলা/উপজেলা শহরে শাখা রয়েছে। আগের নামগুলো পরিবর্তন করে তাদের এই নাম দেয়া হয়েছে।
আপনি যদি ব্যাংক এর চাকরির সন্ধান করে থাকেন, তবে সম্মিলিত ইসলামী ব্যাংকর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়োগের গুরুত্বপূর্ণ সকল তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো সার্কুলারের একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ সম্মিলিত ইসলামী ব্যাংক
- বিজ্ঞপ্তি প্রকাশঃ ১৯-০১-২০২৬ ইং
- চাকরির ধরণঃ ব্যাংক নিয়োগ
- কর্মস্থলঃ সম্মিলিত ইসলামী ব্যাংক এর যেকোন শাখা
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- শূণ্যপদঃ ৩টি পদে অনির্দিষ্ট
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
- বয়সসীমাঃ ১৮-৫৭ বছর
- আবেদন মাধ্যমঃ ডাকযোগে
- আবেদনের সময় শেষঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ইং
Sammilito Islami Bank Job Circular 2026
আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল চাকরি প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের সকল নিয়ম নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।
Sammilito Islami Bank Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ১৯-০২-২০২৬ পর্যন্ত। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
নিয়োগের শূন্য পদের হিসাব
| পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা | বয়সসীমা | নিয়োগের মেয়াদ ও বেতন |
|---|---|---|---|---|
| প্রধান আর্থিক কর্মকর্তা | অর্থনীতি/ফাইন্যান্স/হিসাববিজ্ঞান/ব্যাংকিং/ব্যবস্থাপনা/ব্যবসায় প্রশাসনে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি; চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট, ইসলামিক ফাইন্যান্স বিষয়ক আন্তর্জাতিক সনদ থাকলে অগ্রাধিকার; শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয় | ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা; এর মধ্যে কমপক্ষে ৫ বছর ব্যাংকিং হিসাবরক্ষণ/ফাইন্যান্স/কর ব্যবস্থাপনায়; ইসলামি ব্যাংকিং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার | ন্যূনতম ৪৫ বছর, সর্বোচ্চ ৫৭ বছর | নিয়োগের মেয়াদ: ৩ বছর (সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে নবায়নযোগ্য); বেতন ও সুযোগ–সুবিধা: আকর্ষণীয় |
| কোম্পানি সেক্রেটারি | অর্থনীতি/ফাইন্যান্স/হিসাববিজ্ঞান/ব্যাংকিং/ব্যবস্থাপনা/ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি; কর্পোরেট গভর্ন্যান্স ও ইসলামিক ফাইন্যান্স বিষয়ে পেশাগত সনদ থাকলে অগ্রাধিকার; কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় | ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা; এর মধ্যে কমপক্ষে ৫ বছর কর্পোরেট গভর্ন্যান্স, আইনগত ও নিয়ন্ত্রক বিষয়ক কাজে | ন্যূনতম ৪৫ বছর, সর্বোচ্চ ৫৭ বছর | নিয়োগের মেয়াদ: ৩ বছর (নবায়নযোগ্য); বেতন ও সুযোগ–সুবিধা: আকর্ষণীয় |
| প্রধান প্রযুক্তি কর্মকর্তা | কম্পিউটার বিজ্ঞান/তথ্যপ্রযুক্তি/প্রকৌশল বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি; স্বীকৃত কম্পিউটার সোসাইটি বা পেশাগত সংস্থার সদস্য হতে হবে | ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা; কোর ব্যাংকিং সিস্টেম, তথ্যপ্রযুক্তি অবকাঠামো, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর ও ফিনটেক ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা | ন্যূনতম ৪৫ বছর, সর্বোচ্চ ৫৭ বছর | নিয়োগের মেয়াদ: ৩ বছর (নবায়নযোগ্য); বেতন ও সুযোগ–সুবিধা: আকর্ষণীয় |
এছাড়াও দেখুনঃ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়োগ ২০২৬ সার্কুলার
এখানে সম্মিলিত ইসলামী ব্যাংক এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।
সম্মিলিত ইসলামী ব্যাংক আবেদন করার পদ্ধতি
সফলভাবে আবেদন করার জন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন, অর্থ মন্ত্রণালয়, রুম নং–৩২৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
আবেদনপত্রের সঙ্গে নিচের কাগজপত্র সংযুক্ত করতে হবে—
- হালনাগাদ জীবনবৃত্তান্ত (কারিকুলাম ভিটা)
- পদের উপযোগিতা ও অভিজ্ঞতা উল্লেখ করে একটি আবেদনপত্র/কভার লেটার
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত অনুলিপি
- পেশাগত সনদপত্র (যদি থাকে) এর সত্যায়িত অনুলিপি
- জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি ১ কপি
উপরোক্ত কাগজপত্রের একটি পিডিএফ কপি ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়: ds.cbb@fid.gov.bd
আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংকের ফিট অ্যান্ড প্রপার মূল্যায়ন ও ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত থাকতে হবে।
কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরীক্ষার/সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
আবেদন কিভাবে করতে হবে?
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
সচিব, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন, অর্থ মন্ত্রণালয়, রুম নং–৩২৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
আবেদনের শেষ তারিখ কখন?
১৯ ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫টা।
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে স্নাতক/স্নাতকোত্তর পাস প্রার্থীরা।
কোটা কি প্রযোজ্য?
হ্যাঁ – ব্যাংকের নিয়োগ এর নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য।
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
দৈনিক পত্রিকায় ও https://fid.gov.bd এ জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।
সম্মিলিত ইসলামী ব্যাংক কি সরকারি?
না, বেসরকারি ব্যাংক
শেষকথাঃ সম্মিলিত ইসলামী ব্যাংক জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd নিয়মিত ভিজিট করুন।
