Skip to content

শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Rate this post

শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Shakti Foundation job circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু জাতীয় ধারার পত্রিকায় ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

শক্তি ফাউন্ডেশন এবারের সার্কুলারে ৩টি ক্যাটাগরিতে ১২৩০ পদের জন্য স্নাতক/ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং শক্তি ফাউন্ডেশনে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ শক্তি ফাউন্ডেশন (Shakti Foundation)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ শক্তি ফাউন্ডেশন এর যেকোনো শখায়
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ১২৩০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ডিপ্লোমা
  • বয়সসীমাঃ ২৫-৩৫ বছর
  • আবেদন মাধ্যমঃ অনলাইনে
  • আবেদনের সময় শেষঃ ০৭ জুন, ২০২৬ ইং

শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২৬

“শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন” একটি বেসরকারী উন্নয়ন সংস্থা, যা ১৯৯২ সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের (নতুন শাখা খোলা) লক্ষ্যে দেশের সকল জেলাসমুহ হতে মাইক্রোফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।

আপনি যদি শক্তি ফাউন্ডেশন এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

Shakti Foundation Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

Shakti Foundation Job Circular 2026 টিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ০৭-০৬-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতাবেতন
মাইক্রোফাইন্যান্স অফিসার১,০০০ জনন্যূনতম স্নাতকপ্রশিক্ষণকাল ২২,৫০০ টাকা,
স্থায়ী হলে ২৭,৫০০ টাকা
জুনিয়র অডিটর২০০ জনস্নাতক (এমবিএ/এমএসসি হলে অগ্রাধিকার)প্রশিক্ষণকাল ২১,০০০ টাকা,
স্থায়ী হলে ২৬,০০০ টাকা
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার৩০ জনস্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট হতে ৪ বছর মেয়াদি MATS/Diploma২০,০০০ টাকা

আরো দেখুন- পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি

শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার

শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এখানে শক্তি ফাউন্ডেশন এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

শক্তি ফাউন্ডেশন আবেদনের নিয়মাবলী

সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।

শক্তি ফাউন্ডেশন চাকরি করতে আগ্রহী প্রার্থীগন আগামী ০৭ জুন ২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে bdjobs.com অথবা, https://www.shakti.org.bd/career সাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রাপ্ত আবেদন সমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে।

শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে। কোন ধরনের প্ররোচনা প্রার্থীর যোগ্যতা বাতিল করবে এবং আবেদন চূড়ান্ত/বাতিল করার সকল অধিকার Shakti Foundation সংরক্ষণ করে।

শক্তি ফাউন্ডেশন চাকরির সুযোগ-সুবিধা

  • টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল
  • সাপ্তাহিক ২ দিন ছুটি
  • পারফরম্যান্স বোনাস
  • গ্র্যাচুইটি
  • আংশিক ভর্তুকিযুক্ত লাঞ্চ সুবিধা
  • বছরে বেতন পর্যালোচনা
  • উৎসব বোনাস: ৩টি

শক্তি ফাউন্ডেশনে যোগাযোগ

অফিসের ঠিকানা: শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর-০৪, রোড নম্বর-০১ (মেইন রোড), ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬
টেলিফোন: +88 09613-444111, +88 02-58052031, +88 01819850148
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.shakti.org.bd
ইমেইল: info@shakti.org.bd

সতর্কতা

এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা ব্যাক্তি/প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোন প্রকার হয়রানিমূলক (শারীরিক/মানসিক) আচরণ করলে অতিসত্ত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন।

চাকরি পাওয়ার জন্য কোন ব্যাক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। চাকরিকালীন কোন প্রকার হয়রানির (শারীরিক/মানসিক) সম্ভাবনা থাকলে সেখানে জয়েন করবেন না। কোন প্রকার অর্থ লেনদেন বা নিয়োগদাতা কর্তৃক হয়রানির দায়িত্ব বিডিজবস বহন করবে না।

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কিভাবে করতে হবে?

আবেদন https://www.shakti.org.bd/career সাইট এর মাধ্যমে আবেদন করতে

আবেদনের শেষ তারিখ কখন?

০৭-০৬-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

উল্লেখিত পদে স্নাতক পাশ প্রার্থীরা।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

শক্তি ফাউন্ডেশন এর ওয়েবসাইট/বিডিজবস এর সাইট এবং দৈনিক পত্রিকায় নোটিশ দিয়ে/SMS করে জানানো হবে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও পরবর্তী আপডেট পাবেন।

শেষকথাঃ শক্তি ফাউন্ডেশন জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *