প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Proshika NGO Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকায়। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এবারের সার্কুলারে মোট ১টি পদে ৫ জন নারী অথবা পুরুষ, এইচএসসি/স্নাতক পাশে সম্মলিতভাবে নিয়োগ দিবে। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন, তাহলে বিস্তারিত দেখুন।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২৬
প্রশিকা বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম বেসরকারী উন্নয়ন সংস্থা। ১৯৭৬ সাল হতে দেশের দারিদ্র বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সংস্থার সামাজিক কার্যক্রমের পাশাপাশি ক্ষুদ্রঋণ ও সঞ্চয় কার্যক্রমের সম্প্রসারণ চলমান রয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রশিকার ৪৭৫টি শাখা অফিস এবং মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রসহ চট্রগাম, রংপুর ও খুলনা বিভাগে সমন্বিত কৃষি খামার রয়েছে। সংস্থার অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগে দক্ষ, কর্মঠ, উদ্যমী ও যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে।
আপনি যদি প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো সার্কুলারের একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র (Proshika)
- ওয়েবসাইটঃ https://proshikabd.com
- চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
- কর্মস্থলঃ সারা বাংলাদেশ
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- শূণ্যপদঃ ০৫টি
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
- বয়সসীমাঃ ১৮-৪৫ বছর
- পরীক্ষার সময়ঃ ৩১ জানুয়ারি, ২০২৬
বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব
| পদের নাম | পদসংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বেতন / ভাতা |
|---|---|---|---|
| সিনিয়র অডিট অফিসার | ০৫টি | যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি; অডিট কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে; কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে | বেতন/ভাতা: আলোচনা সাপেক্ষ |
আরো দেখুন- কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ইমেজ
এখানে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র আবেদনের নিয়ম
১. আবেদনকারীকে A4 সাইজের সাদা কাগজে একটি আবেদনপত্র প্রস্তুত করতে হবে।
২. আবেদনপত্রের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে—
- একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (প্রার্থীর নাম, পিতার ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখসহ)
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি রঙিন ছবি
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি
- অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি
- জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
৩. আবেদনপত্রের সঙ্গে আবেদন ফি ৫০০ (পাঁচশত) টাকা জমা দেওয়ার রশিদের কপি সংযুক্ত করতে হবে।
৪. আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি—
- পুবালী ব্যাংক লিমিটেড
- শাখা: দারুস সালাম রোড শাখা, ঢাকা
- হিসাবের নাম: Proshika Manobik Unnayan Kendra
- হিসাবের ধরন: SND
- হিসাব নম্বর: 2990102000580
৫. আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিচের ঠিকানায় পাঠাতে হবে-
পরিচালক, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, আই/১-১, সেকশন–২, মিরপুর, ঢাকা–১২১৬
৬. আবেদনকারী চাইলে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি ই-মেইলের মাধ্যমে পাঠাতে পারবেন- hrd@proshikabd.com (ই-মেইলের বিষয় লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে)
৭. আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণ করা হবে না।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগে নির্বাচন প্রক্রিয়া
আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকা তৈরি করে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রত্যেক প্রার্থীকে নিয়োগ পরীক্ষার তারিখ ও স্থান জানিয়ে প্রার্থীদের জীবনবৃত্তান্তে উল্লেখিত মোবাইল নম্বরে SMS পাঠানো হবে।
প্রশিকার http://www.proshikabd.com ওয়েবসাইটে প্রার্থীদের নিয়োগ পরীক্ষার রোল নম্বর দেয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি করা হবে। প্যানেল থেকে পর্যায়ক্রমে মেধানুসারে প্রার্থীদের নিয়োগ দেয়া হবে। অবশিষ্ট প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক পরবর্তীতে নিয়োগ দেওয়া হবে।
নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের কাজে যোগদানের রিপোর্টিং-এর সময় মানবসম্পদ বিভাগে দায়িত্বরত কর্মকর্তাকে সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্র (মার্কশীট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়) দেখাতে হবে।
নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তিত সিদ্ধান্ত কর্তৃপক্ষ সংরক্ষণ করে । নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং আবেদনপত্র বাতিল করা হবে।
প্রশ্নোত্তর পর্ব (FAQ)
আবেদনের শেষ তারিখ কখন?
৩১ জানুয়ারি, ২০২৬ বিকাল ৫টা।
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে মাস্টার্স/অনার্স পাস প্রার্থীরা।
কোটা কি প্রযোজ্য?
হ্যাঁ – এনজিও চাকরির নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য হবে
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।
আবেদনের নিয়ম কি?
ডাকযোগে পরিচালক, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, আই/১-১, সেকশন–২, মিরপুর, ঢাকা–১২১৬ এই ঠিকায় আবেদন পাঠাতে হবে।
শেষকথাঃ প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। সকল এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd নিয়মিত ভিজিট করুন।
