Skip to content

ডাম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

DAM Foundation job circular

ডাম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DAM Foundation job circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু জাতীয় ধারার পত্রিকায় ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

ডাম ফাউন্ডেশন এবারের সার্কুলারে ৭টি ক্যাটাগরিতে ৪৫+অনির্ধারিত পদের জন্য এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং ডাম ফাউন্ডেশনে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ ডাম ফাউন্ডেশন এর যেকোনো শখায়
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ৪৫+অনির্ধারিত জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ১৮-৫০ বছর
  • আবেদন মাধ্যমঃ ডাকযোগে
  • আবেদনের সময় শেষঃ ০৫ মার্চ, ২০২৬ ইং

ডাম ফাউন্ডেশন নিয়োগ ২০২৬

ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ঢাকা আহছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান হিসেবে ২০১৩ খ্রি. থেকে ফাউন্ডেশন হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি জাতীয় পর্যায়ে কর্মরত একটি বেসরকারী উন্নয়ন সংস্থা যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত। বর্তমানে ডিএফইডি-এর বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণ ও বাস্তবায়নকল্পে নিম্নে উল্লিখিত পদে উল্লেখযোগ্য সংখ্যক লোক নিয়োগ প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ

আপনি যদি ডাম ফাউন্ডেশন এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

DAM Foundation Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

DAM Foundation Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ০৫-০৩-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামবয়সসীমাপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতামাসিক বেতন
জোনাল ম্যানেজার
গ্রেড–১০
সর্বোচ্চ ৫০ বছর৫টিযে কোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান। ক্ষুদ্রঋণ কার্যক্রমে জোনাল/সমমান পদে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।সর্বসাকুল্যে ৭৭,৮২৫/- টাকা (যোগ্যতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারণযোগ্য)
এরিয়া ম্যানেজার
গ্রেড–৮
সর্বোচ্চ ৪৫ বছর১০টিস্নাতকোত্তর/সমমান। ক্ষুদ্রঋণ কার্যক্রমে এরিয়া ম্যানেজার/সমমান পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।প্রারম্ভিক ৩৫,৪০০/-শিক্ষানবিস শেষে সর্বসাকুল্যে ৪৩,৮৫৬/- টাকা
ব্রাঞ্চ ম্যানেজার
গ্রেড–৭
সর্বোচ্চ ৪০ বছর৩০টিস্নাতকোত্তর/সমমান। ব্রাঞ্চ ম্যানেজার পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।প্রারম্ভিক ৩৩,০০০/-শিক্ষানবিস শেষে সর্বসাকুল্যে ৪১,০০০/- টাকা
ফিল্ড অফিসার
গ্রেড–৬
সর্বোচ্চ ৩২ বছরঅনির্ধারিতযে কোনো বিষয়ে স্নাতক/সমমান।প্রারম্ভিক ২১,৯০০/-শিক্ষানবিস শেষে সর্বসাকুল্যে ৩৬,৩০৫/- টাকা
ফিল্ড অর্গানাইজার
গ্রেড–৫
সর্বোচ্চ ৩২ বছরঅনির্ধারিতস্নাতক/সমমান।প্রারম্ভিক ২৪,০০০/-শিক্ষানবিস শেষে সর্বসাকুল্যে ৩০,৩১৫/- টাকা
জুনিয়র ফিল্ড অর্গানাইজার
গ্রেড–৪
২২–৩০ বছরঅনির্ধারিতএইচএসসি/সমমান।প্রারম্ভিক ২২,০০০/-শিক্ষানবিস শেষে সর্বসাকুল্যে ২৭,৯৮৫/- টাকা
হিসাবরক্ষক
গ্রেড–৬
সর্বোচ্চ ৩২ বছরঅনির্ধারিতব্যবসায় প্রশাসনে স্নাতক বা সমমান।প্রারম্ভিক ২১,৯০০/-শিক্ষানবিস শেষে সর্বসাকুল্যে ৩৬,৩০৫/- টাকা

আরো দেখুন- সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

ডাম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার

ডাম ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এখানে ডাম ফাউন্ডেশন এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

ডাম ফাউন্ডেশন নিয়োগ ২০২৬
DAM Foundation job circular

ডাম ফাউন্ডেশন আবেদন করার পদ্ধতি

সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, দুই কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, ২ জন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স, ই-মেইল ও মোবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক দরখাস্তসহ পূর্ণ জীবনবৃত্তান্ত খামের উপর পদের নাম উল্লেখ করে আগামী ৫/৩/২০১৬খ্রি. তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), প্রধান কার্যালয়, বাড়ী নং-৮৫২, সড়ক নং-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় পাঠাতে হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন- www.dfed.org.bd/get-involved/jobs/

পরীক্ষার তারিখ, পরীক্ষার স্থান ও সময় পরবর্তীতে দরখাস্তে প্রদত্ত মোবাইল ফোনে জানানো হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে।

ডাম ফাউন্ডেশন চাকরির শর্তসমূহ

নিয়োগপ্রাপ্ত হলে ১নং থেকে ৩নং পদের প্রার্থীগণ ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং ৪নং থেকে ৭নং পদে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা নিরাপত্তা জামানত (ফেরতযোগ্য) সংস্থায় জমাদান বাধ্যতামূলক।

তবে ছয় মাসের পূর্বে অর্থাৎ নিয়মিতকরণের পূর্বে চাকরি ছেড়ে দিলে জামানত অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।

সকল পদের প্রার্থীদের মোটর সাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। পরীক্ষার জন্য কোন TA/DA প্রাপ্য হবেন না।

বিশেষ দ্রষ্টব্যঃ নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই। সেক্ষেত্রে বিকাশ/রকেট/নগদ মোবাইল ব্যাংকিং বা অন্য কোন মাধ্যমে কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদেরকে পরামর্শ দেয়া হলো। সকল পদে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। “ধুমপায়ীদের আবেদন করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে”

ডাম ফাউন্ডেশন চাকরির সুবিধা

 সকল পদের ক্ষেত্রে মাসিক বেতন/ভাতাদি ছাড়াও যোগদানের পর থেকে প্রতি কর্মদিবসের জন্য ২০০/- টাকা হারে লাঞ্চভাতা প্রাপ্য হবেন।

শিক্ষানবিসকাল ৬ মাস, নিয়মিত হলে সংস্থার নিয়মানুযায়ী শিশু শিক্ষাসহায়ক ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে), উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্রাচ্যুইটি ফান্ড, বার্ষিক বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট), পদোন্নতি ও ইন্স্যুরেন্স এর সুবিধা রয়েছে।

প্রতিমাসে বিধি অনুসারে মোবাইল বিল প্রাপ্য হবেন।

১নং-৬নং পদের প্রার্থীগণ সংস্থার মোটরসাইকেল বিধি অনুসারে মোটরসাইকেল জ্বালানী ও মেরামত খরচ প্রাপ্য হবেন।

৪নং থেকে ৭নং পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ (নারী ও পুরুষ উভয়ই) বিনামূল্যে আবাসন সুবিধা পাবেন।

ডাম ফাউন্ডেশনে যোগাযোগ

অফিসের ঠিকানা: ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), প্রধান কার্যালয়, বাড়ী নং-৮৫২, সড়ক নং-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭
টেলিফোন: (880-2)-55010300
ফ্যাক্স: (880-2)-8113010, 9144030
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.dfed.org.bd
ইমেইল: dfed@ahsaniamission.org.bd

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কিভাবে করতে হবে?

প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), প্রধান কার্যালয়, বাড়ী নং-৮৫২, সড়ক নং-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭ এই ঠিকানায়

আবেদনের শেষ তারিখ কখন?

০৫-০৩-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশ প্রার্থীরা।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

ডাম ফাউন্ডেশন এর সাইট www.dfed.org.bd/get-involved/jobs এবং দৈনিক পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও পরবর্তী আপডেট পাবেন।

শেষকথাঃ ডাম ফাউন্ডেশন জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

2 thoughts on “ডাম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *