Skip to content

পূবালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পূবালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Pubali Bank job circular 2026) প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বাংলাদেশের কিছু জাতীয় ধারার দৈনিক পত্রিকায়। সকল ব্যাংক চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

পূবালী ব্যাংক এবারের সার্কুলারে মোট ১৬টি ক্যাটাগরিতে ১১৫ জন নারী অথবা পুরুষ সম্মলিতভাবে স্নাতক/স্নাতকোত্তর পাশে নিয়োগ দেয়া হবে। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং পূবালী ব্যাংকের চাকরির প্রতি আগ্রহী থাকেন, তাহলে নিচে বিস্তারিত দেখুন।

পূবালী ব্যাংক নিয়োগের গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো সার্কুলারের একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ পূবালী ব্যাংক (Pubali Bank)
  • বিজ্ঞপ্তি প্রকাশঃ ১৯-০২-২০২৬ ইং
  • চাকরির ধরণঃ ব্যাংক নিয়োগ
  • কর্মস্থলঃ পূবালী ব্যাংক-এর যেকোন শাখা
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ১১৫টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ১৮-৩৫ বছর
  • আবেদন মাধ্যমঃ  অনলাইন
  • আবেদনের সময় শেষঃ ১৬ মার্চ, ২০২৬

পূবালী ব্যাংক নিয়োগ ২০২৬

পূবালী ব্যাংক বাংলাদেশের স্বনামধণ্য বেসরকারি ব্যাংক, যাদের সারা বাংলাদেশে সকল জেলা/উপজেলা শহরে শাখা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা সুনামের সাথে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনি যদি ব্যাংক এর চাকরির সন্ধান করে থাকেন, তবে পূবালী ব্যাংকর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

Pubali Bank job circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল চাকরি প্রার্থীরা https://www.pubalibangla.com/career ওয়েবের মাধ্যমে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

Pubali Bank Job Circular 2026 টিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ১৬-০৩-২০২৬ পর্যন্ত। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। শেষ সময়ের জন্য কেউ অপেক্ষা করবেন না, কারণ শেষের দিকে সার্ভার এ সমস্যা হয়।

নিয়োগের শূন্য পদের হিসাব

সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশন

ক্রমিকপদের নামপদ সংখ্যা
সিনিয়র প্রিন্সিপাল অফিসার০৫ জন
প্রিন্সিপাল অফিসার০৫ জন
সিনিয়র অফিসার৪০ জন
অফিসার১৭ জন

আইসিটি অপারেশন ডিভিশন

ক্রমিকপদের নামপদ সংখ্যা
সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর)০২ জন
সিনিয়র অফিসার (সহকারী ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর)০৩ জন
সিনিয়র অফিসার (নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার)০২ জন
সিনিয়র অফিসার (সিস্টেম ইঞ্জিনিয়ার)০৩ জন
অফিসার (সহকারী আইসিটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার)০৪ জন
অফিসার (সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার)০২ জন
জুনিয়র অফিসার (জুনিয়র সহকারী আইসিটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার)০৪ জন
জুনিয়র অফিসার (জুনিয়র সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার)০৫ জন
জুনিয়র অফিসার (BACH, BEFTN ও RTGS সাপোর্ট ইঞ্জিনিয়ার)০৩ জন
১০জুনিয়র অফিসার (সফটওয়্যার সাপোর্ট ইঞ্জিনিয়ার)১২ জন
১১জুনিয়র অফিসার (নেটওয়ার্ক/IP টেলিফোন সাপোর্ট ইঞ্জিনিয়ার)০২ জন
১২জুনিয়র অফিসার (সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার)০৬ জন

আরো দেখতে পারেনঃ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

পূবালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার

এখানে পূবালী ব্যাংক এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

পূবালী ব্যাংক নিয়োগ ২০২৬
পূবালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

পূবালী ব্যাংক আবেদন করার পদ্ধতি

পূবালী ব্যাংক-এ সফলভাবে আবেদন করার জন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।

ধাপ-১:

পূবালী ব্যাংকের নিয়োগ এর আবেদন সংক্রান্ত ওয়েবসাইট (https://www.pubalibangla.com/career অথবা, https://recruitment.pubalibankbd.com) এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।

ধাপ-২:

আবেদন ফরমে সকল তথ্য পূরণ করে নিচে ছবি ও সাইন আপলোড করতে হবে।

ছবি (Image): প্রার্থীর নিজের ছবি scan করে ৩০০x৩০০ pixel ও file size ১০০ KB এর বেশি নয় এরূপ মাপে ওয়েবসাইটের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

স্বাক্ষর (Signature): প্রার্থীর নিজের স্বাক্ষর scan করে ৩০০x৮০ pixel ও file size ৬০ KB এর বেশি নয় এরূপ মাপে ওয়েবসাইটের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে।

ধাপ-৩:

সকল কাজ শেষ হলে সবার নিচে দেয়া ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা পূরণ করে বক্সএ টিক দিয়ে সাবমিট করতে হবে।

পূবালী ব্যাংক যোগাযোগ এর তথ্য

অফিসের ঠিকানা: Head Office, 26 Dilkusha Commercial Area, Dhaka – 1000, Bangladesh. G.P.O. Box. Number : 853
হেল্পলাইনে: +8809666016253, 16253
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.pubalibangla.com
আবেদনের ওয়েবসাইট: https://recruitment.pubalibankbd.com
ইমেইল: info@pubalibankbd.com, help@pubalibankbd.com

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

আবেদন কোথায় করতে হবে?

অনলাইন আবেদনের পোর্টাল https://recruitment.pubalibankbd.com বা, https://www.pubalibangla.com/career সাইটে।

আবেদনের শেষ তারিখ কখন?

১৬-০৩-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে স্নাতক/স্নাতকোত্তর পাশ প্রার্থীরা।

কোটা কি প্রযোজ্য?

হ্যাঁ – ব্যাংক নিয়োগ আইন অনুযায়ী সকল কোটা প্রযোজ্য।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

পূবালী ব্যাংক এর ওয়েবসাইট https://www.pubalibangla.com/ এবং SMS এ জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।

পূবালী ব্যাংক কি সরকারি না বেসরকারি?

পূবালী ব্যাংক একটি বেসরকারি প্রতিষ্ঠান।

শেষকথাঃ পূবালী ব্যাংক জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *