সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (SEBA NGO Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু পত্রিকায় ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
সেবা এনজিও এবারের সার্কুলারে মোট ৭টি ক্যাটাগরিতে ১০১২ জনের জন্য স্নাতক/এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং সেবা এনজিওতে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ সেবা এনজিও (SEBA NGO)
- চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
- কর্মস্থলঃ সেবা এনজিও যেকোনো শাখায়
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- শূণ্যপদঃ ১০১২টি
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/এইচএসসি
- বয়সসীমাঃ ১৮-৪০ বছর
- আবেদন মাধ্যমঃ ডাকযোগে/ইমেইলে
- আবেদনের সময় শেষঃ ৩১ মে, ২০২৬ ইং
সেবা এনজিও নিয়োগ ২০২৬
সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) MRA সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি ক্ষুদ্রঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমানে ২০১টি শাখাসহ সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন রয়েছে। উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদে পরিশ্রমী ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ/মহিলা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রার্থীদের আগামি ৩১.০৫.২০২৬ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্রসহ দরখাস্ত জমা দেয়ার জন্য আহ্বান করা যাচ্ছে।
আপনি যদি সেবা এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
SEBA NGO Job Circular 2026
আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে/ইমেইলে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।
SEBA NGO Job Circular 2026 টিতে ডাকযোগে/ইমেইলে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ৩১-০৫-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বেতন/ভাতা |
|---|---|---|---|
| জোনাল ম্যানেজার | ০৩ জন | স্নাতকোত্তর + সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা | শিক্ষানবিসকাল: ৬৩,০০০ টাকা; স্থায়ী হলে: ৮০,০০০ টাকা |
| এরিয়া ম্যানেজার | ১০ জন | স্নাতক/স্নাতকোত্তর + মাইক্রোক্রেডিটে ৩ বছরের অভিজ্ঞতা | শিক্ষানবিসকাল: ৫১,০০০ টাকা; স্থায়ী হলে: ৬৬,০০০ টাকা |
| ব্রাঞ্চ ম্যানেজার | ২৫ জন | স্নাতক/স্নাতকোত্তর + মাইক্রোক্রেডিটে ৩ বছরের অভিজ্ঞতা | শিক্ষানবিসকাল: ৩৯,০০০ টাকা; স্থায়ী হলে: ৫১,৫০০ টাকা |
| সহকারী ব্রাঞ্চ ম্যানেজার | ১০০ জন | স্নাতকোত্তর + মাইক্রোক্রেডিটে ২ বছরের অভিজ্ঞতা | শিক্ষানবিসকাল: ৩০,০০০ টাকা; স্থায়ী হলে: ৪১,৫০০ টাকা |
| অ্যাকাউন্টেন্ট | ১৫০ জন | বাণিজ্য বিভাগে স্নাতক | শিক্ষানবিসকাল: ২৭,০০০ টাকা; স্থায়ী হলে: ৩৭,২৫০ টাকা |
| কমিউনিটি ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স-A) | ২০০ জন | স্নাতক/স্নাতকোত্তর + ২ বছরের অভিজ্ঞতা | শিক্ষানবিসকাল: ২৬,০০০ টাকা; স্থায়ী হলে: ৩৫,৬০০ টাকা |
| কমিউনিটি ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স-B) | ৩৫০ জন | এইচএসসি/স্নাতক | শিক্ষানবিসকাল: ২৫,৫০০ টাকা; স্থায়ী হলে: ৩৫,০০০ টাকা |
আরো দেখুন- ভিসিডিএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার
সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
এখানে সেবা এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

সেবা এনজিও আবেদন করার পদ্ধতি
সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।
(১) প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা ৩ কপি রঙ্গীন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ ও অভিজ্ঞতার সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
(২) শিক্ষানবিশকাল ছয় মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকুরী স্থায়ীকরণসহ বছরে ৩টি উৎসব বোনাস, স্টাফ কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধাসহ অন্যান্য ছুটির সুবিধা, জ্বালানী বিল, মোবাইল বিল, দূরত্ব ভাতা, বাণিজ্যিক ভাতা, লাঞ্চ ভাতা, অবস্থান ভাতা, মোটরসাইকেল ও বাই-সাইকেল মেরামত, ট্রাভেলিং ও ডেইলী এলাউন্স, বাৎসরিক ইনক্রিমেন্ট ও ইনসেন্টিভ বোনাস প্রদান করা হবে।
(৩) ৫, ৬ ও ৭ নং পদের ক্ষেত্রে অনভিজ্ঞদের ১ মাস প্রশিক্ষণকাল ধরা হবে।
(৪) ১,২, ৩, ৪ এবং ৫ নং পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
(৫) ১ ও ২ নং পদের ক্ষেত্রে ৩০,০০০/-টাকা, ৩ ও ৪ নং পদের ক্ষেত্রে ২০,০০০/- টাকা এবং ৫, ৬ ও ৭ নং পদের ক্ষেত্রে ১৫,০০০/- টাকা চাকুরীতে যোগদানের সময় জামানত প্রদান বাধ্যতামূলক, যা চাকুরী শেষে ফেরতযোগ্য।
(৬) দরখাস্তে ২টি সচল মোবাইল নম্বর দিতে হবে।
(৭) সকল পদের ক্ষেত্রে ২জন প্রকৃত জামিনদাতাসহ প্রার্থীকে ১০০/- টাকা মূল্যের ৩টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে।
(৮) সাক্ষাৎকারের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(৯) সকল পদের ক্ষেত্রে Microsoft Office Program, Internet Browsing, Email জানা আবশ্যক।
(১০) পরীক্ষায় মনোনীত হলে ৫০০/- টাকা (অফেরতযোগ্য) ফি জমা দিয়ে পরীক্ষার দিন ০১ (এক) দিনের পিএসও (Pre Service Orientation) ট্রেনিং করতে হবে। পিএসও করার পরও কোনো মনোনীত স্টাফের তথ্যের গড়মিল হলে তার প্রার্থিতা স্থগিত/বাতিল এবং প্রতিটি পদবীর পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত।
(১১) শিক্ষা জীবনে ন্যূনতম গ্রেড পয়েন্ট হতে হবে ২.০০ এবং একটির অধিক তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। ৫, ৬ ও ৭ নং পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবং নিকটবর্তী ভেনুতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা ওয়েবসাইট ও ই-মেইলে সিভি ড্রপ করবেন, তাদেরকে অবশ্যই লিখিত আবেদনসহ সিভি ড্রপ করতে হবে।
(১) সেবা সংস্থার নিকটস্থ যে কোন শাখায় দরখাস্ত জমা দেয়া যাবে।
(২) ইমেইলেও আবেদন করা যাবে। Email: buildcareerseba@mohammadjoynalhasan.
(৩) অনলাইনে সার্টিফিকেট পরীক্ষণ করা হবে।
ডাকযোগের ঠিকানাঃ পরিচালক প্রশাসন (মানবসম্পদ বিভাগ) সেবা সংস্থা, প্রধান কার্যালয়, সেবা টাওয়ার, বিশ্বাস বেতকা, টাঙ্গাইল। চাকুরীর জন্য যে কোনো ধরণের তদবির/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে প্রমাণিত হবে
সেবা এনজিওতে যোগাযোগ
অফিসের ঠিকানা: সেবা টাওয়ার, বিশ্বাস বেতকা, ময়মনসিংহ রোড, SEBA Tower:, 7W4C+4HC, Mymensingh Rd, Tangail, Bangladesh
টেলিফোন: ৬২৯৬৮
অফিসিয়াল ওয়েবসাইট: https://seba-bd.org
ইমেইল: seba.tangail@yahoo.com
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
আবেদন কিভাবে করতে হবে?
পরিচালক প্রশাসন (মানবসম্পদ বিভাগ) সেবা সংস্থা, প্রধান কার্যালয়, সেবা টাওয়ার, বিশ্বাস বেতকা, টাঙ্গাইল বরাবর
আবেদনের শেষ তারিখ কখন?
৩১-০৫-২০২৬ ইং
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে এইচএসসি/স্নাতক পাশ প্রার্থীরা।
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
জাতীয় পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও আপডেট পাবেন।
শেষকথাঃ সেবা এনজিও জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।
