Skip to content

পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Palli bikash kendra PBK Job Circular

পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Palli bikash kendra PBK Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু পত্রিকায় ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

পল্লী বিকাশ কেন্দ্র এবারের সার্কুলারে মোট ১টি ক্যাটাগরিতে মোট ৫ জনের জন্য স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং পল্লী বিকাশ কেন্দ্রে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ পল্লী বিকাশ কেন্দ্র (PBK)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ পল্লী বিকাশ কেন্দ্র যেকোনো শাখায়
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ০৫টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক
  • বয়সসীমাঃ ১৮-৩৫ বছর
  • আবেদন মাধ্যমঃ ডাকযোগে/কুরিয়ারে/ইমেইলে
  • আবেদনের সময় শেষঃ ২৫ এপ্রিল, ২০২৬ ইং

পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ ২০২৬

পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত এবং বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত দেশের জাতীয় পর্যায়ের একটি অরাজনৈতিক, সামাজিক, বেসরকারী উন্নয়ন সংস্থা। দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় শহর ও গ্রামে চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচী সম্প্রসারণের জন্য নিম্নলিখিত পদসমূহে কাজ করতে আগ্রহী কর্মঠ, পরিশ্রমী, সৎ এবং যোগ্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে জরুরী ভিত্তিতে আবেদনপত্র আহবান করা হচ্ছে।

আপনি যদি পল্লী বিকাশ কেন্দ্র এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

PBK Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

PBK Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ২৫-০৪-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাবেতন
অডিট অফিসার৫ জনস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান। মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।প্রশিক্ষণকালীন মাসিক ৩০,০০০ টাকা; স্থায়ী হলে ৩৬,৩৫৫ টাকা

আরো দেখুন- এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার

পল্লী বিকাশ কেন্দ্র বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এখানে পল্লী বিকাশ কেন্দ্র এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী বিকাশ কেন্দ্র আবেদন করার পদ্ধতি

সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।

আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় | পরিচয়পত্রের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, সকল শিক্ষগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন আগামী ২৫.০৪.২০২৬ইং তারিখ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো

ইমেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্টসমূহের স্ক্যান কপি পাঠাতে হবে। খামের উপর/ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে। জমা পড়া আবেদনসমূহ হতে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। পরীক্ষার স্থান ও তারিখ যথাসময়ে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া
হবে।

আবেদন পাঠানোর ঠিকানাঃ প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।

শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার এর জন্য ডাকা হবে। পিবিকে সকল নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে এবং জামানতের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোন (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে জমা নেওয়া হয় না। প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে পিবিকে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

পিবিকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন শর্ত শিথিল/সংশোধন/সংযোজনসহ যেকোন পর্যায়ে নিয়োগ বাতিল | করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট https://pbk-bd.org ভিজিট করতে পারেন।।

পল্লী বিকাশ কেন্দ্র চাকরির  শর্তাবলী

১। সকল পদের প্রার্থীদের সংস্থার কর্মএলাকা কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যেকোন স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে। উল্লেখিত কর্মএলাকার যেকোন স্থানে কাজ করতে সম্মত না থাকলে আবেদন করার প্রয়োজন নাই।

২। অভিজ্ঞদের ক্ষেত্রে সর্বশেষ ০৬ মাসের অধিক ক্ষুদ্রঋণ কার্যক্রমে কর্মরত নাই এবং অনিয়মের কারণে চাকুরীচ্যুত হয়েছে এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।

৩। অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নাই।

৪। সকল পদে শিক্ষানবিসকাল ০৬ মাস।

৫। | যোগদানের সময় সকল পদের প্রার্থীর জন্য মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় দ্বারা (কমপক্ষে একজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা | প্রদান করতে হবে

৬। চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী সকল পদের প্রার্থীদের ১২,০০০/- টাকা জামানত/সিকিউরিটি (সংস্থা | ত্যাগকালে লভ্যাংশসহ ফেরৎযোগ্য) হিসাবে প্রদান করতে হবে।

পল্লী বিকাশ কেন্দ্র চাকরির  সুবিধা সমূহ

সুবিধাদিঃ চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কৰ্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, মাতৃত্ব/পিতৃত্ব ছুটি সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

পল্লী বিকাশ কেন্দ্রতে যোগাযোগ

অফিসের ঠিকানা: ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
টেলিফোন: 02 9837548
অফিসিয়াল ওয়েবসাইট: https://pbk-bd.org
ইমেইল: pbk@pbk-bd.org

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কিভাবে করতে হবে?

প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬ এই ঠিকানা বরাবর

আবেদনের শেষ তারিখ কখন?

২৫-০৪-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে স্নাতক পাশ প্রার্থীরা।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

পল্লী বিকাশ কেন্দ্র এর সাইট https://pbk-bd.org/careers/ এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও আপডেট পাবেন।

শেষকথাঃ পল্লী বিকাশ কেন্দ্র জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *