আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (ASA NGO Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু জাতীয় ধারার দৈনিক পত্রিকায় ও আশার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
আশা এনজিও এবারের সার্কুলারে জুনিয়র লোন অফিসার পদে ২৩৫ জন নারী অথবা পুরুষ, স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং আশা এনজিওতে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ আশা এনজিও (ASA NGO)
- চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
- কর্মস্থলঃ উল্লেখিত জেলা কার্যালয়
- আবেদনযোগ্য জেলাঃ উল্লেখত নির্দিষ্ট জেলা
- শূণ্যপদঃ ২৩৫টি
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/অনার্স
- বয়সসীমাঃ ১৮-৩২ বছর
- আবেদন মাধ্যমঃ ডাকযোগে/কুরিয়ার
- আবেদনের সময় শেষঃ ১০ জুন, ২০২৬ ইং
আশা এনজিও জুনিয়র লোন অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আশা বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশের প্রায় সকল জেলা শহরে শাখা রয়েছে। আশা এনজিওর রয়েছে ৩০৭৩টি ব্রাঞ্চ ও ২৬০২০ জন কর্মী। তারা সুনামের সাথে প্রায় ৭০ লক্ষ মানুষের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
আপনি যদি আশা এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
ASA NGO Job Circular 2026
আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।
ASA NGO Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ১০-০৬-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব
| পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | মাসিক বেতন |
|---|---|---|
| জুনিয়র লোন অফিসার (জেএলও) | ন্যূনতম স্নাতক / সমমান পাস; শিক্ষাজীবনের যে কোনো ২টি পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি;GPA/CGPA: স্নাতকে ২.৫০/৫.০০ বা ২.০০/৪.০০ | শিক্ষানবিশকাল: সর্বসাকল্যে ৩২,৯০০ টাকা; স্থায়ী হলে: ৩০,২৯৭ টাকা |
আরো দেখুন- সংগ্রাম এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পিডিএফ
এখানে আশা এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন

জেলা ভিত্তিক কর্মী চাহিদা ও ঠিকানা
| প্রশাসনিক জেলার নাম ও জেলাভিত্তিক কর্মী চাহিদা সংখ্যা | আবেদনপত্র পাঠানোর ঠিকানা |
|---|---|
| বরিশাল- ৩০জন, বরগুনা- ২০জন | আশা বরিশাল বিভাগীয় কার্যালয় (মোবাইল নাম্বার: ০১৭০৪১২১২৫৭) হোল্ডিং নং-২৯১১, হাওলাদার শাহজাহান সড়ক, বগুড়া, কাশিপুর, বিমানবন্দর থানা, বরিশাল। |
| রংপুর- ৫০জন | আশা রংপুর বিভাগীয় কার্যালয় (মোবাইল নাম্বার: ০১৭০৪১২১২৬১) পূর্ব পাঁঠান মোড় সিটি মসজিদের কাছে বাড়ি নং-৪৮/২, রোড নং-৩, রংপুর। |
| দিনাজপুর- ২৫জন | আশা দিনাজপুর বিভাগীয় কার্যালয় (মোবাইল নাম্বার: ০১৭০৪১২১২৬১) ডায়াবেটিক হাসপাতালের পিছনে (রোড-১০, প্লট-৩৮) উপশহর, শেখপুরা, দিনাজপুর। |
| জামালপুর- ৩০জন | আশা টাঙ্গাইল বিভাগীয় কার্যালয় (মোবাইল নাম্বার: ০১৭০৪১২১২৫৬) বাসা নং-২৮৫, এস.বি. টাওয়ার, কলেজপাড়া, টাঙ্গাইল সদর-১৯০০, টাঙ্গাইল। |
| চট্টগ্রাম- ৮০জন | আশা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় (মোবাইল নাম্বার: ০১৭০৪১২১২৫১) বাসা নং-১৭৪/৬২০, রোড নং-০১, জালালাবাদ হাউজিং সোসাইটি, খুলশী, চট্টগ্রাম। |
আশা এনজিও আবেদন প্রক্রিয়া
সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন, আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে।
কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দা/প্রার্থীগণই আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীগণকে নিচে দেয়া আবেদন পত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত (মোবাইল নম্বর ও ইমেইল আইডি (যদি থাকে) উল্লেখসহ), জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানাসহ নাগরিকত্ব সনদ এর ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সংযুক্ত করে প্রেসিডেন্ট-আশা বরাবর আগামী ২৮/০৬/২০২৬ইং তারিখের মধ্যে আশা’র সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে।

খামের উপর প্রার্থীকে অবশ্যই নিজ জেলার ও পদবীর নাম লিখতে হবে।
নিয়োগ সংক্রান্ত নির্দেশনাবলী
শর্তাবলীঃ প্রার্থীকে অধূমপায়ী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল/মটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা’র নিয়মানুযায়ী ১০,০০০/- টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে।
জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয়ী হিসাবের হারে লভ্যাংশ দেয়া হবে।
উল্লেখ্য, প্রার্থীর স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্মঅভিজ্ঞতাসহ যে কোন তথ্য গোপন করে/জাল সনদ দাখিল করে/অসত্য তথ্য পরিবেশন করে সংস্থায় নির্বাচিত হলে/নিয়োগ পেলে পরবর্তীতে বিষয়টি চিহ্নিত হওয়া মাত্র নিয়োগ বাতিল করা হবে।
প্রার্থীতা কিংবা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করানোর যেকোন চেষ্টা করা হলে সংশ্লিষ্ট আবেদনকারীর প্রার্থীতা বাতিল সমীপে গণ্য হবে৷
আশা এনজিওতে যোগাযোগ
অফিসের ঠিকানা: আশা টাওয়ার,২৩/৩ বীর উত্তম এ.এন.এম. নুরুজ্জামান সড়ক, শ্যামলী, ঢাকা-১২০৭
মোবাইল: +88 02 41023086-95, +88 02 41023461-63
অফিসিয়াল ওয়েবসাইট: https://asa.org.bd
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
আবেদন কোথায় করতে হবে?
জেলা ভিত্তিক আশা বিভাগীয় কার্যালয় প্রেসিডেন্ট-আশা বরাবর
আবেদনের শেষ তারিখ কখন?
১০-০৬-২০২৬ ইং
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে অনার্স পাস প্রার্থীরা।
কোটা কি প্রযোজ্য?
হ্যাঁ – এনজিও চাকরির নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য হবে
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
ওয়েবসাইট https://asa.org.bd/ এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।
শেষকথাঃ আশা এনজিও জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন সব এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।