Skip to content

কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Coast Foundation Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকায়। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

কোস্ট ফাউন্ডেশন এবারের সার্কুলারে মোট ১টি পদে ৫০ জন নারী অথবা পুরুষ, স্নাতক/স্নাতকোত্তর পাশে সম্মলিতভাবে নিয়োগ দিবে। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো সার্কুলারের একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ কোস্ট ফাউন্ডেশন (Coast Foundation)
  • ওয়েবসাইটঃ https://coastbd.net
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ সারা বাংলাদেশ
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ৫০টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ২৫-৩৫ বছর
  • পরীক্ষার সময়ঃ ১৮ ও ২৫ এপ্রিল, ২০২৬

কোস্ট ফাউন্ডেশন নিয়োগ ২০২৬

কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশে সকল জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনি যদি কোস্ট ফাউন্ডেশন এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসার

পদের নামপদ সংখ্যাঅভিজ্ঞতাশিক্ষাগত যোগ্যতাবেতন
ঋণ ও উন্নয়ন কর্মকর্তা৫০টিঅভিজ্ঞতা প্রয়োজন নেইস্নাতকপ্রশিক্ষণকাল প্রথম ৩ মাস ২০,০০০ টাকা; ৪র্থ মাস থেকে ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী বেতন

আরো দেখুন- এসএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার

এখানে কোস্ট ফাউন্ডেশন এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

পরীক্ষার / সাক্ষাৎকারের স্থানসমূহ

  1. কোস্ট নোয়াখালী কেন্দ্র
    বাসা নং # ০১, রোড # ০৫, হাউজিং স্টেট মাইজদীকান্দি, নোয়াখালী
  2. কোস্ট কক্সবাজার কেন্দ্র
    ৫৭ পশ্চিম ইস্টার্ন রোড, ব্লক # ৫, কলাতলী, কক্সবাজার
  3. কোস্ট ভোলা কেন্দ্র
    সার্কিট হাউজের সামনে, খোয়াজী রোড, ভোলা সদর, ভোলা
  4. কোস্ট কুমিল্লা কেন্দ্র
    বাড়ি নং # ১৮৮ (ইসলাম মঞ্জিল), পশ্চিম বাগিচাগাঁও, কুমিল্লা

কোস্ট ফাউন্ডেশন আবেদনের শর্তাবলী

১. চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিভিউটরি প্রভিডেন্ট ফান্ড, ২টি উৎসব ভাতা (প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান), গ্রাচ্যুইটি, চিকিৎসা সহায়তা ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা আছে।

২. পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার ব্যবস্থা আছে ।

৩. নিয়োগপ্রাপ্ত হলে মোটরসাইকেল/ সাইকেল নিয়ে যোগদান করতে হবে এবং যারা সাইকেল নিয়ে যোগদান করবেন তাদেরকে ৬ মাসের মধ্যে মোটরসাইকেল ক্রয় করতে হবে। মোটরসাইকেল ব্যবহার করে মাঠ কার্যক্রম পরিচালনা করলে ১৫০০ টাকা জ্বালানী ও মেইনটেনেন্স বাবদ ভাতা পাওয়া যাবে।

৪. সাক্ষাতকারের সময় ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (১৫ দিনের পূর্বে তোলা ছবি গ্রহনযোগ্য নয়), সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূলকপি, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।

নিজ উপজেলা পরিষদের ১ম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সকল সনদের অনুলিপি, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রে অনুলিপি জমা দিতে হবে। পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে।

৫. ছাত্র ও ধূমপায়ীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নাই। কোন প্রার্থী সম্পর্কে নারী বা শিশুর প্রতি শোষন বা যৌন নির্যাতনের কোন অভিযোগ থাকলে বা প্রমানিত হলে তার প্রার্থীতা বা নিয়োগ বাতিল হয়ে যাবে। নির্বাচিত প্রার্থীদের সর্বদা যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে।

নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয়ে তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না বা তার পরিবারের কোন সদস্যকে বাল্যবিবাহ দিবে না এই মৰ্মে অঙ্গীকার করতে হবে ।

৬. বিএমআই (Body Mass Index) অনুযায়ী শরীরের গঠন আদর্শমানে থাকতে হবে।

৭. কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগের ক্ষেত্রে পড়ালেখা শেষ হয়েছে এমন স্থানীয় নারী ও বিবাহিত প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে।

৮. যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে, এমনকি প্রার্থিতাও বাতিল হতে পারে। শৃংখলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগ প্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে ৩০০ টাকা মুল্যের ননজুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করবে।

প্রশ্নোত্তর পর্ব (FAQ)

সাক্ষাতকারের তারিখ কখন?

১৮/২৫-০৪-২০২৬ সকাল ১০টা।

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে স্নাতকোত্তর/অনার্স পাস প্রার্থীরা।

কোটা কি প্রযোজ্য?

হ্যাঁ – এনজিও চাকরির নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য হবে

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।

শেষকথাঃ কোস্ট ফাউন্ডেশন জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *