সংগ্রাম এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Sangram NGO Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকায়। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
সংগ্রাম এনজিও এবারের সার্কুলারে মোট ১টি পদে ৩০ জন নারী অথবা পুরুষ, স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন, তাহলে বিস্তারিত দেখুন।
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী) এনজিও
- চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
- কর্মস্থলঃ সারা বাংলাদেশ
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা (অগ্রাধিকার কিছু জেলা)
- শূণ্যপদঃ ৩০টি
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রি
- বয়সসীমাঃ ১৮-৩২ বছর
- আবেদন মাধ্যমঃ ডাকযোগে/সরাসরি/কুরিয়ার
- আবেদনের সময় শেষঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ইং
সংগ্রাম এনজিও নিয়োগ ২০২৬
সংগ্রাম বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশের প্রায় সকল জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
আপনি যদি সংগ্রাম এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
Sangram NGO Job Circular 2026
আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।
Sangram NGO Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ১৫-০২-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব
| পদের নাম | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও বয়স | বেতন ভাতা ও অন্যান্য সুবিধা |
|---|---|---|---|
| ফিল্ড অফিসার | ৩০ জন | শিক্ষাগত যোগ্যতা: স্নাতক / সমমান; বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৩১-০১-২০২৬ তারিখ পর্যন্ত); অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ/গ্রাম উন্নয়ন কর্মসূচিতে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার | শিক্ষানবিশকাল (৩ মাস): মাসিক ১৯,৮০০ টাকা; শিক্ষানবিশ শেষে: মাসিক ২৬,৪৮০ টাকা (পিএফসহ);গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, ভ্রমণ ভাতা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা |
আরো দেখুন- পল্লী সেবা সংস্থা (পিএসএস) নিয়োগ বিজ্ঞপ্তি
সংগ্রাম এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পিডিএফ
সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত বরিশাল বিভাগের সুপ্রতিষ্ঠিত একটি বেসরকারী উন্নয়ন সংস্থা, যার এমআরএ সনদ নম্বর-০৩৭৮২-০০৯৫৮-০০১৮৮ এর পরিচালনাধীন ক্ষুদ্রঋণ কর্মসূচীর আওতায় নিম্নোক্ত পদে জরুরী ভিত্তিতে দক্ষ,সৎ ও পরিশ্রমী লোক নিয়োগ করা হবে। নিম্নোক্ত পদের চাকুরির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে জীবনবৃত্তান্ত সহ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
এখানে সংগ্রাম এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

সংগ্রাম এনজিও আবেদন করার পদ্ধতি
সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।
আগ্রহী প্রার্থীদের সংস্থার নির্বাহী পরিচালক বরাবরে আবেদন করতে হবে। প্রার্থীদের আবেদনপত্রে নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।
আবেদন পত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব সনদপত্র, অভিজ্ঞতার সদনপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। বরগুনা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও ভোলা জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনপত্র জমা করার সময় আবেদন পত্রের সাথে সংগ্রাম শিরোনামে, তফসিলি ব্যাংক এর যে কোন শাখা হতে ১০০(একশত) টাকা পে অর্ডার অথবা প্রধান কার্যালয় হতে মানিরিসিট সংগ্রহ করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
সংগ্রাম এনজিও চাকরির শর্তাবলী
নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী, শোষণ এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই ।
সকল ক্ষেত্রে চাকুরি বদলী যোগ্য। চাকুরি প্রার্থীদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনপত্র বাছাই সাপেক্ষে যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবেনা। মৌখিক পরীক্ষার সময় সনদপত্রের মূলকপি সাথে
আনতে হবে।
নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। নিয়োগ কার্যক্রম রহিত বা স্থগিত করার সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ
করেন।
আবেদন পাঠানোর ঠিকানা: বরাবর, নির্বাহী পরিচালক, সংগ্রাম প্রধান কার্যালয়, শহীদ স্মৃতি সড়ক, বরগুনা।
নির্বাচিত প্রার্থীদের কর্মে যোগদানের সময় ১৫০০০/- (পনের হাজার) টাকা জামানত হিসেবে সংস্থার অনুকূলে জমা রাখতে হবে। এছাড়া প্রার্থীর আর্থিক স্বচ্ছলতা সম্পন্ন অভিভাবক কর্তৃক ৩০০/-(তিনশত) টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে জামানতনামা প্রদান করতে হবে।
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
আবেদন কোথায় করতে হবে?
সংস্থার নির্বাহী পরিচালক বরাবরে আবেদন করতে হবে
আবেদনের শেষ তারিখ কখন?
১৫-০২-২০২৬ ইং
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে স্নাতক/অনার্স পাস প্রার্থীরা।
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
সংগ্রাম এনজিও-এর ফেসবুক পেজ এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।
শেষকথাঃ সংগ্রাম এনজিও জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।