Skip to content

সিদীপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Rate this post

সিদীপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (CDIP NGO Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকায়। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

সিদীপ এনজিও এবারের সার্কুলারে মোট ২টি পদে ২০০ জন নারী অথবা পুরুষ, স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং সিদীপ এনজিওতে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস – সিদীপ (CDIP)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ সিদীপ এনজিওর নির্ধারিত শাখায়
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ২০০টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক
  • বয়সসীমাঃ ১৮-৪০ বছর
  • আবেদন মাধ্যমঃ ডাকযোগে/সরাসরি/কুরিয়ার
  • আবেদনের সময় শেষঃ ২ এপ্রিল, ২০২৬ ইং

সিদীপ এনজিও নিয়োগ ২০২৬

সিদীপ বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশের প্রায় সকল জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনি যদি সিদীপ এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

CDIP NGO Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

CDIP NGO Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ০২-০৪-২০২৬ ইং পর্যন্ত। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতাবেতন/ভাতা
ফিল্ড অফিসার (গ্রেড-১৫)১০০ জনস্নাতক/সমমান। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি। কোনো একটিতে ৩য় বিভাগ গ্রহণযোগ্য। GPA ৫ স্কেলে ২.৫০ এবং ৪ স্কেলে ১.৬৫ থাকতে হবে।প্রশিক্ষণকাল ৬ মাসে মাসিক ২৪,০০০ টাকা।
স্থায়ীকরণের পর মোট ৩১,০৮০ টাকা।
ফিল্ড অফিসার (গ্রেড-১৬)১০০ জনস্নাতক/সমমান। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি। কোনো একটিতে ৩য় বিভাগ গ্রহণযোগ্য। GPA ৫ স্কেলে ২.০০ এবং ৪ স্কেলে ১.৬৫ থাকতে হবে।প্রশিক্ষণকাল ৬ মাসে মাসিক ২২,০০০ টাকা।
স্থায়ীকরণের পর মোট ২৯,৫৮০ টাকা।

আরো দেখুন- দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

সিদীপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পিডিএফ

এখানে সিদীপ এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

সিদীপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সিদীপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

সিদীপ এনজিও আবেদন করার পদ্ধতি

সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন, আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে।

আগ্রহী প্রার্থীগণকে মোবাইল নম্বর ও ই-মেইল সহ আবেদন ও জীবন-বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি, আগামী ০২/০৪/২০২৬ তারিখের মধ্যে, “চীফ পিপল অফিসার” বরাবর নিম্নেবর্ণিত ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হলো। খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে।

সুযোগ সুবিধা

১ মাস শিক্ষাধীন প্রশিক্ষণ (Apprenticeship Training) গ্রহণ করতে হবে, প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হবে।

শিক্ষাধীন প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে ৬ মাস শিক্ষানবিশ দায়িত্ব প্রদান করা হবে।

সকল পদের ক্ষেত্রে অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অভিজ্ঞতা বিবেচনা করে বর্ধিত বেতন নির্ধারণ করা যেতে পারে। বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, উৎসাহ ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে), বদলিজনিত ভাতা ও ভ্রমণ ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে “মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও কর্মী কল্যাণ তহবিল হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা প্রদান করা হবে।

সাপ্তাহিক ছুটি দুই দিন। এছাড়া অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, মাতৃত্বজনিত ছুটি, পিতৃত্বজনিত ছুটি, দূর্ঘটনাজনিত ছুটি, উচ্চশিক্ষা ছুটি এবং সঙ্গরোধ ছুটি রয়েছে।

ব্রাঞ্চ পর্যায়ে স্বল্প খরচে আবাসিকে থাকার সুবিধা রয়েছে (প্রযোজ্য ও প্রাপ্যতা সাপেক্ষে)। কর্মীদের সন্তানদের জন্য সংস্থার নীতিমালা মোতাবেক শিক্ষাবৃত্তির সুবিধা রয়েছে।

বেতন-ভাতার বাইরে মোটর সাইকেল ব্যবহার সাপেক্ষে ১,৬০০/- টাকা জ্বালানী ভাতা এবং ৫০০/- টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রাপ্য হবেন। এক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।

সংস্থার নিয়ম মোতাবেক বাই-সাইকেল, মোটর সাইকেল এবং আইটি ইকুইপমেন্ট ঋণ নেয়ার সুবিধা রয়েছে।

সিদীপ এনজিওতে যোগাযোগ

অফিসের ঠিকানা: House # 22/9, Block # B, Babor Road, Mohammadpur, Dhaka – 1207
মোবাইল: 02-48118633, 02-48118634
ইমেইল: info@cdipbd.org
অফিসিয়াল ওয়েবসাইট: https://cdipbd.org

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কোথায় করতে হবে?

“চীফ পিপল অফিসার” বরাবর

আবেদনের শেষ তারিখ কখন?

০২-০৪-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে অনার্স/সমমান পাস প্রার্থীরা।

কোটা কি প্রযোজ্য?

হ্যাঁ – এনজিও চাকরির নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য হবে

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

ওয়েবসাইট https://cdipbd.org এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।

শেষকথাঃ সিদীপ এনজিও জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন সব এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

 

13 thoughts on “সিদীপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬”

  1. আমি টি এম এস এস শাখা ব্যবস্থাপক পদে 28.06.2008 ইং তারিখ হইতে 31.10.2021 তারিখ পযর্ন্ত কর্মরত ছিলাম ।
    বর্তমানে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর কুস্টিয়া জোনের,পাবনা এরিয়ার ,ভাঙ্গুড়া শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে-02.11.2021 ইং তারিখ হতে কর্মরত আছি।
    তাই আমাকে শাখা ব্যবস্থাপক টিনিংয়ে চাকুরীর সুযোগ দানে আপনার একান্ত মর্জি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *