Skip to content

বাস্তব এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাস্তব এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bastob NGO job circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু জাতীয় ধারার পত্রিকায় ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

বাস্তব এনজিও এবারের সার্কুলারে ৩টি ক্যাটাগরিতে অসংখ্য পদের জনের জন্য এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং বাস্তব এনজিওতে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ বাস্তব এনজিও
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ বাস্তব এনজিওর যেকোনো শাখায়
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ অনির্দিষ্ট
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ১৮-৪৫ বছর
  • আবেদন মাধ্যমঃ সরাসরি ইন্টারভিউ
  • ইন্টারভিউ এর তারিখঃ ১৪ ও ২৮ মার্চ, ২০২৬ ইং

বাস্তব এনজিও নিয়োগ ২০২৬

বাস্তব-ইনিসিয়েটিভ ফর পিপলস্ সেল্‌ফ ডেভেলপমেন্ট, জাতীয় পর্যায়ের একটি এমএফআই। পিকেএসএফ, অনুকুল ফাউন্ডেশন এবং ব্যাংক-এর আর্থিক সহায়তায় সংস্থার মাইক্রোফিন্যান্স কার্যক্রমে ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার শহর/উপশহর/গ্রামাঞ্চলে কাজ করতে আগ্রহী নিম্ন বর্নিত পদে কিছু সংখ্যক নারী ও পুরুষ কর্মী জরুরী ভিত্তিতে নিয়োগ করা হবে।

আপনি যদি বাস্তব এনজিও এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

Bastob NGO Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ দিবেন। সরাসরি ইন্টারভিউ এর সকল নিয়ম নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

Bastob NGO Job Circular 2026 টিতে সরাসরি ইন্টারভিউ চলমান থাকবে আগামী ১৪/২৮-০৩-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন ইন্টারভিউ নেয়া হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামশিক্ষাগত যোগ্যতাবয়সমাসিক বেতন/ভাতাঅভিজ্ঞতা
আঞ্চলিক ব্যবস্থাপক (আরএম)স্নাতক/স্নাতকোত্তর বা সমমানঅনূর্ধ্ব ৪৫ বছরআলোচনা সাপেক্ষমাইক্রোফাইন্যান্স কার্যক্রমে ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা
সহকারী এরিয়া অফিসার, গ্রেড-১স্নাতক/স্নাতকোত্তর বা সমমানঅনূর্ধ্ব ৩৫ বছরপ্রশিক্ষণকাল ১ মাস (থাকা-খাওয়া অফিস বহন করবে) ও ৫,০০০/- টাকা ভাতা; ৬ষ্ঠ মাসে শিক্ষানবিসকালে বেতন ২৫,০০০/- টাকা (স্থায়ী হলে বৃদ্ধি পাবে)কর্মীদের প্রশিক্ষণ প্রয়োজন নেই; অভিজ্ঞ/অনভিজ্ঞ উভয়ই আবেদনযোগ্য
সহকারী এরিয়া অফিসার, গ্রেড-২এইচএসসি বা সমমানঅনূর্ধ্ব ৩৫ বছরপ্রশিক্ষণকাল ১ মাস (থাকা-খাওয়া অফিস বহন করবে) ও ৫,০০০/- টাকা ভাতা; ৬ষ্ঠ মাসে শিক্ষানবিসকালে বেতন ২৪,০০০/- টাকা (স্থায়ী হলে বৃদ্ধি পাবে)কর্মীদের প্রশিক্ষণ প্রয়োজন নেই; অভিজ্ঞ/অনভিজ্ঞ উভয়ই আবেদনযোগ্য

আরো দেখুন- মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি

Bastob ngo job circular 2026 pdf

বাস্তব এনজিও বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এখানে বাস্তব এনজিও এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

বাস্তব এনজিও নিয়োগ ২০২৬
বাস্তব এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

বাস্তব এনজিও সরাসরি ইন্টারভিউ এর নিয়ম

আগ্রহী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সেলর-এর প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবিসহ, নির্বাহী পরিচালক, বাস্তব-ইনিসিয়েটিভ ফর পিপলস্ সেল্‌ফ ডেভেলপমেন্ট, বাড়ি নং-৫৪৯, রোড নং-১০, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭ বরাবর চাকুরীর আবেদনপত্র পুর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ নিম্নের সিডিউল মোতাবেক সরাসরি সাক্ষাতকারে উপস্থিত হওয়ার জন্য বলা হলো।

একই ব্যক্তি যে কোন একদিন সাক্ষাতকার দিতে পারবেন। যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই।

বাস্তব নারী-পুরুষ সমতায়নে বিশ্বাসী এবং নিয়োগ প্রক্রিয়ায় সংস্থা কারো কাজ থেকে কোন প্রকার অর্থ গ্রহণ করে না। সাক্ষাতকারে আসার জন্য কোন প্রকার বিল/ভাতা প্রদান করা হবে না।

সাক্ষাতকারের স্থান/ ঠিকানাঃ সংস্থার প্রধান কার্যালয়, বাড়ি নং-৫৪৯, রোড নং-১০, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭

বাস্তব এনজিও চাকরির শর্ত ও সুবিধা

১ নং প্রার্থীকে সংস্থার যে কোন রিজিওনে মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। ২ ও ৩ নং পদে নির্বাচিত প্রার্থীদের কক্সবাজার রিজিওনের শহর/উপশহর/গ্রামাঞ্চলে মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে, তাই যাদের মোটরসাইকেল আছে তাদেরকে মোটরসাইকেলসহ আর যাদের নাই তারা সংক্ষিপ্ত সময়ের মধ্যে মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। সকল পদে নিয়োগ স্থায়ী হলে সংস্থার বিধান অনুযায়ী যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে। 

বাস্তব এনজিওতে যোগাযোগ

হেড অফিস: প্রধান কার্যালয়, বাড়ি নং-৫৪৯, রোড নং-১০, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.bastob.org
ফোন: +৮৮০-২ ৫৫০ ১০৪৫১
ইমেইল: bastobbangladesh@gmail.com, info@bastob.org

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কিভাবে করতে হবে?

আবেদন করার দরকার নেই, সরাসরি ইন্টারভিউ দিতে হবে।

সরাসরি ইন্টারভিউ এর তারিখ কখন?

১৪ মার্চ ২০২৬ ইং ও ২৮ মার্চ ২০২৬ সকাল ১০.০০টা

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশ প্রার্থীরা।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

ওয়েবসাইট https://www.bastob.org এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও আপডেট পাবেন।

শেষকথাঃ বাস্তব এনজিও জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

1 thought on “বাস্তব এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *