Skip to content

সাজেদা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

সাজেদা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

সাজেদা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (SAJIDA Foundation Job Circular 2026) প্রকাশিত হয়েছে বিডিজবস সহ সাজেদা ফাউন্ডেশন এর অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

সাজেদা ফাউন্ডেশন এবারের সার্কুলারে মোট ৩টি ক্যাটাগরিতে অসংখ্য জন নারী অথবা পুরুষ, স্নাতক/স্নাতকোত্তর পাশে নিয়োগ দিবে। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং সাজেদা ফাউন্ডেশনে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো সার্কুলারের একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ সাজেদা ফাউন্ডেশন (SAJIDA Foundation)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ মাঠ কার্যালয়
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ নির্দিষ্ট নয়
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ১৮-৩৬ বছর
  • আবেদন মাধ্যমঃ ডাকযোগে
  • আবেদনের সময় শেষঃ ০৭ মার্চ, ২০২৬

সাজেদা ফাউন্ডেশন নিয়োগ ২০২৬

সাজেদা ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে সঞ্চয় ও ক্ষুদ্রঋণ বিতরণকারী একটি প্রতিষ্ঠান, যা জাতীয় ক্ষুদ্রঋণ কর্মসূচির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণসহ অন্যান্য সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। সংস্থার চলমান ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

আপনি যদি সাজেদা ফাউন্ডেশন এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

SAJIDA Foundation Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

SAJIDA Foundation Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ০৭-০৩-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

ক্র. নংপদের নামশিক্ষাগত যোগ্যতাপ্রশিক্ষণকালবেতনবয়সসীমাকর্মস্থল
ফিল্ড অফিসার (সূচনা)UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম তৃতীয় শ্রেণি/সমমান স্নাতক১২ মাস (সফলভাবে সম্পন্ন করলে স্থায়ী নিয়োগ)প্রশিক্ষণকাল: ২২,০০০ টাকা (ডিগ্রি), ২০,০০০ টাকা (এইচএসসি); স্থায়ী হলে: ২৭,০০০ টাকা (ডিগ্রি), ২৩,০০০ টাকা (এইচএসসি)সর্বোচ্চ ৩২ বছরসংস্থার মাঠ কার্যালয়
সিনিয়র ফিল্ড অফিসার (বিতরণ)UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর১২ মাসপ্রশিক্ষণকাল: ২৮,০০০ টাকা; স্থায়ী হলে: ৩৩,৬০০ টাকাসর্বোচ্চ ৩৬ বছরসংস্থার মাঠ কার্যালয়
জুনিয়র অফিসার (অর্থ ও হিসাব)UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফাইন্যান্স বিষয়ে ন্যূনতম স্নাতক৬ মাসপ্রশিক্ষণকাল: ১৮,০০০ টাকাসর্বোচ্চ ৩৫ বছরসংস্থার মাঠ কার্যালয়

আরো দেখুন- প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি

সাজেদা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার

সাজেদা ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশে সকল জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। এখানে সাজেদা ফাউন্ডেশন এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

সাজেদা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সাজেদা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

সাজেদা ফাউন্ডেশন আবেদন করার পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের আগামী ০৭ই মার্চ ২০২৬ তারিখের মধ্যে মোবাইল ফোন নম্বর ও পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখপূর্বক জীবনবৃত্তান্তসহ, সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ সাজেদা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, মানবসম্পদ বিভাগ প্রধান বরাবর অটবি সেন্টার, লেভেল ১, প্লট ১২, ব্লক সিডব্লিইএস (সি), গুলশান সাউথ এভিনিউ, গুলশান ১, ঢাকা ১২১২ এই ঠিকানায় আবেদন করতে হবে।

আবেদনপত্র এবং খামের উপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। বাংলাদেশের যে কোন জায়গায় চাকরি করার মানসিকতা থাকতে হবে।

সাজিদা ফাউন্ডেশন একটি সমান সুযোগ প্রদানকারী নিয়োগকর্তা (Equal Opportunity Employer)। নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।

সাজেদা ফাউন্ডেশন চাকরির সুবিধা

উৎসব ভাতা, মাতৃত্ব/ পিতৃত্বকালীন ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট (প্রযোজ্য ক্ষেত্রে), আনুতোষিক (গ্রাচ্যুয়িটি), প্রদায়ক ভবিষ্যনিধি (প্রভিডেন্ট ফান্ড), স্বাস্থ্য ও জীবনবীমা সুবিধা, ইনসেন্টিভ/পারফরমেন্স বোনাস (প্রযোজ্য ক্ষেত্রে), মোবাইল ও ইন্টারনেট ভাতা, যাতায়ত ভাতা ও অন্যান্য।

প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: www.sajida.org

আবেদন করার আগে পড়ুন

সাজেদা ফাউন্ডেশন বিশ্বাস করে যে, আমাদের সাথে কাজ করা সকলের, আমাদের কর্মী, প্রোগ্রামে অংশগ্রহনকারী, শিশু, স্বেচ্ছাসেবী, অংশীদার এবং সম্প্রদায়ের সকলেরই, যৌন শোষণ এবং নির্যাতন (এস.ই.এ) সহ সকল ধরণের ক্ষতি, অপব্যবহার, অবহেলা, হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষিত থাকার অধিকার রয়েছে।

আমরা বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, অক্ষমতা, জাতিগত উৎস, বা আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা, অন্তর্ভুক্তি এবং নিয়োগে সমান সুযোগ নিশ্চিত করি।

সমস্ত কর্মসংস্থানের প্রস্তাব সন্তোষজনক রেফারেন্স এবং উপযুক্ত স্ক্রিনিং চেক সাপেক্ষে গ্রহন করা হয়। আবেদন জমা দেওয়ার মাধ্যমে, চাকরির আবেদনকারী এই নিয়োগ পদ্ধতিগুলি সম্পর্কে তাদের বোধগম্যতা নিশ্চিত করুন।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

আবেদনের শেষ তারিখ কখন?

০৭ মার্চ, ২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে অনার্স/মাস্টার্স পাস প্রার্থীরা।

কোটা কি প্রযোজ্য?

হ্যাঁ – এনজিও চাকরির নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য হবে।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।

আবেদনের নিয়ম কি?

প্রধান কার্যালয়, মানবসম্পদ বিভাগ প্রধান বরাবর অটবি সেন্টার, লেভেল ১, প্লট ১২, ব্লক সিডব্লিইএস (সি), গুলশান সাউথ এভিনিউ, গুলশান ১, ঢাকা ১২১২ এই ঠিকানায় আবেদন করতে হবে।

শেষকথাঃ সাজেদা ফাউন্ডেশন জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। সকল এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd নিয়মিত ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *