Skip to content

ঊষা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

ঊষা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Usha Foundation Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু জাতীয় ধারার পত্রিকায় ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

ঊষা ফাউন্ডেশন এবারের সার্কুলারে ৩টি ক্যাটাগরিতে মোট ২৪ জনের জন্য এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং ঊষা ফাউন্ডেশনে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ ঊষা ফাউন্ডেশন (Usha Foundation)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ ঊষা ফাউন্ডেশন এর যেকোনো স্থানে
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ২৪টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি-স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ১৮-৪৫ বছর
  • আবেদন মাধ্যমঃ সরাসরি ইন্টারভিউ
  • ইন্টারভিউ এর তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ইং

ঊষা ফাউন্ডেশন নিয়োগ ২০২৬

ইউনাইটেড সোস্যাল হিউম্যান এডভান্সমেন্ট ফাউন্ডেশন (ঊষা) MRA কর্তৃক অনুমোদিত জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত এনজিও। ব্যাংক ও বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও গাজীপুর জেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে। সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে দক্ষ কর্মী নিয়োগের জন্য সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান করা হচ্ছে।

আপনি যদি ঊষা ফাউন্ডেশন এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

Usha Foundation Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ দিবেন। সরাসরি ইন্টারভিউ এর সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

Usha Foundation Job Circular 2026 টিতে সরাসরি ইন্টারভিউ চলমান থাকবে আগামী ১৫-০২-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন ইন্টারভিউ নেয়া হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামপদ সংখ্যাবয়স ও শিক্ষাগত যোগ্যতাঅভিজ্ঞতাবেতন ও সুবিধা
শাখা ব্যবস্থাপক০৬ জনবয়স সর্বোচ্চ ৪৫ বছর। যে কোনো বিষয়ে স্নাতক/সমমান পাশ।জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।প্রবেশনকাল: সর্বসাকুল্যে ২৪,০০০ টাকা। ৬ মাস পর: ২৭,৪৮৫ টাকা। (লাভাংশসহ ফেরতযোগ্য জামানত ১৫,০০০ টাকা)।
ক্রেডিট অফিসার০৮ জনবয়স সর্বোচ্চ ৩৫ বছর। যে কোনো বিষয়ে স্নাতক/সমমান পাশ।অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে জাতীয় পর্যায়ের এনজিওতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।প্রবেশনকাল: সর্বসাকুল্যে ১৭,০০০ টাকা। ৬ মাস পর: ১৮,৪২০ টাকা। (লাভাংশসহ ফেরতযোগ্য জামানত ১০,০০০ টাকা)।
ক্রেডিট অফিসার১০ জনবয়স সর্বোচ্চ ৩৫ বছর। এইচএসসি পাশ।অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে জাতীয় পর্যায়ের এনজিওতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।প্রবেশনকাল: সর্বসাকুল্যে ১৫,০০০ টাকা। ৬ মাস পর: ১৬,৫০০ টাকা। (লাভাংশসহ ফেরতযোগ্য জামানত ১০,০০০ টাকা)।

আরো দেখুন- পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি

ঊষা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার

ঊষা ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এখানে ঊষা ফাউন্ডেশন এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

ঊষা ফাউন্ডেশন নিয়োগ ২০২৬
ঊষা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

ঊষা ফাউন্ডেশন সরাসরি ইন্টারভিউ নিয়ম

সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য আগামী ১৫.০২.২০২৬ইং তারিখে CV (জীবন বৃত্তান্ত), সকল শিক্ষাগত যেগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ২কপি পাসপোর্ট সাইজের ছবি সহকারে সকাল ৮:৩০ ঘটিকায় সরাসরি নিম্নলিখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানাঃ প্রধান কার্যালয়, ঊষা টাওয়ার, দিঘীবরাব (বিশ্বরোড সংলগ্ন), তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ।(ফোন-০৯৬১১৬৭৭২৭৯)

ঊষা ফাউন্ডেশন চাকরির শর্তাবলি

প্রার্থীদের কর্ম এলাকা হবে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও গাজীপুর জেলায়। প্রার্থীদের বাইসাইকেল / মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে তবে যাদের নিজস্ব বাইসাইকেল / মোটরসাইকেল আছে তাদের অগ্রাধিকার দেয়া হবে।

ক্রেডিট অফিসার ও হিসাবরক্ষক (অনভিজ্ঞ) পদের প্রার্থীদের বেলায় প্রাথমিক নির্বাচনের পর ঊষা ফাউন্ডেশনের শাখা অফিসে কমপক্ষে ১মাস হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে।

সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থীদের শাখা অফিসে ক্রেডিট অফিসার ও হিসাবরক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হবে।

ক্রেডিট অফিসার ও হিসাবরক্ষক (অনভিজ্ঞ) পদের প্রার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে নিয়োগের পর প্রশিক্ষণকালীন সময়ের জন্য ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এককালীন ভাতা প্রদান করা হবে।

সকল পদের প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগের পূর্বে কোনরকম আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।

ঊষা ফাউন্ডেশন চাকরির সুবিধাদি

সকল পদে শিক্ষানবিশকাল ৬ মাস। বাৎসরিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব ভাতা, বাই-সাইকেল ঋণ, মোটর সাইকেল জ্বালানী সুবিধা (শাখা ব্যবস্থাপক / ক্রেডিট অফিসারদেরকে মাসিক মোটর সাইকেল ভাতা প্রদান করা হয়), চিকিৎসা অনুদান, মৃত্যু/দূর্ঘটনা জনিত আর্থিক সহায়তা এবং সকল পদে আকর্ষনীয় ইনসেনটিভ সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

ঊষা ফাউন্ডেশনতে যোগাযোগ

হেড অফিস: ঊষা টাওয়ার, দিঘীবরাব (বিশ্বরোড সংলগ্ন), তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
ফেসবুক পেজ: https://www.facebook.com/ushafoundation047
অফিসিয়াল ওয়েবসাইট: http://www.ushafoundationbd.org
ইমেইল: ushafhr@gmail.com

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কিভাবে করতে হবে?

আবেদন করার দরকার নেই, সরাসরি ইন্টারভিউ দিতে হবে।

সরাসরি ইন্টারভিউ এর তারিখ কখন?

১৫-০২-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশ প্রার্থীরা।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

ঊষা ফাউন্ডেশন এর ওয়েবসাইট http://www.ushafoundationbd.org এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও আপডেট পাবেন।

শেষকথাঃ ঊষা ফাউন্ডেশন জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *