৪৪ পদে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ আজই প্রকাশ হয়েছে। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (SFDF) এর স্থায়ী শূন্য পদে বিপরীতে জাতীয় বেতনস্কেল অনুসারে ফাউন্ডেশনের নিয়োগ বেতন গ্রেডে সরাসরি জনবল নিয়োগ ও প্যানেলভুক্তির লক্ষ্যে পদসমূহে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://sdfd.teletalk.com.bd) ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। টেলিটক অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
| ক্র. | পদের নাম ও বেতন গ্রেড | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা |
|---|---|---|---|
| ১ | উপজেলা ব্যবস্থাপক বেতন গ্রেড-১০টাঃ ১৬,০০০-৩৮,৬৪০/- | ১০ | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি। সরকারি/বেসরকারি সংস্থায় দারিদ্র্য বিমোচনমূলক প্রকল্প বা কমিউনিটি উন্নয়নমূলক প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বছর। |
| ২ | মাঠ কর্মকর্তা বেতন গ্রেড-১৪টাঃ ১০,২০০-২৪,৬৮০/- | ২৫ | উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ। সরকারি/বেসরকারি সংস্থায় মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর। |
| ৩ | অফিস সহকারী-কাম-ডাটা এন্ট্রি অপারেটর বেতন গ্রেড-১৪টাঃ ১০,২০০-২৪,৬৮০/- | ০৭ | উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিরূপণ পরীক্ষায় (Aptitude Test) উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। |
| ৪ | ড্রাইভার বেতন গ্রেড-১৪টাঃ ১০,২০০-২৪,৬৮০/- | ০২ | কোনো শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত স্কুল হতে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কমপক্ষে ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। |
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ ২০২৬ সার্কুলার


আরো দেখুনঃ রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের শর্তাবলী
০১। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের বিপরীতে প্রাপ্ত সর্বোচ্চ বয়সসীমা ০১-০৬-২০২৬ তারিখ পর্যন্ত গণনা করতে হবে এবং একই তারিখে প্রার্থীর ন্যূনতম বয়সসীমা ১৮ বছর হতে হবে; বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়; বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে;
০২। আগ্রহী প্রার্থীগণ আগামী ২৮-০৬-২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২৯-০৭-২০২৬ তারিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন।
০৩। লিখিত পরীক্ষার সময় প্রার্থীগণকে নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে—
- ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি ও প্রবেশপত্র;
- খ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি;
- গ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি;
- ঘ) অভিজ্ঞতার সনদপত্র (যেখানে প্রযোজ্য);
- ঙ) চারিত্রিক সনদপত্র;
০৪। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র অসত্য প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
০৫। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।
০৬। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
০৭। আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
০৮। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির কোনো শর্ত সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://sfdf.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮-০৬-২০২৬খ্রি., সকাল: ১০:০০টা;
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭-০৭-২০২৬খ্রি., বিকাল: ৫:০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন;
Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষর সর্বোচ্চ ৬০KB হতে হবে;
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন;
প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে প্রমাণক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন;
SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে Applicant Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। আবেদন ফি জমাদান না করা পর্যন্ত Applicant’s copy টি ডাউনলোড করে রঙিন প্রিন্ট অথবা PDF copy হিসেবে সংরক্ষণ করবেন। Applicant’s copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ এবং Teletalk এর সার্ভিস চার্জ নির্ধারিত টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
পরীক্ষার ফি
| ক্রমিক নং | পদের নাম | বেতন গ্রেড | পরীক্ষার ফি | টেলিটক সার্ভিস চার্জ | মোট |
|---|---|---|---|---|---|
| ১ | উপজেলা ব্যবস্থাপক | ১০ | ২০০/- | ২৩/- | ২২৩/- |
| ২ | মাঠ কর্মকর্তা | ১৪ | ১০০/- | ১২/- | ১১২/- |
| ৩ | অফিস সহকারী-কাম-ডাটা-এন্ট্রি অপারেটর | ১৪ | ১০০/- | ১২/- | ১১২/- |
| ৪ | ড্রাইভার | ১৪ | ১০০/- | ১২/- | ১১২/- |
| ৫ | অনগ্রসর নাগরিক: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী | – | ৫০/- | ৬/- | ৫৬/- |
বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি এবং Teletalk-এর সার্ভিস চার্জ জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS:
SDFF<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example:
SDFF ABCDEF
Reply: Applicant’s Name, Tk-223/112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type SDFF<space>Yes<space>PIN and Send to 16222.
দ্বিতীয় SMS:
SDFF<Space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example:
SDFF YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for SDFF Application for post Name User ID is (ABCDEF) PIN and Password (XXXXXXXX)
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি শুধুমাত্র https://sdfd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print করে নিবেন।
হারিয়ে গেলে Teletalk প্রি-পেইড মোবাইল ফোন হতে নিম্নোক্ত পদ্ধতিতে User ID এবং Password পুনরুদ্ধার করা যাবে:
i. User ID জানা থাকলে
SDFF<Space>Help<Space>User<Space>User ID
Send to 16222
Example:
SDFF Help User ABCDEF
ii. PIN Number জানা থাকলে
SDFF<Space>Help<Space>PIN<Space>PIN No
Send to 16222
Example:
SDFF Help PIN 12345678
আবেদন সংক্রান্ত সহযোগিতা
বিস্তারিত নির্দেশিকার জন্য:
- https://sdf.gov.bd
- https://rdcd.gov.bd
- https://sdfd.teletalk.com.bd
অথবা QR Code স্ক্যান করে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি ও টেলিটকের হেল্পডেস্ক থেকে সহায়তা গ্রহণ করা যাবে।
হেল্পডেস্ক: https://alljobs.teletalk.com.bd/sdfd
অনলাইনে আবেদন এবং ফি জমাদানের শেষ তারিখ ও সময় অতিক্রান্ত হওয়ার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করার পরামর্শ দেওয়া হলো।