Skip to content

রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (RIC NGO Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকায়। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

রিক এনজিও এবারের সার্কুলারে ৩টি ক্যাটাগরির পদে ৩০৬ জন নারী/পুরুষ, এইচএসসি/স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং রিক এনজিওতে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ রিক এনজিও (RIC NGO)
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ রিক এনজিওর নির্ধারিত শাখায়
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ৩০৬টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/স্নাতক
  • বয়সসীমাঃ ১৮-৪৫ বছর
  • আবেদন মাধ্যমঃ ডাকযোগে/সরাসরি/কুরিয়ার
  • আবেদনের সময় শেষঃ ১৫ এপ্রিল, ২০২৬ ইং

রিক এনজিও নিয়োগ ২০২৬

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের সারা বাংলাদেশের প্রায় সকল জেলা শহরে শাখা রয়েছে। তারা সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনি যদি রিক এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

RIC NGO Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন করবেন। আবেদনের সকল নিয়ম নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন সমস্যা হবে না।

RIC NGO Job Circular 2026 টিতে ডাকযোগে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ১৫-০৪-২০২৬ ইং পর্যন্ত। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতাবেতন/ভাতা
জোনাল ম্যানেজার০৬ জনস্নাতক পাশ + সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা (তার মধ্যে ৩ বছর প্রোগ্রাম অফিসার হিসেবে)প্রশিক্ষণকাল: ৭২,০০০–৭৫,৫০০ টাকা; স্থায়ী হলে: ৭৫,৯৭৫–৮০,১২৫ টাকা
ঋণ কর্মকর্তা১৫০ জনন্যূনতম স্নাতক পাশ + সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতাপ্রশিক্ষণকাল: ৩৪,০০০–৩৬,২৫০ টাকা; স্থায়ী হলে: ৩৬,৯০০–৪২,৪৫০ টাকা
জুনিয়র ব্রাঞ্চ কর্মকর্তা১৫০ জনন্যূনতম এইচএসসি পাশ + সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতাপ্রশিক্ষণকাল: ২৯,৫০০–৩১,৫০০ টাকা; স্থায়ী হলে: ৩১,২২৫–৩৫,০৭৫ টাকা

আরো দেখুন- মৌসুমী এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পিডিএফ

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ১৯৮২ সাল থেকে দেশের অনগ্রসর জনগোষ্টির আর্থ-সামাজিক উন্নয়নে সুনামের সাথে কাজ করে আসছে। রিক এর বিভিন্ন কর্ম এলাকার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমুহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

এখানে রিক এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

রিক এনজিও নিয়োগ ২০২৬
রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

রিক এনজিও আবেদন করার পদ্ধতি

সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন, আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে।

আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৫/০৪/২০২৬ তারিখের মধ্যে বরাবর পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আবেদন করতে হবে এবং দরখাস্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার, চাকুরীর অভিজ্ঞতার, পূর্ববর্তী সংস্থার ছাড়পত্রের জাতীয় পরিচয় পত্রের মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

সংশ্লিষ্ট জেলার অধিবাসীদেরকে তাদের জেলার পার্শ্বে বর্ণিত নিম্নোক্ত ঠিকানায় আবেদনপত্র প্রেরন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ক্র. নংজেলার নামআবেদনপত্র পাঠানোর ঠিকানা
সকল জেলা (জোনাল ম্যানেজার পদের জন্য)জোনাল ম্যানেজার পদে আবেদনকারী: রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ি নং ৮৮/এ, সড়ক নং–৭/এ, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা–১২০৫শাখা কর্মী ও জুনিয়র শাখা কর্মী: রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), ১–ক, কল্যাণী রোড সংলগ্ন কৃষি ফার্ম রোড, শ্যামলী, আদাবর, ঢাকা–১২০৭
ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জরিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) প্রধান কার্যালয়, বাড়ি নং ৮৮/এ, সড়ক নং–৭/এ, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা–১২০৫
বরিশাল, পটুয়াখালী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, ভোলা, সাতক্ষীরারিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বরিশাল আঞ্চলিক কার্যালয়, গালপাড়া (পানকাটি রোড) নগরী, বরিশাল
খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গারিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) যশোর আঞ্চলিক কার্যালয়, শেখহাটি বাসস্ট্যান্ড সংলগ্ন আমির আলী রোড, যশোর
চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানরিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়, বি-ব্লক, ২১ নং রোড, ২৯ নং বাসা, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ারিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সিলেট আঞ্চলিক কার্যালয়, মরিচা রোড সংলগ্ন (আবেদনকারীদের জন্য), থানা–জৈন্তাপুর, জেলা–সিলেট
পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়ারিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বগুড়া আঞ্চলিক কার্যালয়, আতিকুল ইসলাম আক্তার, আমিন বাজারের ভিটা, বাড়ি নং–০২, রোড নং–১৭, জেলাপাড়া, বগুড়া

সুযোগ সুবিধা

নিয়োগপ্রাপ্ত ব্যক্তির যোগদানের তারিখ থেকে গ্র্যাচুইটির সময়কাল শুরু, স্বল্প সুদে মোটরসাইকেল ঋণ সুবিধা, জ্বালানী খরচ, মোবাইল ও ইন্টারনেট বিল, মোবাইল সিম, ল্যাপটপ লোন, ট্যাব, দূরবর্তী ভাতা, কর্মী কল্যান তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচসহ ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ হবে।

১ বছর পূর্ণ হবার আগে উৎসবের দিন পর্যন্ত আনুপাতিক হারে ৩টি উৎসব ভাতা। শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরন করা হবে এবং সংস্থা কর্তৃক প্রদত্ত অন্যান্য সকল সুযোগ সুবিধা জীবন যাত্রার ব্যয় ভাতা, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড লোন ইত্যাদি প্রযোজ্য হবে।

রিক এনজিওতে যোগাযোগ

অফিসের ঠিকানা: PLOT # 88/A, ROAD # 7/A, DHANMONDI, DHAKA-1209 BANGLADESH
মোবাইল: 88-02-58152424
ইমেইল: info@ric-bd.org
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.ric-bd.org

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কোথায় করতে হবে?

বরাবর পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)

আবেদনের শেষ তারিখ কখন?

১৫-০৪-২০২৬ ইং

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে স্নাতক/এইচএসসি পাস প্রার্থীরা।

কোটা কি প্রযোজ্য?

হ্যাঁ – এনজিও চাকরির নিয়ম অনুযায়ী সকল কোটা প্রযোজ্য হবে

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

ওয়েবসাইট https://www.ric-bd.org এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের সাইটে আপডেট পাবেন।

শেষকথাঃ রিক এনজিও জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন সব এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *