Skip to content

বিজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Rate this post

বিজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bees ngo Job Circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু পত্রিকায় ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

বিজ এনজিও এবারের সার্কুলারে মোট ২টি পদে ৭০০ জনের জন্য এইচএসসি/স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং বিজ এনজিওতে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ বিজ এনজিও
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ কর্ম এলাকার উল্লেখিত স্থানে
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ৭০০টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/স্নাতক
  • বয়সসীমাঃ ২২-৩২ বছর
  • আবেদন মাধ্যমঃ সরাসরি/কুরিয়ার সার্ভিস/ডাকযোগে
  • আবেদনের শেষ সময়ঃ ২০ জুলাই, ২০২৬

বিজ এনজিও নিয়োগ ২০২৬

ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে হলে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) টিম এ যোগদান করুন। বিজ ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি, অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন কর্তৃক সনদপ্রাপ্ত।

দেশের উন্নয়নে অবদান রাখতে ৫১ বছর যাবৎ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় ক্ষুদ্র অর্থায়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছে। সংস্থা দেশের সকল বিভাগে যেমন: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ও ময়মনসিংহ সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে চলছে । বিজ-এর ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে নিম্নোক্ত পদ সমূহে জনবল নিয়োগ করা হবে

আপনি যদি বিজ এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

Bees ngo Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা সরাসরি অথবা কুরিয়ার সার্ভিস/ডাকযোগে আবেদন দিবেন। সময়সহ বিস্তারিত সকল নিয়ম ছবি সহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

Bees ngo Job Circular 2026 টিতে সরাসরি অথবা কুরিয়ার সার্ভিস/ডাকযোগে আগামী ২০-০৭-২০২৬ ইং পর্যন্ত আবেদন করা যাবে। নির্দিষ্ট সময়ের পরে আর কোন আবেদন নেয়া হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামগ্রেডপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতাআনুমানিক মোট বেতন (স্থায়ী হলে)
মাঠ কর্মকর্তাগ্রেড-১৪০০ জনন্যূনতম স্নাতক পাশ (অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার)৩৬,০০০-৪২,০০০ টাকা
মাঠ কর্মীগ্রেড-২৩০০ জনন্যূনতম এইচএসসি পাশ (অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার)৩৪,০০০-৪০,০০০ টাকা

আরো দেখুন- অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি

বিজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পিডিএফ

বিজ এনজিও বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এখানে বিজ এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

বিজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বিজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

বিজ এনজিও আবেদন প্রক্রিয়া

সফলভাবে আবেদন করার জন্য আমরা কিছু ধাপে আলোচনা করব, আবেদন করার সময় ধাপগুলো ধারাবাহিকভাবে ফলো করবেন।

আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য স্বহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদন করতে হবে “উপ-সহকারী পরিচালক, (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ), বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), প্রধান কার্যালয়, বাড়ি নং-৮/বি, রোড নং-২৯, গুলশান-১, ঢাকা-১২১২

আবেদনে নিজ নাম, পিতা/স্বামীর নাম, স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, এনআইডি/স্মার্ট কার্ড, রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে।

আবেদনে সংযুক্ত করতে হবে: আবেদনকারীর রঙিন ছবি ২ কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ এর ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সনদ, এনআইডি/স্মার্ট কার্ড, অভিজ্ঞতা সনদ। আবেদনকৃত খামের উপরে (পদের নাম,নিজ জেলার নাম, নিজ বিভাগের নাম উল্লেখ করতে হবে)। আগ্রহী মহিলা প্রার্থীগণ কে আবেদনে উৎসাহিত করা হচ্ছে।

পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি

নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বিজ এর অফিসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, তারিখ, দিন ও সময় মোবাইল ফোন অথবা এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষা ফি বাবদ ২০০/- টাকা জমা দিতে হবে । উল্লিখিত বিভাগ সমূহে নির্বাচনী (লিখিত ও মৌখিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ এনজিও চাকরির সুবিধা

সফলভাবে ৩ মাস শিক্ষানবিশকাল সম্পন্ন হলে বিজ-এ স্থায়ী করণ করা হবে এবং কর্মস্থল ভেদে উল্লেখ্য মোট বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। সংস্থার চাকুরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছরে বেতন এর অতিরিক্ত দুইটি উৎসব বোনাস (প্রতিটি মূল বেতন এর সমপরিমান), বৈশাখি ভাতা, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড (১০% নিজ এবং ১০% সংস্থার অর্থাৎ প্রতি কর্মকর্তাকে মোট মূল বেতনের ২০%), বছরে ২টি গ্রাচ্যুইটি (প্রতিটি মূল বেতনের সমপরিমান), পারফরমেন্স ইনসেনটিভ, দূরত্ব ভাতা, মোটর সাইকেল ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাতা, পেনশন সুবিধা (২৫/৩০ বছর চাকুরি পূর্ণ হলে যথাক্রমে ১০/১২ মাসের পূর্ণ বেতন ভাতা), বিএসএসপি (বিজ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম), স্টাফ কল্যাণ ভাতা, গ্রুপ বীমার সুবিধা পাবেন।

এ ছাড়াও বিনা খরচে একক আবাসনের ব্যবস্থাসহ লাঞ্চ ভাতা প্রদান করা হবে । প্রতি বছর জুলাই মাসে বিগত ১২ মাসের কর্ম মূল্যায়ন সন্তুষ্টি সাপেক্ষে মূল বেতন বৃদ্ধি প্রাপ্ত হবে

বিজ এনজিওতে যোগাযোগ

অফিসের ঠিকানা: House: 8/B, Road No: 29, Gulshan-1, Gulshan, Dhaka-1212, Bangladesh.
মোবাইল: 09678110011
অফিসিয়াল ওয়েবসাইট: https://beesbd.org
ইমেইল: info@beesbd.org

বিজ এর সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোন ব্যক্তি, প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সচেতন থাকতে পরামর্শ দেয়া হলো।

শেষকথাঃ বিজ এনজিও জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *