রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Rajuk job circular 2026) প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং বাংলাদেশের কিছু জাতীয় ধারার দৈনিক পত্র-পত্রিকায়। সকল সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এবারের সার্কুলারে মোট ৩২টি ক্যাটাগরিতে ১৩৬ জন নারী/পুরুষ, এইচএসসি থেকে স্নাতকোত্তর ও ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং রাজউকে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখতে পারেন।
বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য
এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।
- সংস্থা/প্রতিষ্ঠানঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)
- চাকরির ধরণঃ সরকারি নিয়োগ
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- শূণ্যপদঃ ১৩৬টি
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি-স্নাতকোত্তর/ডিপ্লোমা
- বয়সসীমাঃ ১৮-৩২ বছর
- আবেদন মাধ্যমঃ টেলিটক অনলাইন
- আবেদন ফিঃ ৫৬/১১২ টাকা
- আবেদনের সময় শুরুঃ ৮ জুন, ২০২৬
- আবেদনের সময় শেষঃ ৭ জুলাই, ২০২৬
Rajuk Job Circular 2026
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল -এর ৯ম হতে ১৭তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://rajuk.teletalk.com.bd) আবেদন আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না
Rajuk Job Circular 2026 টিতে টেলিটক অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ০৮-০৬-২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ০৭-০৭-২০২৬ সন্ধ্যা ৫টা। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। শেষ সময়ের জন্য কেউ অপেক্ষা করবেন না, কারণ শেষের দিকে সার্ভারে সমস্যা হয়।
বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|
| সহকারী পরিচালক (প্রশাসন) | ০৫ | স্নাতকোত্তর |
| সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) | ৪ | স্নাতকোত্তর |
| সহকারী পরিচালক (বিচার) | ২ | আইন বিষয়ে স্নাতকোত্তর |
| সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) | ১ | স্নাতকোত্তর |
| সহকারী পরিচালক (ভূমি ব্যবহার) | ১ | নগর/নগর পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর |
| সহকারী পরিচালক (সিভিল) | ১৪ | সিভিল ইঞ্জিনিয়ারিং |
| সহকারী পরিচালক (যান্ত্রিক) | ৩ | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং |
| সহকারী পরিচালক (স্থাপত্য) | ১১ | স্থাপত্য/নগর পরিকল্পনা |
| সহকারী নগর পরিকল্পনাবিদ | ২ | নগর ও অঞ্চল পরিকল্পনা |
| সহকারী স্থপতি | ১ | স্থাপত্য |
| সহকারী আইন কর্মকর্তা | ২ | এলএলবি ও এলএলএম |
| উপসহকারী প্রকৌশলী (সিভিল) | ১০ | সিভিল ডিপ্লোমা |
| উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) | ২ | মেকানিক্যাল/শক্তি ডিপ্লোমা |
| উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) | ৩ | তড়িৎ ডিপ্লোমা |
| প্রধান সহকারী/সাঁটলিপিকার | ১ | ডিপ্লোমা |
| সহকারী সহকারী/সাঁটলিপিকার | ৭ | ডিপ্লোমা |
| ব্যবস্থাপক | ১ | স্নাতক |
| হিসাবরক্ষক | ১ | বাণিজ্যে স্নাতকোত্তর |
| সহকারী লাইব্রেরিয়ান | ১ | লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর |
| ফোরম্যান (মেকানিক্যাল) | ১ | মেকানিক্যাল ডিপ্লোমা |
| ফোরম্যান (ইলেকট্রিক্যাল) | ১ | ইলেকট্রিক্যাল ডিপ্লোমা |
| কম্পিউটার অপারেটর | ৪ | বিজ্ঞান বিভাগে স্নাতক |
| উচ্চমান হিসাব সহকারী | ৬ | বাণিজ্যে স্নাতক |
| উচ্চমান সহকারী | ৪ | স্নাতক + কম্পিউটার দক্ষতা |
| সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর | ৫ | এইচএসসি |
| নিরাপত্তা তত্ত্বাবধায়ক | ১ | এইচএসসি |
| সার্ভেয়ার | ১১ | ৪ বছর মেয়াদি ডিপ্লোমা |
| অপারেটর (হেভি মেশিন) | ২ | এইচএসসি |
| অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১৩ | এইচএসসি |
| ক্যাশ হিসাব সহকারী | ১০ | এইচএসসি |
| ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর | ১ | এইচএসসি |
| ট্রেসার (বেরোকার) | ৫ | এসএসসি |
আরো দেখুন- সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পিডিএফ
এখানে রাজউক-এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি


Rajuk এ আবেদন প্রক্রিয়া
সফলভাবে আবেদন করার জন্য আমরা মোট ৫টি ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।
নোটঃ আমরা এখানে একটি নমুনা ছবি ব্যবহার করেছি, প্রতিটা অধিদপ্তর/মন্ত্রণালয় এর আবেদনের ইন্টারফেস প্রায় একই।
ধাপ-১:
প্রথমে রাজউক এর আবেদনের করার ঠিকানা https://rajuk.teletalk.com.bd এই ওয়েবসাইট ভিজিট করুন এবং লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ধাপ-২:
এবার স্ক্রিনে Application Form নামের একটি অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন। আর আপনি যদি বিজ্ঞপ্তি আবার দেখতে চান তাহলে Advertisement এ ক্লিক করবেন।

ধাপ-৩:
রাজউক এর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৩২টি পদের নাম স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা ও পছন্দের পদে সিলেক্ট করে Next বাটন প্রেস করতে হবে।

বিঃ দ্রঃ আপনি যদি টেলিটক অলজব এর প্রিমিয়াম মেম্বার না হন, তাহলে No দিয়ে Next দিবেন।

ধাপ-৪:
এই পর্যায়ে রাজউক এর চাকরির অনলাইন আবেদন ফরম পেয়ে যাবেন। এখানে আপনার NID অথবা, জন্ম নিবন্ধন/একাডেমিক সার্টিফিকেট দেখে সকল তথ্য নির্ভূলভাবে পূরণ করবেন।

ধাপ-৫:
সকল তথ্য পূরণ করার পর আপনার 300×300 সাইজের ছবি, এবং 300×80 সাইজের সাক্ষর আপলোড করবেন। ইমেজ গুলার সাইজ ১০০ কেবির নিচে রাখবেন।
সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে ইউনিক আইডি দিবে এবং আবেদন ফি দেয়ার সকল নিয়ম লিখে দেয়া হবে।
SMS এর নিয়মাবলী:
প্রথম SMS : Rajuk <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: Rajuk ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, TK. 112 / 56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay the fee, Type Rajuk Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: Rajuk <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: Rajuk Yes 12345678 & send to 16222
Reply: Congratulations! Applicant’s Name, Payment completed successfully for Rajuk Application for (post name) User ID is (ABCDEF) and password (XXXXXXXX).
আবেদন সম্পন্ন করার ৩ দিন/ ৭২ ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে, তা না হলে আবেদন বাতিল হিসেবে গণ্য হবে।
রাজউকে যোগাযোগ
অফিসের ঠিকানা: সমাজসেবা ভবন ই-৮/বি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর ঢাকা-১২০৭, বাংলাদেশ।
অফিসিয়াল ওয়েবসাইট: https://rajuk.gov.bd
আবেদনের ওয়েবসাইট: https://rajuk.teletalk.com.bd
ইমেইল: info@Rajuk.gov.bd
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
আবেদন কোথায় করতে হবে?
টেলিটকের আবেদনের পোর্টাল https://rajuk.teletalk.com.bd/ সাইটে
আবেদনের শেষ তারিখ কখন?
০৭-০৭-২০২৬ বিকাল ৫টা।
কে কে আবেদন করতে পারবে?
সংশ্লিষ্ট পদে HSC-স্নাতকোত্তর পাস প্রার্থীরা।
কোটা কি প্রযোজ্য?
হ্যাঁ – সরকারি নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য।
আবেদন ফি কত?
পদ অনুযায়ী ভ্যাটসহ (৫৬/১১২টাকা)
পরীক্ষার নোটিশ কোথায় পাবো?
আবেদনের ওয়েবসাইট এবং SMS এ জানানো হবে। এছাড়া আমাদের সাইটেও আপডেট পাবেন।