আইএফআইসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (IFIC Bank job circular 2026) প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বাংলাদেশের কিছু জাতীয় ধারার দৈনিক পত্রিকায়। সকল ব্যাংক চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
আইএফআইসি ব্যাংক এবারের সার্কুলারে মোট ১টি ক্যাটাগরিতে অনির্দিষ্ট জন নারী অথবা পুরুষ সম্মলিতভাবে স্নাতক/স্নাতকোত্তর পাশে নিয়োগ দেয়া হবে। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং আইএফআইসি ব্যাংকে চাকরির প্রতি আগ্রহী থাকেন, তাহলে নিচে বিস্তারিত দেখুন।
নিয়োগের গুরুত্বপূর্ণ সকল তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো সার্কুলারের একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ আইএফআইসি ব্যাংক পিএলসি (IFIC Bank PLC)
- চাকরির ধরণঃ ব্যাংক নিয়োগ
- কর্মস্থলঃ আইএফআইসি ব্যাংক-এর যেকোন শাখা
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- শূণ্যপদঃ অনির্দিষ্ট
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
- বয়সসীমাঃ ১৮-৩২ বছর
- আবেদন মাধ্যমঃ অনলাইন
- আবেদনের সময় শেষঃ ১১ মার্চ, ২০২৬
আইএফআইসি ব্যাংক নিয়োগ ২০২৬
আইএফআইসি ব্যাংক বাংলাদেশের স্বনামধণ্য বেসরকারি ব্যাংক, যাদের সারা বাংলাদেশে সকল জেলা/উপজেলা শহরে শাখা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা সুনামের সাথে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। IFIC ব্যাংক শাখা ও উপ-শাখার পরিসরের দিক থেকে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক। ১৯৭৬ সাল থেকে ধারাবাহিক উদ্ভাবনী প্রক্রিয়ার মাধ্যমে IFIC গড়ে তুলেছে মানুষ, প্রক্রিয়া, প্রযুক্তি, পণ্য ও সেবার সেরা সমন্বিত প্ল্যাটফর্ম।
আপনি যদি ব্যাংক এর চাকরির সন্ধান করে থাকেন, তবে আইএফআইসি ব্যাংকর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
IFIC Bank job circular 2026
আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল চাকরি প্রার্থীরা আইএফআইসি ব্যাংক এর ওয়েবের মাধ্যমে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।
IFIC Bank Job Circular 2026 টিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ১১-০৩-২০২৬ পর্যন্ত। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। শেষ সময়ের জন্য কেউ অপেক্ষা করবেন না, কারণ শেষের দিকে সার্ভার এ সমস্যা হয়।
নিয়োগের শূন্য পদের হিসাব
| পদের নাম | জব গ্রেড | শিক্ষাগত যোগ্যতা | বয়সসীমা | বেতন |
|---|---|---|---|---|
| Transaction Service Officer (TSO) | Trainee Assistant Officer (TAO) | ন্যূনতম স্নাতক (কোনো পর্যায়ে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়) | ১১ মার্চ ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর | প্রবেশন: ৩৬,৭০০ টাকানিশ্চিতকরণের পর: ৪৬,২০০ টাকা |
আরো দেখতে পারেনঃ গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
আইএফআইসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার
এখানে আইএফআইসি ব্যাংক এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

আইএফআইসি ব্যাংক আবেদন করার নিয়ম
আইএফআইসি ব্যাংক-এ সফলভাবে আবেদন করার জন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।
আইএফআইসি ব্যাংকের নিয়োগ এর আবেদন সংক্রান্ত বিডিজবস এর ওয়েবসাইট https://career.ificbankbd.com এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।
আবেদন ফরমে নিজের সকল তথ্য পূরণ করে নিচে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
ছবি (Image): প্রার্থীর নিজের ছবি scan করে ৩০০x৩০০ pixel ও file size ১০০ KB এর বেশি নয় এরূপ মাপে ওয়েবসাইটের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
স্বাক্ষর (Signature): প্রার্থীর নিজের স্বাক্ষর scan করে ৩০০x৮০ pixel ও file size ৬০ KB এর বেশি নয় এরূপ মাপে ওয়েবসাইটের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে।
সকল কাজ শেষে টিক দিয়ে সাবমিট করতে হবে।
আইএফআইসি ব্যাংক চাকরির সুবিধা
প্রবেশনকালীন সময়ে মাসিক সমন্বিত বেতন: ৩৬,৭০০ টাকা (বার্ষিক বেতন বৃদ্ধি ছাড়া অন্যান্য প্রযোজ্য সুবিধাসহ)
এক বছর সফলভাবে প্রবেশন সম্পন্ন করলে Assistant Officer হিসেবে নিশ্চিতকরণ
নিশ্চিতকরণের পর মাসিক সমন্বিত বেতন: ৪৬,২০০ টাকা (বার্ষিক বেতন বৃদ্ধি ছাড়া অন্যান্য প্রযোজ্য সুবিধাসহ)
নিশ্চিতকৃত কর্মকর্তারা প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত কর্মদক্ষতাভিত্তিক প্রণোদনা পাবেন।
আইএফআইসি ব্যাংক এ যোগাযোগ
অফিসের ঠিকানা: আইএফআইসি টাওয়ার, ৬১ পুরানা পল্টন, ঢাকা-১০০০
হেল্পলাইনে: ০৯৬৬৬৭১৬২৫০
ফ্যাক্স: ৮৮০-২-৪৪৮৫০২০৫
অফিসিয়াল ওয়েবসাইট: https://ificbank.com.bd
আবেদনের ওয়েবসাইট: https://career.ificbankbd.com
ইমেইল: nfo@ificbankbd.com
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
আবেদন কোথায় করতে হবে?
অনলাইন আবেদনের পোর্টাল https://career.ificbankbd.com তে
আবেদনের শেষ তারিখ কখন?
১১-০৩-২০২৬ ইং
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে স্নাতক/স্নাতকোত্তর পাশ প্রার্থীরা।
কোটা কি প্রযোজ্য?
হ্যাঁ – ব্যাংক নিয়োগ আইন অনুযায়ী সকল কোটা প্রযোজ্য।
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
আইএফআইসি ব্যাংক এর ওয়েবসাইট এবং SMS এ জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।
আইএফআইসি ব্যাংক কি সরকারি না বেসরকারি?
আইএফআইসি ব্যাংক একটি বেসরকারি ব্যাংক
শেষকথাঃ আইএফআইসি ব্যাংক জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন।
