মৌসুমী এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Mousumi NGO Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকায়। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
মৌসুমী এনজিও এবারের সার্কুলারে শিক্ষানবিস অফিসার পদে ৫০ জন নারী/পুরুষ, এইচএসসি/স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং মৌসুমী এনজিওতে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ মৌসুমী এনজিও (Mousumi NGO)
- চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
- কর্মস্থলঃ মৌসুমী এনজিওর নির্ধারিত শাখায়
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- শূণ্যপদঃ ৫০টি
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/স্নাতক
- বয়সসীমাঃ ১৮-৩২ বছর
- আবেদন মাধ্যমঃ ডাকযোগে/সরাসরি/কুরিয়ার
- আবেদনের সময় শেষঃ ১০ এপ্রিল, ২০২৬ ইং
মৌসুমী এনজিও নিয়োগ ২০২৬
মৌসুমী বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশের প্রায় সকল জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
আপনি যদি মৌসুমী এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
Mousumi NGO Job Circular 2026
আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন সমস্যা হবে না।
Mousumi NGO Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ১০-০৪-২০২৬ ইং পর্যন্ত। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বেতন/ভাতা |
|---|---|---|---|
| শিক্ষানবিস অফিসার | ৫০ জন | সরকার স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি/স্নাতক পাস | প্রশিক্ষণ শেষে ২০,০০০ টাকা। স্থায়ী হলে ৩১,৬০০ টাকা |
আরো দেখুন- অনন্য সমাজ কল্যাণ সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি
মৌসুমী এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পিডিএফ
“মৌসুমী” এমআরএ’র সনদপ্রাপ্ত একটি সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণ এবং নিয়োগের প্যানেল তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানের নিম্নে বর্ণিত পদসমূহে জনবল নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
এখানে মৌসুমী এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

মৌসুমী এনজিও আবেদন করার পদ্ধতি
সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন, আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে।
আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর স্ব-হস্তে আবেদনপত্র, বিস্তারিত জীবন বৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদের মূলকপি এবং অন্যান্য সকল নথিপত্র আগামী ১০/০৪/২০২৬ খ্রি. তারিখের মধ্যে মৌসুমী, উকিলপাড়া, নওগাঁ, ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
সুযোগ সুবিধা
শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ীকরণ করার পর উৎসব ভাতা, বৈশাখি ভাতা, পিএফ, বার্ষিক ইনক্রিমেন্ট, সুদমুক্ত মোটর সাইকেল ঋণ (প্রযোজ্য ক্ষেত্রে), ট্যাব ঋণ এবং বয়স পাঁচ বছর হলে গ্র্যাচুইটি প্রাপ্য হবেন।
এছাড়াও মোটরসাইকেল এর জ্বালানী বিল, লাঞ্চ ভাতা, টিএ-ডিএ ও অন্যান্য সকল সুবিধাসহ পুরুষ কর্মীদের শাখায় ফ্রি একক আবাসন সুবিধা এবং মেয়ে কর্মীদের আবাসন ভাতা সুবিধা রয়েছে।
মৌসুমী এনজিওতে যোগাযোগ
অফিসের ঠিকানা: Mousumi Head Office, Naogaon, Rajshahi
মোবাইল: (+88) 02588882800
ইমেইল: mousumi.ngo1986@gmail.com
অফিসিয়াল ওয়েবসাইট: https://mousumibd.org
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
আবেদন কোথায় করতে হবে?
মৌসুমী, উকিলপাড়া, নওগাঁ, ঠিকানায়
আবেদনের শেষ তারিখ কখন?
১০-০৪-২০২৬ ইং
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে অনার্স/এইচএসসি পাস প্রার্থীরা।
কোটা কি প্রযোজ্য?
হ্যাঁ – এনজিও চাকরির নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য হবে
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
ওয়েবসাইট https://mousumibd.org এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।
শেষকথাঃ মৌসুমী এনজিও জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন সব এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।
শিক্ষানবিশ ফিল্ড অফিসার পদে আবেদন
জি করতে পারেন