জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Jagorani chakra foundation Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকায়। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিও এবারের সার্কুলারে মোট ১টি পদে ১০০ জন নারী অথবা পুরুষ, স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন, তাহলে বিস্তারিত দেখুন।
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- শূণ্যপদঃ ১০০টি
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
- বয়সসীমাঃ ১৮-৩৫ বছর
- আবেদন মাধ্যমঃ ডাকযোগে/সরাসরি/ইমেইল
- আবেদনের সময় শেষঃ ৩০ এপ্রিল, ২০২৬ ইং
জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ ২০২৬
জাগরণী চক্র ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশের প্রায় সকল জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
আপনি যদি জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
Jagorani chakra foundation Job Circular 2026
আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে/ইমেইলে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।
Jagorani chakra foundation Job Circular 2026 টিতে ডাকযোগে/ইমেইলে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ৩০-০৪-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বেতন/ভাতা |
|---|---|---|---|
| অফিসার (মাইক্রোফাইন্যান্স) | ১০০ জন | স্নাতক/সমমান (সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/সমমান GPA) | শিক্ষানবিসকাল: ২৭,০০০ টাকা; স্থায়ী হলে: ৩৩,৫৭৫ টাকা |
আরো দেখুন- আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি
জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পিডিএফ
জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন, বাংলাদেশের ৫২টি জেলায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় চট্টগ্রাম রিজিওনের ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানানো যাচ্ছে।
এখানে জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

জাগরণী চক্র ফাউন্ডেশনে আবেদন ও শর্ত
সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে।
রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০০ টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানিরিসিপটসহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চুড়ান্ত নিয়োগের সময় অফিসার পদের জন্য ১০,০০০ টাকা জামানত (মুনাফাসহ ফেরতযোগ্য) জমা দিতে হবে।
জামানতের টাকা ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ শিরোনামে শুধুমাত্র MICR পে অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে। নগদ/অন্য কোন মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক।
নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। ই-মেইলে আবেদনের ক্ষেত্রে সিভি পিডিএফ ফরমেটে সংযুক্ত করতে হবে।
ইতোপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, মানিলন্ডারিং, যৌন শোষন এবং যৌন হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভূক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলীর সত্যতা যাচাই সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় করা হবে। প্রাক্ নিয়োগ স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এ চাকরি দেয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবে না।
জাগরণী চক্র ফাউন্ডেশনে যোগাযোগ
অফিসের ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ), প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০
ইমেইলঃ job.jcf@gmail.com
মোবাইলঃ +88-02477765045
অফিসিয়াল ওয়েবসাইট: https://jcf.org.bd
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
আবেদন কোথায় করতে হবে?
জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ), প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০ বরাবর অথবা, job.jcf@gmail.com
আবেদনের শেষ তারিখ কখন?
৩০-০৪-২০২৬ ইং
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে অনার্স/মাস্টার্স পাস প্রার্থীরা।
কোটা কি প্রযোজ্য?
হ্যাঁ – এনজিও চাকরির নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য হবে
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।
শেষকথাঃ জাগরণী চক্র ফাউন্ডেশন জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।
