ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Wave Foundation Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু জাতীয় ধারার দৈনিক পত্রিকায় এবং তাদের অফিসিয়াল সাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
ওয়েভ ফাউন্ডেশন এবারের সার্কুলারে ৫টি ক্যাটাগরিতে ১৮৫ জন নারী/পুরুষ, স্নাতকোত্তর/স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং ওয়েভ ফাউন্ডেশনে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ ওয়েভ ফাউন্ডেশন (Wave Foundation)
- চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
- কর্মস্থলঃ ওয়েভ ফাউন্ডেশন এর নির্ধারিত শাখায়
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- শূণ্যপদঃ ১৮৫টি
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/স্নাতক
- বয়সসীমাঃ ১৮-৪৫ বছর
- আবেদন মাধ্যমঃ ডাকযোগে/সরাসরি/কুরিয়ার
- আবেদনের সময় শেষঃ ১২ এপ্রিল, ২০২৬ ইং
ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ ২০২৬
ওয়েভ ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশের প্রায় সকল জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
আপনি যদি ওয়েভ ফাউন্ডেশন এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
Wave Foundation Job Circular 2026
আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন সমস্যা হবে না।
Wave Foundation Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ১২-০৪-২০২৬ ইং পর্যন্ত। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব
| শূণ্যপদ | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বেতন/ভাতা |
|---|---|---|---|
| অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার | ০৫ জন | স্নাতকোত্তর + ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা (এর মধ্যে ৩ বছর শাখা সমন্বয়) | প্রশিক্ষণকাল: ৫৭,০০০ টাকা; স্থায়ী হলে: ৭৪,০০০ টাকা |
| এরিয়া ম্যানেজার | ১০ জন | স্নাতকোত্তর + ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা | প্রশিক্ষণকাল: ৫১,৫০০ টাকা; স্থায়ী হলে: ৬২,৯০০ টাকা |
| ইউনিট ম্যানেজার | ২০ জন | ন্যূনতম স্নাতক + ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা | প্রশিক্ষণকাল: ৪০,২০০ টাকা; স্থায়ী হলে: ৪৮,৪৮০ টাকা |
| কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (CDO) | ৫০ জন | ন্যূনতম স্নাতক + মাঠ পর্যায়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা | প্রশিক্ষণকাল: ৩০,৫০০ টাকা; স্থায়ী হলে: ৩৯,০২৩ টাকা |
| অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (ACDO) | ১০০ জন | ন্যূনতম স্নাতক + সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অগ্রাধিকার | প্রশিক্ষণকাল: ২৬,৮০০ টাকা; স্থায়ী হলে: ৩৩,১৮৮ টাকা |
আরো দেখুন- রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার
বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন (এমআরএ সনদ নং: ০৪৯০৮-০৬-০০২৩) -এর ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ঢাকা, খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগে নিম্নলিখিত পদসমূহে দরখাস্ত আহবান করা হচ্ছে।
এখানে ওয়েভ ফাউন্ডেশন এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

ওয়েভ ফাউন্ডেশন আবেদন করার পদ্ধতি
সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন, আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে।
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (যোগাযোগ নম্বরসহ), শিক্ষার সনদ ও জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, অভিজ্ঞতার সনদ, এক কপি ছবিসহ ”ওয়েভ ফাউন্ডেশন” শিরোনামে ২০০/- টাকার ডিডি/পে-অর্ডারসহ আগামী ১২ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে।
খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে। নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে। উল্লেখ্য যে, কোন টিএ/ডিএ প্রদান করা হবে না
চাকরির সুযোগ সুবিধা
জ্বালানী ও রক্ষণাবেক্ষণ, উৎসাহ ভাতা, হার্ডশিপ এলাউন্স, মোবাইল ও টিফিন ভাতাসহ সকল পদের ক্ষেত্রে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি ও প্রযোজ্য ক্ষেত্রে পারফরম্যান্স বোনাস ও আবাসন সুবিধা ও শহর ভাতা/বিশেষ অঞ্চল ভাতা থাকবে।
৬ মাস কাজের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে। চাকুরী স্থায়ীকরণের পর বর্ধিত বেতনসহ অন্যান্য সুবিধা (প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও কর্মী কল্যাণ ইত্যাদি) প্রদান করা হবে।
ওয়েভ ফাউন্ডেশন যোগাযোগ
অফিসের ঠিকানা: বাড়ি# ২২/১৩ বি, ব্লক-বি, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
মোবাইল: +৮৮০ ২৫৮ ১৫১৬২০, +৮৮০ ২৪৮১১০১০৩
ইমেইল: info@wavefoundationbd.org
অফিসিয়াল ওয়েবসাইট: https://wavefoundationbd.org
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
আবেদন কোথায় করতে হবে?
প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ঠিকানায়
আবেদনের শেষ তারিখ কখন?
১২-০৪-২০২৬ ইং
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে স্নাতক/স্নাতকোত্তর পাস প্রার্থীরা।
কোটা কি প্রযোজ্য?
হ্যাঁ – এনজিও চাকরির নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য হবে
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
ওয়েবসাইট www.wavefoundationbd.org এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।
শেষকথাঃ ওয়েভ ফাউন্ডেশন জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন সব এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।