Skip to content

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

rrf ngo job circular

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Rural Reconstruction Foundation RRF NGO job circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু জাতীয় ধারার পত্রিকায় ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আর আর এফ) এবারের সার্কুলারে ১টি ক্যাটাগরিতে ৪০০ পদের জন্য স্নাতক/স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (RRF)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এর যেকোনো শখায়
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ৪০০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ১৮-৩৫ বছর
  • আবেদন মাধ্যমঃ ডাকযোগে/অনলাইনে
  • আবেদনের সময় শেষঃ ০৯ মার্চ, ২০২৬ ইং

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ ২০২৬

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আর আর এফ) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী সংস্থা। ১৯৮২ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। সমাজসেবা অধিদপ্তর এর নিবন্ধনভুক্ত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর লাইসেন্স প্রাপ্ত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংক সমূহের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম এর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে লোকবল নিয়োগের জন্য অনলাইন আবেদন আহবান করা যাচ্ছে।

আপনি যদি রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

RRF NGO Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে/অনলাইনে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

RRF NGO Job Circular 2026 টিতে ডাকযোগে/অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ০৯-০৩-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামপদসংখ্যাশিক্ষাগত যোগ্যতাবয়সসীমাবেতন
ক্রেডিট অফিসার (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)৪০০ জনযেকোনো বিষয়ে স্নাতক/সমমানসর্বোচ্চ ৩৫ বছর২৮,৮০০/- টাকা
স্থায়ী হওয়ার পর বেতনঃ ৩১,৯২২/- টাকা

আরো দেখুন- ডাম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এখানে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ ২০২৬
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আবেদনের নিয়মাবলী

সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।

আগ্রহী প্রার্থীগন আগামী ০৯ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে bdjobs.com সাইট অথবা পত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রাপ্ত আবেদন সমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে।

অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাই পূর্বক নির্বাচিত প্রার্থীগনকে পরীক্ষায় অংশগ্রহনের সময় নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ বরাবর স্ব-হস্তে লিখিত আবেদন পত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্রের নম্বর আবশ্যক), পাসপোর্ট সাইজের সদ্য তোলা ২ কপি ছবি ও সকল পরীক্ষা পাশের সনদ পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ পত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অনাত্মীয় দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।

শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে। কোন ধরনের প্ররোচনা প্রার্থীর যোগ্যতা বাতিল করবে এবং আবেদন চূড়ান্ত/বাতিল করার সকল অধিকার RRF সংরক্ষণ করে।

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন চাকরির দায়িত্বসমূহ

মাঠ পর্যায়ের সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগীতা করা।

বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রনয়ন বা বাস্তবায়নের কাজ করা।

সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা।

কম্পিউটার পরিচালনা করতে পারা।

সদস্যদের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। সভা, সেমিনার পরিচালনার দক্ষতা থাকতে হবে।

শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে।

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন চাকরির সুযোগ-সুবিধাসমূহ

সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ প্রদান করা হবে।

সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা (মূল বেতনের ৩০%) প্রদান করা হবে।

সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ৪০%, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলার সকল শাখা ৩০% এবং রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ২০% কর্মস্থলে আবাসন সুবিধা, চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যান তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে।

আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে।

সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ আছে।

সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুনগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে।

বাৎসরিক মোটরসাইকেল মেরামত বিল প্রদান করা হবে।

জেন্ডার সমতা, শুদ্ধাচার, শিশু ও নারী সুরক্ষা এবং মানি লন্ডারিং প্রতিরোধে সংস্থার জিরো টলারেন্স নীতির প্রতি সংস্থা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থা কর্মক্ষেত্রে এসব নীতির কঠোরভাবে অনুসরণ ও বাস্তবায়ন নিশ্চিত করে একটি নিরাপদ, নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

৬ মাস শিক্ষানবিশ হিসাবে দায়িত্ব পালন করতে হবে।

রেজিষ্ট্রেশন ফি ২৫০/- টাকা (অফেরত যোগ্য) নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে এক্ষেত্রে কোন প্রকার টিএ, ডিএ প্রদান করা হবে না।

চাকুরীতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ (ফেরত যোগ্য) জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে। পিতা/দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।

প্রার্থীদের অবশ্যই নিজেস্ব মোটরসাইকেল থাকতে হবে। মোটরসাইকেল এর ক্ষেত্রে গাড়ীর বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স
থাকতে হবে।

পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।

প্রার্থীদের বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।

নিজেস্ব মোটরসাইকেল থাকতে হবে। মোটরসাইকেল এর ক্ষেত্রে গাড়ীর বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

নিজস্ব ট্যাব থাকতে হবে এবং ট্যাব পরিচালনায় পারদর্শী হতে হবে।

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনে যোগাযোগ

অফিসের ঠিকানা: RRF Bhaban, C&B Road, Karbala, Jashore 7400
টেলিফোন: 88024777-66357, 88024777-65704
ফ্যাক্স: 88024777- 60090
অফিসিয়াল ওয়েবসাইট: https://home.rrf-bd.org
ইমেইল: admin@rrf-bd.org অথবা, info@rrf-bd.org

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কিভাবে করতে হবে?

আবেদন bdjobs.com সাইট অথবা পত্রের মাধ্যমে ডাকযোগে আবেদন করতে

আবেদনের শেষ তারিখ কখন?

০৯-০৩-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

উল্লেখিত পদে স্নাতক/স্নাতকোত্তর পাশ প্রার্থীরা।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এর সাইট https://rrf-bd.org/bdjobs.com এবং দৈনিক পত্রিকায় নোটিশ দিয়ে/SMS kকরে জানানো হবে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও পরবর্তী আপডেট পাবেন।

শেষকথাঃ রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *