Skip to content

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Setu ngo job circular

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Setu ngo job circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু জাতীয় ধারার পত্রিকায় ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

সেতু এনজিও এবারের সার্কুলারে ৬টি ক্যাটাগরিতে মোট ২৮০ জনের জন্য স্নাতক/স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং সেতু এনজিওতে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ সোসাল এডভান্সমেন্ট গ্রু ইউনিটি (সেতু)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ সেতু এনজিও এর যেকোনো শখায়
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ২৮০টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ১৮-৪০ বছর
  • আবেদন মাধ্যমঃ ডাকযোগে/হাতে হাতে
  • আবেদনের সময় শেষঃ ২৯ মার্চ, ২০২৬ ইং

সেতু এনজিও নিয়োগ ২০২৬

সোসাল এডভান্সমেন্ট গ্রু ইউনিটি (সেতু), বিভিন্ন ব্যাংক ও দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA)-এর সনদ প্রাপ্ত। বর্তমানে সেতু সংস্থা বাংলাদেশের ১৫টি জেলায় ১১১টি শাখার মাধ্যমে ঋণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সংস্থার ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারনের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিম্নে বর্ণিত পদ ও শর্ত অনুযায়ী উন্নয়ন কর্মী নিয়োগ দেয়া হবে। বর্ণিত পদসমূহে নিয়োগ পেতে আগ্রহী, সৎ, পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের নিকট থেকে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।

আপনি যদি সেতু এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

Setu ngo Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে/হাতে হাতে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

Setu ngo Job Circular 2026 টিতে ডাকযোগে/হাতে হাতে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ২৯-০৩-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামপদ সংখ্যাকর্মস্থলবয়সশিক্ষাগত যোগ্যতামাসিক বেতন (সর্বসাকুল্যে)
এরিয়া ম্যানেজার১০ জনএরিয়া অফিসসর্বোচ্চ ৪০ বছরস্নাতকোত্তর/সমমানশিক্ষানবিসকাল: ৪৫,০০০/-স্থায়ী হলে: ৫২,০০০/-
শাখা ব্যবস্থাপক৩০ জনশাখা অফিসসর্বোচ্চ ৩৫ বছরস্নাতক/সমমানশিক্ষানবিসকাল: ৩৫,০০০/-স্থায়ী হলে: ৪২,০০০/-
শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক৬০ জনশাখা অফিসসর্বোচ্চ ৩৫ বছরস্নাতকোত্তরশিক্ষানবিসকাল: ২৮,০০০/-স্থায়ী হলে: ৩৪,০০০/-
ক্রেডিট অফিসার৩০ জনশাখা অফিস২২–৩৫ বছরন্যূনতম স্নাতক পাশশিক্ষানবিসকাল: ২০,০০০/-স্থায়ী হলে: ২৬,০০০/-
শিক্ষানবিশ ক্রেডিট অফিসার৯০ জনশাখা অফিস২২–৩৫ বছরন্যূনতম স্নাতক পাশশিক্ষানবিসকাল: ২০,০০০/-স্থায়ী হলে: ২৬,০০০/-
প্রশিক্ষনার্থী ক্রেডিট অফিসার৬০ জনশাখা অফিস২২–৩৫ বছরন্যূনতম স্নাতক পাশশিক্ষানবিসকাল: ১৮,০০০/-স্থায়ী হলে: ২৪,০০০/-

আরো দেখুন- চিরন্তনী এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

সেতু এনজিও বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এখানে সেতু এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

সেতু এনজিও আবেদন করার পদ্ধতি

প্রার্থীকে সংযুক্ত ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র প্রেরণ করতে হবে। ৪,৫,৬ নং পদে দুইটি ভেন্যুতে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১নং ভেন্যু: সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), প্রধান কার্যালয়, সেতু টাওয়ার, মেইন রোড, টাংগাইল।

২নং ভেন্যু: সোসাল এডভান্সমেন্ট গ্রু ইউনিটি (সেতু), ভৈরব জোন অফিস, হোল্ডিং নং-১৪৭/১, ওয়ার্ড নং-০৭, প্রিন্সিপাল আব্দুল লতিফ রোড, ভৈরবপুর (স্টেডিয়াম পাড়া) ভৈরব, কিশোরগঞ্জ।

প্রার্থী কোন ভেন্যুতে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, আবেদন পত্রে তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে।

আগামী ২৯/০৩/২০২৬ খ্রি. তারিখের মধ্যে ডাকযোগে/হাতে হাতে অফিস চলাকালীন সময়ে পরিচালক (মানব সম্পদ) বরাবরে সোসাল এডভান্সমেন্ট গ্রু ইউনিটি (সেতু), প্রধান কার্যালয়, সেতু টাওয়ার, মেইন রোড, টাংগাইল-১৯০০, এই ঠিকানায় আবেদন পত্র পৌঁছাতে হবে অথবা সংযুক্ত ই-মেইল এ আবেদন পাঠানো যাবে। ই-মেইল: cvdrop.satungo@gmail.com

শর্তাবলী পূরণে অক্ষম প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। ১, ২ ও ৩নং আবেদনকারী প্রার্থীদের লিখিত, কম্পিউটার টেস্ট ও মৌখিক এবং ৪, ৫ ও ৬ নং আবেদনকারী প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

লিখিত, কম্পিউটার টেস্ট ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

প্রার্থীকে আবেদন পত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ২০৫/- (দুইশত পাঁচ) টাকা সংস্থার মার্চেন্ট বিকাশ নাম্বার (০১৮৮১-০০৯৮৮০) অথবা নগদ নাম্বার ( ০১৮৮১-০০৯৮৮০) (রেফারেন্স এ নিজ মোবাইল নাম্বার উল্লেখ করে) প্রদান করে Transaction ID নাম্বার আবেদন পত্রে উল্লেখ করতে হবে।

সেতু এনজিও চাকরির নিয়মাবলি

আবেদন পত্রের সঙ্গে সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি, ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে পূর্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্র, প্রত্যয়ন পত্র ছাড়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।

শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক পদে নির্বাচিত প্রার্থীদের ১ (এক) বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

প্রথম ৪ মাস সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন, সদস্য সংগঠিত করা, সমিতি গঠন, সদস্যদের সংগে সঞ্চয় ও ঋণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

পরবর্তী ৪ মাস শাখার যাবতীয় হিসাব পরিচালনায়, কম্পিউটার ও রিপোর্টিং এর উপর দক্ষতা অর্জন করতে হবে।

প্রথম ও দ্বিতীয় ধাপ শেষে তৃতীয় ধাপে উন্নীত প্রার্থীদের ৪ মাসের জন্য একটি শাখার ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব দেয়া হবে। উল্লেখিত সময়ে দায়িত্ব সঠিকভাবে পালন করলে মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীভাবে শাখা ব্যবস্থাপক পদে নিয়মিত করা হবে।

৩নং ও ৬নং ব্যতিত সকল পদে শিক্ষানবিশকাল ৬ মাস। শিক্ষানবিশকাল সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী চাকরিতে নিয়মিতকরণ করা হবে।

নিয়মিত হলে প্রভিডেন্ট ফান্ড (কন্ট্রিবিউটার), গ্র্যাচুইটির সুবিধা (চাকরিকাল ৫ বছর পূর্ণ হলে ১টি, ১০ বছরে ২টি ও ১৫ বছরে ৩টি করে মূল বেতন প্রদান করা হবে) ও বছরে ৩ (তিন) টি উৎসব ভাতা (মূল বেতনের সমান ২টি পূর্ণ ও ১টি মূল বেতনের ৫০%) প্রদান করা হবে এবং নিয়মিত হওয়ার পর চাকরিকাল ৫ বছর পূর্ণ হলে, অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।

৩নং প্রার্থীকে ন্যূনতম ৩ বছর এবং অন্যান্য পদ প্রার্থীকে ন্যূনতম ২ বছর চাকরি করার নিশ্চয়তা সম্পর্কিত হলফনামা প্রদান করতে হবে। তবে সরকারি চাকরির নিশ্চয়তা থাকলে শর্তটি শিথিলযোগ্য।

নির্বাচিত প্রার্থীকে জামানত বাবদ এককালীন ১নং পদের জন্য ৩০,০০০/- (ত্রিশ হাজার), ২ ও ৩নং পদের জন্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং ৪, ৫ ও ৬ নং পদের জন্য ১৫,০০০/-(পনের হাজার) টাকা (যা ফেরতযোগ্য) সংস্থার প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

সেতু এনজিওতে যোগাযোগ

অফিসের ঠিকানা: প্রধান কার্যালয়, সেতু টাওয়ার, মেইন রোড, টাংগাইল-১৯০০
টেলিফোন: +88 02 5501 0011
অফিসিয়াল ওয়েবসাইট: https://setu.ngo
ইমেইল: info@setu.ngo/ cvdrop.satungo@gmail.com

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কিভাবে করতে হবে?

পরিচালক (মানব সম্পদ) বরাবরে সোসাল এডভান্সমেন্ট গ্রু ইউনিটি (সেতু), প্রধান কার্যালয়, সেতু টাওয়ার, মেইন রোড, টাংগাইল-১৯০০, এই ঠিকানায়

আবেদনের শেষ তারিখ কখন?

২৯-০৩-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে স্নাতক/স্নাতকোত্তর পাশ প্রার্থীরা।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

সেতু এনজিও এর সাইট https://setu.ngo এবং দৈনিক পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও আপডেট পাবেন।

শেষকথাঃ সেতু এনজিও জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *