শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Department of labour DOL job circular 2026) প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবে এবং বাংলাদেশের কিছু জাতীয় ধারার দৈনিক পত্রিকায়। সকল সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
শ্রম অধিদপ্তর এবারের সার্কুলারে মোট ১৩টি ক্যাটাগরিতে ৬৯ জন নারী অথবা পুরুষ, ৮ম শ্রেণি হতে স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন ও শ্রম অধিদপ্তরে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখতে পারেন।
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ শ্রম অধিদপ্তর
- বিজ্ঞপ্তি প্রকাশঃ ১৭-০২-২০২৬ ইং
- চাকরির ধরণঃ সরকারি নিয়োগ
- কর্মস্থলঃ সারা বাংলাদেশ
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- শূণ্যপদঃ ৬৯টি
- শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম-স্নাতক
- বয়সসীমাঃ ১৮-৩২ বছর
- আবেদন মাধ্যমঃ টেলিটক অনলাইন
- আবেদন ফিঃ ৫৬/১১২ টাকা
- আবেদনের সময় শুরুঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
- আবেদনের সময় শেষঃ ১৫ মার্চ, ২০২৬
শ্রম অধিদপ্তর নিয়োগ ২০২৬
শ্রম অধিদপ্তর বাংলাদেশের স্বনামধণ্য সরকারি প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশে বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
আপনি যদি শ্রম অধিদপ্তর এর চাকরির সন্ধান করে থাকেন, তবে শ্রম অধিদপ্তরর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
DOL Job Circular 2026
আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল চাকরি প্রার্থীরা টেলিটক ওয়েবের মাধ্যমে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন সমস্যা হবে না।
DOL Job Circular 2026 টিতে টেলিটক অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ২৩-০২-২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১৫-০৩-২০২৬ সন্ধ্যা ৫টা। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। শেষ সময়ের জন্য কেউ অপেক্ষা করবেন না, কারণ শেষের দিকে সার্ভার এ সমস্যা হয়।
বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব
| পদের নাম | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫) |
|---|---|---|---|
| সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) | ০১ (এক) টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের CGPA সহ স্নাতক/সমমান ডিগ্রি; কম্পিউটার ব্যবহার দক্ষতা; সাঁটলিপি গতি: ইংরেজি ৮০ শব্দ ও বাংলা ৫০ শব্দ প্রতি মিনিট; কম্পিউটার মুদ্রাক্ষর: ইংরেজি ৩০ শব্দ ও বাংলা ২৫ শব্দ প্রতি মিনিট | ১১,০০০–২৬,৫৯০/- |
| হিসাব রক্ষক (গ্রেড-১৩) | ০১ (এক) টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের CGPA সহ স্নাতক/সমমান ডিগ্রি; কম্পিউটার পরিচালনায় দক্ষতা | ১১,০০০–২৬,৫৯০/- |
| সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪) | ১৪ (চৌদ্দ) টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের CGPA সহ স্নাতক/সমমান ডিগ্রি; কম্পিউটার ব্যবহার দক্ষতা; সাঁটলিপি গতি: ইংরেজি ৭০ শব্দ ও বাংলা ৪৫ শব্দ প্রতি মিনিট; কম্পিউটার মুদ্রাক্ষর: ইংরেজি ৩০ শব্দ ও বাংলা ২৫ শব্দ প্রতি মিনিট | ১০,২০০–২৪,৬৮০/- |
| ল্যাবরেটরি টেকনিশিয়ান (গ্রেড-১৪) | ০৮ (আট) টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমান; স্বীকৃত ইনস্টিটিউট হতে প্যাথলজিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসাবে ১ বছরের অভিজ্ঞতা | ১০,২০০–২৪,৬৮০/- |
| লাইব্রেরী সহকারী (গ্রেড-১৪) | ০৪ (চার) টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান/তথ্য বিজ্ঞান/প্রয়োগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি | ১০,২০০–২৪,৬৮০/- |
| পরিবার কল্যাণ পরিদর্শিকা (গ্রেড-১৪) | ১৮ (আঠারো) টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ডিগ্রি; স্বীকৃত ইনস্টিটিউট হতে হাসপাতাল/ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে ২ বছরের অভিজ্ঞতা | ১০,২০০–২৪,৬৮০/- |
| অভিজ্ঞতাসম্পন্ন অপারেটর (গ্রেড-১৪) | ০২ (দুই) টি | উচ্চ মাধ্যমিক বা সমমান; স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রনিক বিষয়ে ৬ মাসের ট্রেড কোর্স; অডিও-সাউন্ড সিস্টেম পরিচালনায় দক্ষতা | ১০,২০০–২৪,৬৮০/- |
| ফার্মাসিস্ট (গ্রেড-১৫) | ০৩ (তিন) টি | উচ্চ মাধ্যমিক বা সমমান; স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট হিসেবে ১ বছরের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা | ৯,৭০০–২৩,৪৯০/- |
| ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬) | ০২ (দুই) টি | উচ্চ মাধ্যমিক বা সমমান; কম্পিউটার মুদ্রাক্ষর: বাংলা ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ প্রতি মিনিট | ৯,৩০০–২২,৪৯০/- |
| নার্স (গ্রেড-১৬) | ০৮ (আট) টি | স্বীকৃত ইনস্টিটিউট হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা | ৯,৩০০–২২,৪৯০/- |
| সিলাইকারী এটেনডেন্ট (গ্রেড-১৯) | ০৫ (পাঁচ) টি | মাধ্যমিক বা সমমান; স্বীকৃত ইনস্টিটিউট হতে হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে ১ বছরের অভিজ্ঞতা | ৮,৫০০–২০,৫৭০/- |
| পরিচ্ছন্নতা কর্মী (গ্রেড-২০) | ০২ (দুই) টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ; সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা | ৮,২৫০–২০,০১০/- |
| আয়া (মহিলা) (গ্রেড-২০) | ০১ (এক) টি | মাধ্যমিক বা সমমান; সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা | ৮,২৫০–২০,০১০/- |
আরো দেখুন- শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি
শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার
এখানে শ্রম অধিদপ্তর-এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।


শ্রম অধিদপ্তর আবেদন করার পদ্ধতি
সফলভাবে আবেদন করার জন্য আমরা মোট ৫টি ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।
নোটঃ আমরা এখানে একটি নমুনা ছবি ব্যবহার করেছি, প্রতিটা মন্ত্রণালয়/অধিদপ্তর এর আবেদনের ইন্টারফেস প্রায় একই।
ধাপ-১:
প্রথমে শ্রম অধিদপ্তর এর আবেদনের করার ঠিকানা http://dol.teletalk.com.bd এই ওয়েবসাইট ভিজিট করুন এবং লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ধাপ-২:
এবার স্ক্রিনে Application Form নামের একটি অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন। আর আপনি যদি বিজ্ঞপ্তি আবার দেখতে চান তাহলে Advertisement এ ক্লিক করবেন।

ধাপ-৩:
শ্রম অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১০ টি পদের নাম স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা ও পছন্দের পদে সিলেক্ট করে Next বাটন প্রেস করতে হবে।

বিঃ দ্রঃ আপনি যদি টেলিটক অলজব এর প্রিমিয়াম মেম্বার না হন, তাহলে No দিয়ে Next দিবেন।

ধাপ-৪:
এই পর্যায়ে শ্রম অধিদপ্তর এর চাকরির অনলাইন আবেদন ফরম পেয়ে যাবেন। এখানে আপনার NID অথবা, জন্ম নিবন্ধন/একাডেমিক সার্টিফিকেট দেখে সকল তথ্য নির্ভূলভাবে পূরণ করবেন।

ধাপ-৫:
সকল তথ্য পূরণ করার পর আপনার 300×300 সাইজের ছবি, এবং 300×100/80 সাইজের সাইন আপলোড করবেন। ইমেজ গুলার সাইজ ১০০ কেবির নিচে রাখবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে ইউনিক আইডি দিবে এবং আবেদন ফি দেয়ার সকল নিয়ম লিখে দেয়া হবে।
আবেদন সম্পন্ন করার ৩ দিন/ ৭২ ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে, তা না হলে আবেদন বাতিল হিসেবে গণ্য হবে।
শ্রম অধিদপ্তর যোগাযোগ তথ্য
অফিসের ঠিকানা: ১৯৬,শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয় নগর, ঢাকা-১০০০
অফিসিয়াল ওয়েবসাইট: https://dol.gov.bd
আবেদনের ওয়েবসাইট: http://dol.teletalk.com.bd
ই-মেইল: dg@dol.gov.bd
ফোন নং: ০২-৮৩৯১৪৬৬
ফ্যাক্স নং: ০২-৮৩৯১৪৬৭
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
আবেদন কোথায় করতে হবে?
টেলিটকের আবেদনের পোর্টাল http://dol.teletalk.com.bd সাইটে
আবেদনের শেষ তারিখ কখন?
২৫-০৩-২০২৬ বিকাল ৫টা।
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাস প্রার্থীরা।
কোটা কি প্রযোজ্য?
হ্যাঁ – সরকারি নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য।
আবেদন ফি কত?
পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন ভ্যাটসহ (৫৬/১১২ টাকা)
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
আবেদনের ওয়েবসাইট http://dol.teletalk.com.bd এবং SMS এ জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।
শেষকথাঃ শ্রম অধিদপ্তর জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন সকল সরাকারি চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।