Skip to content

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DSK Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু পত্রিকায় ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এবারের সার্কুলারে মোট ২টি পদে অনির্দিষ্ট জনের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রতে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ মুন্সিগঞ্জ
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ নির্দিষ্ট নয়
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ১৮-৩৪ বছর
  • আবেদন মাধ্যমঃ ডাকযোগে
  • আবেদনের সময় শেষঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ইং

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ ২০২৬

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) ১৯৮৯ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য উন্নয়নমূলক ও আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করছে। DSK মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং: ৩৬৯)। DSK ১৯৯৩ সাল থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। DSK ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত পদসমূহে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট দরখাস্ত আহবান করছে।

আপনি যদি দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

DSK Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

DSK Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ২৫-০২-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামপদের কোডশিক্ষাগত যোগ্যতাবয়সসীমাবেতন–ভাতা
মাঠ কর্মী–১কোড নং-৩০ (ক)স্নাতকোত্তরসর্বোচ্চ ৩৪ বছরসর্বসাকুল্যে মাসিক ২৭,৭৫০ টাকা
মাঠ কর্মী–২কোড নং-৩০ (খ)স্নাতকসর্বোচ্চ ৩৪ বছরসর্বসাকুল্যে মাসিক ২৫,৫০০ টাকা

আরো দেখুন- আইডিএফ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার

ডিএসকে বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এখানে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র আবেদন করার পদ্ধতি

সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।

আগ্রহী প্রার্থীদেরকে জীবনবৃত্তান্ত, এক কপি ছবি, শিক্ষাগত সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপি সহ আগামী ২৫-০২-২০২৬ তারিখের মধ্যে মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) বরাবরে নিম্নঠিকানায় পৌঁছাতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: মানবসম্পদ ও প্রশাসন, মুন্সিগঞ্জ সদর শাখা, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK), মাকসুদা ইসলাম বাড়ী, (২য় তলা), মঠপাড়া, হরগঙ্গা কলেজ রোড, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ।

সংস্থা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনার ভেতর দিয়ে পরিচালিত। সংস্থার যৌন হয়রানি, অপব্যবহার, অসততা এবং দুর্নীতিসহ কর্মক্ষেত্রে যে কোন ধরনের অবাঞ্ছিত আচরণ প্রতিরোধে শূণ্য-সহিষ্ণু। সংস্থা লিঙ্গ সমতা ও বৈচিত্র্য সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল আবেদনকারীদের উৎসাহিত করে।

চাকরিতে যোগদানের সময় ২০,০০০/- টাকা জামানত হিসেবে (ফেরতযোগ্য) “দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)” শিরোনামে পে-অর্ডার/ব্যাংক ড্রাফ্ট করে জমা দিতে হবে।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র চাকরির সুবিধা

DSK’র চাকরি বিধিমালা অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড), আনুতোষিক (গ্র্যাচুয়িটি), অর্জিত ছুটি ভাতা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।

মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের আবাসনের সুবিধা থাকবে এবং নারী কর্মীদের জন্য আবাসনভাতা (মাসিক ২,০০০) টাকা প্রদান করা হবে।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রতে যোগাযোগ

অফিসের ঠিকানা: House No – 741, Road No – 09, Baitul Aman Housing Society, Adabar, Dhaka – 1207, Bangladesh
মোবাইল: +88 (02) 48115079, 58153413, 58151176
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.dskbangladesh.org
ইমেইল: dskinfo@dskbangladesh.org

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কিভাবে করতে হবে?

মানবসম্পদ ও প্রশাসন, মুন্সিগঞ্জ সদর শাখা, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK), মাকসুদা ইসলাম বাড়ী, (২য় তলা), মঠপাড়া, হরগঙ্গা কলেজ রোড, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ- এই ঠিকানায়

আবেদনের শেষ তারিখ কখন?

২৫-০২-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে স্নাতক/মাস্টার্স পাশ প্রার্থীরা।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকের সাইট https://www.dskbangladesh.org/ এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও আপডেট পাবেন।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কি এনজিও সংস্থা?

হ্যা, এটি এনজিও সংস্থা

শেষকথাঃ দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *