বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Buro BD ngo job circular 2026) প্রকাশিত হয়েছে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
বুরো বাংলাদেশ এনজিও এবারের সার্কুলারে ১৪টি ক্যাটাগরিতে মোট অনির্দিষ্ট জনের জন্য ৮ম-স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং বুরো বাংলাদেশ এনজিওতে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ বুরো বাংলাদেশ
- চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
- কর্মস্থলঃ বুরো বাংলাদেশ এনজিও এর যেকোনো শখায়
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- শূণ্যপদঃ ৩৯১টি
- শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম-স্নাতকোত্তর
- বয়সসীমাঃ ১৮-৪০ বছর
- আবেদন মাধ্যমঃ অনলাইনে
- আবেদনের সময় শেষঃ ৩১ মে, ২০২৬ ইং
বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২৬
বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশ-এর চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত পদে কর্মী নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।
আপনি যদি বুরো বাংলাদেশ এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
Buro BD ngo Job Circular 2026
আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন সমস্যা হবে না।
Buro BD ngo Job Circular 2026 টিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ৩১-০৫-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব
| পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা | শিক্ষানবিসকাল বেতন | স্থায়ী হওয়ার পর বেতন | বয়সসীমা |
|---|---|---|---|---|---|
| সহকারী শাখা ব্যবস্থাপক | সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি | আবশ্যক নয় | ৩৭,০০০ টাকা | ৪৯,১৭০ টাকা (ভাতাসহ) | সর্বোচ্চ ৩৫ বছর |
| সহকারী শাখা হিসাবরক্ষক | সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি | আবশ্যক নয় | ৩৫,০০০ টাকা | ৩৮,৮৭০ টাকা (ভাতাসহ) | সর্বোচ্চ ৩৫ বছর |
| সহকারী কর্মসূচি সংগঠক | ন্যূনতম স্নাতক/সমমান ডিগ্রি | আবশ্যক নয় | ৩০,০০০ টাকা | ৩৫,০৭৭ টাকা (ভাতাসহ) | সর্বোচ্চ ৩৫ বছর |
আরো দেখুন- টিএমএসএস (TMSS) নিয়োগ বিজ্ঞপ্তি
বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বুরো বাংলাদেশ এনজিও বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
এখানে বুরো বাংলাদেশ এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

%20(1).jpg)
.jpg)
.jpg)
.jpg)
বুরো বাংলাদেশ এনজিওতে আবেদন
আবেদনের শর্তাবলি
বাংলাদেশ এর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বুরো বাংলাদেশ-এ যে কোন পদে পূর্বে চাকুরি করেছেন এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই।
অধ্যয়নরত অথবা যাদের পরীক্ষা পাশের সনদ, মার্কশীট এবং Transcript নেই তাদের আবেদন করার প্রয়োজন নেই।
যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে “SMS” (buro bd অথবা ০১৭২৯০২৪২৯২)- এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহনের জন্য পরীক্ষার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়মানুযায়ী Foundation Training’-এর আংশিক প্রশিক্ষণ খরচ (অফেরতযোগ্য) প্রদান করে ‘Training’ করতে হবে।
সফলভাবে ‘Training’ সমাপ্তির পর সংস্থার নিয়মানুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে এবং সংস্থার নিয়মানুযায়ী একজন পারিবারিক গ্রহনযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলি, শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য সকল বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। প্রেরিত তথ্যে গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের www.burobd.org/career লিংক-এর মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ: ৩১ মে, ২০২৬
“নিয়োগের ক্ষেত্রে বুরো বাংলাদেশ সম-অধিকারে বিশ্বাস করে”, বুরো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলির যেকোনো অংশ সংশোধন/সংযোজনসহ যে কোন আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি
অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী ০৩ মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। ০৩ মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও ০৩ মাস সময় দেয়া হবে।
স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকুরিতে স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ পরীক্ষায় অকৃতকার্যদের চাকুরির অবসান হবে।
স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, বৈশাখি ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতাসহ সংস্থার চাকুরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
শাখাসমূহে পুরুষ/মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে।
বুরো বাংলাদেশ এনজিওতে যোগাযোগ
অফিসের ঠিকানা: House No: 12/A, Block No. CEN(F), Road No. 104, Gulshan-2, Dhaka-1212
টেলিফোন: 88-02-55059862
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.burobd.org
ইমেইল: buro@burobd.org
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
আবেদন কিভাবে করতে হবে?
https://www.burobd.org/career এই ঠিকানায়
আবেদনের শেষ তারিখ কখন?
৩১-০৫-২০২৬ ইং
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে ৮ম-স্নাতক/স্নাতকোত্তর পাশ প্রার্থীরা।
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
এনজিও এর সাইট https://www.burobd.org/career এবং দৈনিক পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও আপডেট পাবেন।
শেষকথাঃ বুরো বাংলাদেশ এনজিও জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।
সহকারী কর্মসূচি সংগঠক পদে আবেদন করতে আগ্রহী
আবেদন করে ফেলুন