Skip to content

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

bsti job circular

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন বিএসটিআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Standards and Testing Institution BSTI Job Circular 2026) প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবে এবং বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকায়। সকল সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন বিএসটিআই এবারের সার্কুলারে মোট ১০টি পদে ৫০ জন নারী অথবা পুরুষ এসএসসি থেকে স্নাতক পাশে সম্মলিতভাবে নিয়োগ দিবে। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন, তাহলে বিস্তারিত দেখুন।

বিএসটিআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) বাংলাদেশের স্বনামধণ্য সরকারি প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশে সকল জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনি যদি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন বিএসটিআই এর চাকরির সন্ধান করে থাকেন, তবে বিএসটিআইর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

BSTI Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল চাকরি প্রার্থীরা bsti.teletalk.com.bd ওয়েবের মাধ্যমে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

BSTI Job Circular 2026 টিতে টেলিটক অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ১৫-০১-২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১৫-০২-২০২৬ সন্ধ্যা ৫টা। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। শেষ সময়ের জন্য কেউ অপেক্ষা করবেন না, কারণ শেষের দিকে সার্ভার এ সমস্যা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো সার্কুলারের একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন বিএসটিআই
  • বিজ্ঞপ্তি প্রকাশঃ ০৮-০১-২০২৬ইং
  • চাকরির ধরণঃ সরকারি
  • কর্মস্থলঃ সারা বাংলাদেশ
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ৫০টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম-স্নাতক
  • বয়সসীমাঃ ১৮-৩২ বছর
  • আবেদন মাধ্যমঃ টেলিটক অনলাইন
  • আবেদন ফিঃ ৫৬/১১২/২২৩ টাকা
  • আবেদনের সময় শুরুঃ ১৫ জানুয়ারি, ২০২৬
  • আবেদনের সময় শেষঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বিজ্ঞপ্তির সকল শূন্য পদের হিসাব

ক্রমপদের নামপদসংখ্যাশিক্ষাগত যোগ্যতাসাকুল্য বেতন
কম্পিউটার অপারেটর (গ্রেড–১৩)২টিস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমান; কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ ও ব্যবহারিক অভিজ্ঞতা১১,০০০ – ২৬,৫৯০ টাকা
ইউডিসি কাম ক্যাশিয়ার (গ্রেড–১৪)১টিস্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান; ক্যাশিয়ার কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার১০,২০০ – ২৪,৬৮০ টাকা
অফিস সহকারী কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড–১৬)৬টিউচ্চ মাধ্যমিক বা সমমান; কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা৯,৩০০ – ২২,৪৯০ টাকা
কম্পিউটার মুদ্রাক্ষরিক/টাইপিস্ট (গ্রেড–১৬)১টিউচ্চ মাধ্যমিক বা সমমান; কম্পিউটার টাইপিং ও অফিস কাজের অভিজ্ঞতা৯,৩০০ – ২২,৪৯০ টাকা
ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড–১৬)৭টিউচ্চ মাধ্যমিক বা সমমান; কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত৯,৩০০ – ২২,৪৯০ টাকা
ল্যাব সহকারী (গ্রেড–১৬)৮টিবিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক; ব্যবহারিক ল্যাব অভিজ্ঞতা অগ্রাধিকার৯,৩০০ – ২২,৪৯০ টাকা
ক্যাটালগার (গ্রেড–১৬)১টিস্নাতক ডিগ্রি; ক্যাটালগিং কাজে অভিজ্ঞতা৯,৩০০ – ২২,৪৯০ টাকা
গাড়ি চালক (গ্রেড–১৬)১টিঅষ্টম শ্রেণি পাস; বৈধ ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা৯,৩০০ – ২২,৪৯০ টাকা
অফিস সহায়ক (এমএলএসএস) (গ্রেড–২০)২০টিএসএসসি পাস৮,২৫০ – ২০,০১০ টাকা
১০নিরাপত্তা প্রহরী (চৌকিদার) (গ্রেড–২০)৩টিঅষ্টম শ্রেণি পাস; নিরাপত্তা কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার৮,২৫০ – ২০,০১০ টাকা
মোট=৫০টি

আরো দেখুন- সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি

বিএসটিআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ মূল ইমেজ

এখানে বিএসটিআই এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

বিএসটিআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বিএসটিআই নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের শর্তাবলী ও যোগ্যতা

আবেদন করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী, যেমন – বয়সসীমা, জাতীয়তা এবং কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, তা লিস্ট আকারে উল্লেখ করা হল-

  • বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৫-০১-২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
  • জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: সকল জেলা (বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলাগুলোর নাম থাকলে খেয়াল করে দেখে নিন)।
  • বিশেষ যোগ্যতা: প্রতিটি পদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিশেষ দক্ষতা (কম্পিউটার টাইপ/সাঁটলিপি) ও অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন করার পদ্ধতি (How to Apply)

সফলভাবে আবেদন করার জন্য আমরা মোট ৫টি ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।

নোটঃ আমরা এখানে একটি নমুনা ছবি ব্যবহার করেছি, প্রতিটা মন্ত্রণালয়/অধিদপ্তর এর আবেদনের ইন্টারফেস প্রায় একই।

ধাপ-১:

প্রথমে বিএসটিআই এর আবেদনের করার ঠিকানা https://bsti.teletalk.com.bd এই ওয়েবসাইট ভিজিট করুন এবং লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ধাপ-২:

এবার স্ক্রিনে Application Form নামের একটি অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন। আর আপনি যদি বিজ্ঞপ্তি আবার দেখতে চান তাহলে Advertisement এ ক্লিক করবেন।

step 1
নমুনা চিত্র-১

ধাপ-৩:

বিএসটিআই এর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১০ টি পদের নাম স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা ও পছন্দের পদে সিলেক্ট করে Next বাটন প্রেস করতে হবে।

step 2
নমুনা চিত্র-২

বিঃ দ্রঃ আপনি যদি টেলিটক অলজব এর প্রিমিয়াম মেম্বার না হন, তাহলে No দিয়ে Next দিবেন।

step 3
নমুনা চিত্র-৩

ধাপ-৪:

এই পর্যায়ে বিএসটিআই এর চাকরির অনলাইন আবেদন ফরম পেয়ে যাবেন। এখানে আপনার NID অথবা, জন্ম নিবন্ধন/একাডেমিক সার্টিফিকেট দেখে সকল তথ্য নির্ভূলভাবে পূরণ করবেন।

step 4
নমুনা চিত্র-৪

ধাপ-৫:

সকল তথ্য পূরণ করার পর আপনার 300×300 সাইজের ছবি, এবং 300×100/80 সাইজের সাইন আপলোড করবেন। ইমেজ গুলার সাইজ ১০০ কেবির নিচে রাখবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে ইউনিক আইডি দিবে এবং আবেদন ফি দেয়ার সকল নিয়ম লিখে দেয়া হবে।

আবেদন সম্পন্ন করার ৩ দিন/ ৭২ ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে, তা না হলে আবেদন বাতিল হিসেবে গণ্য হবে।

বিএসটিআই যোগাযোগ এর সকল তথ্য

অফিসের ঠিকানা: মান ভবন, ১১৬/এ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
অফিসিয়াল ওয়েবসাইট: https://bsti.gov.bd
আবেদনের ওয়েবসাইট: bsti.teletalk.com.bd
ই-মেইল: dg@bsti.gov.bd, bsti@bangla.net

প্রশ্নোত্তর পর্ব (সাধারণ জিজ্ঞাসা)

আবেদন কোথায় করতে হবে?

টেলিটকের আবেদনের পোর্টাল https://bsti.teletalk.com.bd তে

আবেদনের শেষ তারিখ কখন?

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫টা।

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে স্নাতক/এইচএসসি/এসএসসি/৮ম শ্রেণী পাস প্রার্থীরা।

কোটা কি প্রযোজ্য?

হ্যাঁ – সরকারি নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য।

আবেদন ফি কত?

২২৩ / ১১২ / ৫৬ টাকা (পদভেদে)।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

bsti.teletalk.com.bd এবং SMS এ জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।

শেষকথাঃ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন বিএসটিআই জব, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *