আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Ansar vdp unnayan bank job circular 2026) প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবে এবং বাংলাদেশের কিছু জাতীয় ধারার দৈনিক পত্রিকায়। সকল সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এবারের সার্কুলারে মোট ১টি ক্যাটাগরিতে ৩০০ জন নারী বা পুরুষ, স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখতে পারেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪.০৫.২০২৬ ও সকাল ১০.০০ টা; এবং Online এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়ঃ ১৩.০৬.২০২৬ ও বিকাল ৫.০০ টা।
অনলাইন আবেদন ফি:
আবেদন ফি বাবদ ১০০/- (একশত টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত ৰাৱো) টাকা (অফেরতযোগ্য) জনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন।
অনলাইনে আবেদনের ঠিকানা:
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি (https://avub.teletalk.com.bd) এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
