Skip to content

মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Manabik Shahajya Sangstha MSS ngo job circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু জাতীয় ধারার পত্রিকায় ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

মানবিক সাহায্য সংস্থা এবারের সার্কুলারে ৩টি ক্যাটাগরিতে অসংখ্য পদের জনের জন্য স্নাতক/স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং মানবিক সাহায্য সংস্থায় চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ মানবিক সাহায্য সংস্থা
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ মানবিক সাহায্য সংস্থার যেকোনো শাখায়
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ অনির্দিষ্ট
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ১৮-৩৫ বছর
  • আবেদন মাধ্যমঃ সরাসরি ইন্টারভিউ
  • ইন্টারভিউ এর তারিখঃ ০৬ মার্চ, ২০২৬ ইং

মানবিক সাহায্য সংস্থা নিয়োগ ২০২৬

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা যা ১৯৭৪ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থায় ১৬২টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন জেলায় সংস্থার ঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত ঠিকানা সমূহে সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

আপনি যদি মানবিক সাহায্য সংস্থা এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

MSS ngo Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ দিবেন। সরাসরি ইন্টারভিউ এর সকল নিয়ম নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

MSS ngo Job Circular 2026 টিতে সরাসরি ইন্টারভিউ চলমান থাকবে আগামী ০৬-০৩-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন ইন্টারভিউ নেয়া হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামশিক্ষাগত যোগ্যতাঅভিজ্ঞতাবয়সসীমাবেতন
লোন এন্ড সেভিংস অফিসার (এলএসও)যে কোনো বিষয়ে স্নাতক/সমমান পাশক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ/সঞ্চয় কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা; শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম ১ বছর বা সহকারী শাখা ব্যবস্থাপক পদে ৫ বছরের অভিজ্ঞতাসর্বোচ্চ ৩৫ বছরশিক্ষানবিসকালে মাসিক ২৩,০০০–২৫,০০০ টাকা; স্থায়ী হওয়ার পর মাসিক মোট বেতন ২৬,১২৪–২৯,৯৬১ টাকা
কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও)যে কোনো বিষয়ে স্নাতক/সমমান পাশMRA সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতাসর্বোচ্চ ৩৫ বছরশিক্ষানবিসকালে মাসিক ২২,০০০–২৩,০০০ টাকা; স্থায়ী হওয়ার পর মাসিক মোট বেতন ২৪,০৮২–২৬,১০৫ টাকা
প্রোগ্রামিং ও মনিটরিং ডেভেলপমেন্ট অফিসার (পিএমডিও)যে কোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান পাশপ্রয়োজন নেইসর্বোচ্চ ৩২ বছরমাসিক মোট বেতন শিক্ষানবিসকালে ১৬,০০০–১৭,০০০ টাকা; স্থায়ী হওয়ার পর মোট বেতন ২০,৯৬৬ টাকা

আরো দেখুন- রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার

মানবিক সাহায্য সংস্থা বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এখানে মানবিক সাহায্য সংস্থা এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

মানবিক সাহায্য সংস্থা নিয়োগ ২০২৬
মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি

মানবিক সাহায্য সংস্থা সরাসরি ইন্টারভিউ নিয়ম

আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের/ জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, বর্তমান/সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবিসহ “নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), সেল সেন্টার (৪র্থ তলা), ২৯, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫” বরাবর আবেদন পত্রসহ আগামী ০৬/০৩/২০১৬ ইং তারিখে সকাল ০৮টায় নিম্নে উল্লেখিত ঠিকানায় নির্বাচনী পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের জন্য স্ব-শরীরে উপস্থিত হতে হবে।

উল্লেখিত কাগজপত্র ছাড়া নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোন প্রতারক চক্র (বিকাশ, রকেট ও নগদ ইত্যাদি) বা অন্য কোন মাধ্যমে টাকা দাবী করলে না দেওয়ার জন্য সংস্থা কর্তৃক অনুরোধ করা হলো।

চাকুরীর জন্য কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। এমএসএস কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন/সংযোজনসহ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ঠিকানাঃ মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), জোন অফিস, জোন নং-০৮, বাড়ি নং: ৩৭, সেক্টর-০৩, উপশহর, জিপিও-৬০০০, রাজশাহী

মানবিক সাহায্য সংস্থা চাকরির সুবিধাদি

চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১ নং পদের প্রার্থীকে ১৫,০০০/- এবং ২ ও ৩ নং পদের প্রার্থীকে ১০,০০০/- টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা সংস্থা ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়মানুযায়ী লভ্যাংশসহ ফেরৎ প্রদান করা হবে।

উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী নিরাপত্তা তহবিল, মোটর সাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল ভাতা, চিকিৎসা অনুদান, মৃত্যু/দুর্ঘটনাজনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা, (১ নং পদের জন্য) বাই-সাইকেল/মোটর সাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।

মানবিক সাহায্য সংস্থাতে যোগাযোগ

হেড অফিস: সেল সেন্টার (৪র্থ তলা), ২৯, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫
অফিসিয়াল ওয়েবসাইট: https://mssbd.org
ফোন: 01332536585, ০১৭০৮১৪৩৯৭৮
ইমেইল: info@mssbd.org

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কিভাবে করতে হবে?

আবেদন করার দরকার নেই, সরাসরি ইন্টারভিউ দিতে হবে।

সরাসরি ইন্টারভিউ এর তারিখ কখন?

০৬-০৩-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে স্নাতক/স্নাতকোত্তর পাশ প্রার্থীরা।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

ওয়েবসাইট https://mssbd.org/ এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও আপডেট পাবেন।

শেষকথাঃ মানবিক সাহায্য সংস্থা জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

1 thought on “মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *