Skip to content

অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

4/5 - (1 vote)

অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Aungkur palli unnayan kendra Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকায়। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র এবারের সার্কুলারে মোট ৫টি পদে ৫৫ জন নারী অথবা পুরুষ, স্নাতক/ স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র
  • সংস্থার ওয়েবসাইটঃ https://www.aungkurbd.org
  • কর্মস্থলঃ সারা বাংলাদেশ
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ৫৫টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ২৪-৪৫ বছর
  • আবেদন মাধ্যমঃ ডাকযোগে/সরাসরি/কুরিয়ার
  • আবেদনের সময় শেষঃ ২৮ মে, ২০২৬ ইং

অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২৬

অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র একটি বেসরকারি, অরাজনৈতিক, অব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৯১ সাল হতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্রঋণ ও শিক্ষা এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র সমাজসেবা বিভাগ (মাদা-১১২), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (১৩৪), এনজিও বিষয় ব্যুরো (এফডি-৭১১) হতে সনদপ্রাপ্ত এবং পিকেএসএফ এর সহযোগী সংস্থা (২৭৭) হিসেবে তালিকাভুক্ত। মাদারীপুর, শরিয়তপুর, ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলার অত্যান্ত প্রত্যান্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে “ক্ষুদ্রঋণ কার্যক্রম” বাস্তবায়নের জন্য জরুরীভিত্তিতে নিম্নে উল্লেখিত বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। অত্যান্ত প্রত্যান্ত অঞ্চলে কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্নোক্ত পদের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে

আপনি যদি অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

Aungkur palli unnayan kendra Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

Aungkur palli unnayan kendra Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ২৮-০৫-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতাস্থায়ী হলে বেতন
এরিয়া ম্যানেজার৩ জনহিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা/অর্থনীতি/সমাজবিজ্ঞান/রাষ্ট্রবিজ্ঞান/পরিসংখ্যান/ইংরেজি/দর্শনে স্নাতক/স্নাতকোত্তর৪৮,১৬০ টাকা
শাখা ব্যবস্থাপক১০ জনএকই বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর৩৮,৫২২ টাকা
অভ্যন্তরীণ নিরীক্ষক২ জনহিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা/অর্থনীতি বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর৩৩,১৭৬ টাকা
হিসাবরক্ষক১০ জনহিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা/অর্থনীতি বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর২৮,৮৯০ টাকা
মাঠ ব্যবস্থাপক৩০ জনস্নাতক/স্নাতকোত্তর২৫,২২০ টাকা

আরো দেখুন- সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি

অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পিডিএফ

এখানে অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২৬
অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি

অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীগণ স্বাক্ষরিত পূর্নাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা, অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র, হরিকুমারিয়া, স্টেডিয়াম রোড, মাদারীপুর বরাবরে প্রয়োজনীয় সকল নথিসহ আবেদন ডাক অথবা কুরিয়ার অথবা স্বশরীরে উপস্থিত হয়ে ২৮ মে ২০২৬ তারিখের মধ্যে দাখিল করতে পারবেন। খামের উপর অবশ্যই প্রার্থীত পদের নাম উল্লেখ করতে হবে।

কর্তৃপক্ষ অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

প্রার্থীদের মোবাইল ফোনে কল অথবা এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

শর্তাবলি

১-৪ নং পদের প্রার্থীদের বৈধ মটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সসহ মোটর সাইকেল চালনা এবং ১-৪ নং পদের প্রার্থীদের কম্পিউটারে মাইক্রোসফট্ অফিস প্রোগ্রামে পারদর্শী হতে হবে।

সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত নাগরিক সনদপত্র, পরিচয়পত্র/জন্ম নিবন্ধন ইত্যাদি সনদের অনুলিপি।

চাকুরি জীবনে বিরতিতে আছেন এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

সংশ্লিষ্ট পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ব্যতিত অন্যান্যদের আবেদন করতে নিরুৎসাহিত করা হচ্ছে।

সুযোগ সুবিধা

ক. খাদ্য ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, ২টি উৎসবভাতা, প্রভিডেন্ড ফান্ড, গ্রাচুইটির সুবিধা আছে।

খ. অফিস ডরমেটরীতে থাকা ও মেস সুবিধা আছে।

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কোথায় করতে হবে?

প্রধান নির্বাহী কর্মকর্তা, অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র, হরিকুমারিয়া, স্টেডিয়াম রোড, মাদারীপুর বরাবরে

আবেদনের শেষ তারিখ কখন?

২৮-০৫-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে এইচএসসি/অনার্স/মাস্টার্স পাস প্রার্থীরা।

কোটা কি প্রযোজ্য?

হ্যাঁ – এনজিও চাকরির নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য হবে

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।

শেষকথাঃ অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *