Skip to content

আইডিএফ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

আইডিএফ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (IDF NGO Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এনজিও এবারের সার্কুলারে মোট ৩টি পদে ১৮০ জন এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং আইডিএফ এনজিওতে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ সারা বাংলাদেশ
  • আবেদনযোগ্য জেলাঃ উল্লেখিত জেলা সমূহ
  • শূণ্যপদঃ ১৮০টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ১৮-৩৫ বছর
  • আবেদন মাধ্যমঃ ইমেইল
  • আবেদনের সময় শেষঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ইং

আইডিএফ এনজিও নিয়োগ ২০২৬

ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) একটি বেসরকারী, অলাভজনক, অরাজনৈতিক উন্নয়নমূলক এনজিও সংস্থা। দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কর্মসূচী, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আইডিএফ কর্তৃক পরিচালিত ঋণ কর্মসূচীতে বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য জেলাসমূহ, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা ও রাজশাহী জেলায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পদ সমূহে দরখাস্ত আহবান করা হচ্ছে।

আপনি যদি আইডিএফ এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

IDF NGO Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ইমেইলে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

IDF NGO Job Circular 2026 টিতে ইমেইলের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ২২-০২-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামপদের সংখ্যাশিক্ষাগত যোগ্যতাঅন্যান্য যোগ্যতাবেতন–ভাতা
প্রোগ্রাম অর্গানাইজার (শাখা ব্যবস্থাপক – মাইক্রোফাইন্যান্স)৩০যে কোনো বিষয়ে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক/ডিগ্রিবয়স অনূর্ধ্ব ৩৫ বছর, ক্ষুদ্রঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। মোটরসাইকেল চালনায় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে• কম্পিউটার জ্ঞান বাধ্যতামূলকপ্রশিক্ষণকাল ৬ মাস (বেতন আলোচনা সাপেক্ষে)
প্রোগ্রাম অর্গানাইজার (শাখা ব্যবস্থাপক – শিক্ষানবিশ)৩০যে কোনো বিষয়ে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকবয়স অনূর্ধ্ব ৩৫ বছর, মোটরসাইকেল চালনায় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার জ্ঞান বাধ্যতামূলকপ্রশিক্ষণকালীন মাসিক সর্বসাকুল্যে ২৪,০০০ টাকা
প্রশিক্ষণ শেষে মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৬,৭৫০ টাকা
ফিল্ড অর্গানাইজার১২০যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি পাশবয়স সর্বোচ্চ ৩০ বছর, অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার, মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার জ্ঞান বাধ্যতামূলকপ্রশিক্ষণকালীন মাসিক সর্বসাকুল্যে ২০,০০০ টাকা
প্রশিক্ষণ শেষে মাসিক বেতন সর্বসাকুল্যে ২৩,০৮৭ টাকা

আরো দেখুন- পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

আইডিএফ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পিডিএফ

আইডিএফ বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশের প্রায় সকল জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এখানে আইডিএফ এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

আইডিএফ এনজিও নিয়োগ ২০২৬
ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) নিয়োগ বিজ্ঞপ্তি

আইডিএফ এনজিও আবেদন করার পদ্ধতি

সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।

উল্লিখিত পদে আগ্রহী প্রার্থীগণকে মোবাইল নম্বরসহ আবেদন ও জীবন-বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি রঙ্গিন ছবি, আগামী ২২/০২/২০২৬ তারিখের মধ্যে পদের নাম উল্লেখপূর্বক career.idfbd@gmail.com অথবা hrd.idf@gmail.com এ ইমেইল করতে হবে।

যে সকল প্রার্থী আগে আবেদন করবেন তারা আগে সুযোগ পাবেন। এছাড়াও লিংক (smartenterprisezone.com/IDF/ERM/Career) এ রেজিষ্ট্রেশন এর মাধ্যমে আবেদন করা যাবে।

আইডিএফ এনজিও চাকরির সুবিধা

প্রশিক্ষণকাল সফলভাবে সমাপ্তির পর সংস্থার চাকুরীর বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বাড়ী ভাড়া, বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মহার্ঘ্য ভাতা,জীবন মান উন্নয়ন ভাতা, পিএফ, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল, লাঞ্চ ভাতা, জ্বালানী ভাতা দেয়া হবে।

এছাড়া কর্মদক্ষতার উপর ভিত্তি করে বাৎসরিক ইনক্রিমেন্ট ও পদোন্নতি সুবিধা প্রদান করা হবে।

সংস্থার নিয়ম মোতাবেক মোটর সাইকেল ঋণ, মোবাইল ঋণ ও পিএফ হতে ওয়ার্ক এইড ঋণ/লোন নেওয়ার সুবিধা রয়েছে।

আইডিএফ এনজিওতে যোগাযোগ

অফিসের ঠিকানা: হাউজ নং-২০, এভিনিউ-২, ব্লক-ডি, মিরপুর-২, ঢাকা-১২১৬
মোবাইল: ৮৮০২-৫৫০৭৫৩৮০, ৮৮০২-৫৫০৭৫৩৮১
অফিসিয়াল ওয়েবসাইট: https://idfbd.org
ইমেইল: hrd.idf@gmail.com/ career.idfbd@gmail.com

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কিভাবে করতে হবে?

career.idfbd@gmail.com অথবা hrd.idf@gmail.com এই ঠিকানায়

আবেদনের শেষ তারিখ কখন?

২২-০২-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে স্নাতক/মাস্টার্স পাশ প্রার্থীরা।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

পদক্ষেপ এনজিও-এর সাইট www.idfbd.org এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও আপডেট পাবেন।

শেষকথাঃ আইডিএফ এনজিও জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

3 thoughts on “আইডিএফ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬”

    1. নাম : নিপন বড়ুয়া
      বাবা নাম: দিপংকর বড়ুয়া
      মায়ের নাম: সুজাতা বড়ুয়া
      স্থায়ী ঠিকানা : লামা পৌরসভা, ০৫ নং ওয়ার্ড লামা ২৯৩নং ছাগল খাইয়া মৌজা, বান্দরবান
      বর্তমান ঠিকানা : লামা পৌরসভা
      জন্ম তারিখ : ০৫/০৮/২০০০ ইং
      এনআইডি নাম্বার : ৮২৭৪৪৫০০৫৮
      ধর্ম : বৌদ্ধ
      জাতীয়তা : বাংলাদেশি
      রক্তের গ্রুফ : O+
      শিক্ষাগত যোগ্যতা: HSC/ Degree চলমান
      মোবাইল নাম্বার : 01608013015
      অভিজ্ঞতা : নেই
      উচ্চতা : ০৫ ফুট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *