Skip to content

পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (PBUS ngo job circular 2026) প্রকাশিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু জাতীয় ধারার পত্রিকায় ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সকল এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য এটা একটা বড় সুযোগ।

পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা এবারের সার্কুলারে ৩টি ক্যাটাগরিতে ৭৫টি পদের জনের জন্য এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং পল্লী বন্ধু উন্নয়ন সংস্থাতে চাকরির ইচ্ছা থাকে, তাহলে বিস্তারিত দেখুন।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য

এই সেকশনটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে এক নজরে পুরো নিয়োগ বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে যাবেন।

  • সংস্থা/প্রতিষ্ঠানঃ পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা
  • চাকরির ধরণঃ এনজিও নিয়োগ
  • কর্মস্থলঃ পল্লী বন্ধু উন্নয়ন সংস্থার যেকোনো শাখায়
  • আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
  • শূণ্যপদঃ ৭৫টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সসীমাঃ ১৮-৩৫ বছর
  • আবেদন মাধ্যমঃ সরাসরি ইন্টারভিউ
  • ইন্টারভিউ এর তারিখঃ ০৬ মার্চ, ২০২৬ ইং

পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা নিয়োগ ২০২৬

পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা” বিগত ২০০১ইং সন হতে দেশী ও বিদেশী দাতা সংস্থার অর্থায়নে বিভিন্ন জেলায় ক্ষুদ্রঋণ, সৌরবিদ্যুৎ সিস্টেম বিতরণ, পন্য বিতরন, উপ-আনুষ্ঠানিক শিক্ষা, গৃহায়ন, নিরাপদ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, উন্নত চুলা, ভিজিডি ও স্বাস্থ্যকার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সঞ্চয় ও ঋণ কার্যক্রম প্রসারিত করার লক্ষ্যে সংস্থায় কিছু সংখ্যক জনবল (পুরুষ/মহিলা) নিয়োগ করা হবে।

আপনি যদি পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা এনজিও এর চাকরির সন্ধান করে থাকেন, তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এই পোস্টে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়, যেমন পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

PBUS NGO Job Circular 2026

আজকের এই বিজ্ঞপ্তিতে আগ্রহী সকল এনজিও চাকরি প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ দিবেন। সরাসরি ইন্টারভিউ এর সকল নিয়ম নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন প্রব্লেম হবে না।

PBUS NGO Job Circular 2026 টিতে সরাসরি ইন্টারভিউ চলমান থাকবে আগামী ০৬-০৩-২০২৬ ইং। নির্দিষ্ট সময়ের পরে আর কোন ইন্টারভিউ নেয়া হবে না।

বিজ্ঞপ্তির শূন্য পদের হিসাব

পদের নামসংখ্যাশিক্ষাগত যোগ্যতাঅভিজ্ঞতাবেতন ও ভাতা
আঞ্চলিক ব্যবস্থাপক৫ জনস্নাতক/সমমানশাখা ব্যবস্থাপক হিসেবে ৫ বছরের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা; সর্বোচ্চ বয়স ৪০ বছরশিক্ষানবিশকালে বেতন ও ভাতা সর্বসাকুল্যে ২৬,২০০ টাকা ও জ্বালানি বিল প্রদান; স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা
শাখা ব্যবস্থাপক২০ জনস্নাতক/সমমানমাঠকর্মী হিসেবে ৩ বছরের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা; সর্বোচ্চ বয়স ৩৫ বছরশিক্ষানবিশকালে বেতন ও ভাতা সর্বসাকুল্যে ২২,০০০ টাকা ও জ্বালানি বিল প্রদান; স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা
মাঠকর্মী৫০ জনএইচএসসি/ডিগ্রি/সমমানসর্বোচ্চ বয়স ৩২ বছর (অভিজ্ঞদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে)শিক্ষানবিশকালে বেতন ও ভাতা সর্বসাকুল্যে ১৭,২০০ টাকা; স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা

আরো দেখুন- বাস্তব এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার

পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা বাংলাদেশের স্বনামধণ্য এনজিও (NGO) প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে শাখা রয়েছে। তারা বেশ সুনামের সাথে তাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

এখানে পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা এর অফিসিয়াল সার্কুলারটি আপলোড করা হল। আপনার যদি এই বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড এর দরকার হয়, তাহলে নিচে দেয়া ঠিকানা অনুসরন করুন, পেয়ে যাবেন।

পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা সরাসরি ইন্টারভিউ এর নিয়ম

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে পূর্ণ-জীবন বৃত্তান্ত (হস্ত লিখিত), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মোবাইল নম্বর, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ আগামী ০৬/০৩/২০১৬ ইং তারিখে পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা, আঞ্চলিক কার্যালয়, কালী বাড়ী মোড়, মইনপুর রোড রেল লাইল সংলগ্ন, পশ্চিম চকপাড়া, নেত্রকোনা সদর, নেত্রকোনায় সকাল ৯.০০ ঘটিকার মধ্যে সরাসরি উপস্থিত হওয়ার জন্য বলা হল। আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহনের পূর্বে ১ নং পদের জন্য ৩০০ টাকা, ২ নং পদের জন্য ২০০ টাকা ও ৩ নং পদের জন্য ১০০ টাকা রেজিষ্ট্রেশন ফি জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা: প্রধান নির্বাহী, পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা, প্রধান কার্যালয়, বাড়ী নং-৬০, রোড নং-০৩, ব্লক-বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২

পরীক্ষার স্থান: পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা, নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়, চকপাড়া (মঈনপুর রোড), নেত্রকোনা সদর, নেত্রকোনা।

পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা চাকরির সুবিধা ও শর্ত

চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা, বছরে দুটি উৎসব ভাতা, পিএফ ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। ১ ও ২নং পদের মটর সাইকেল এবং ৩ পদের বাই সাইকেল নিয়ে নিয়োগের সময় চাকুরীতে যোগদান করতে হবে। আসা যাওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিঃদ্রঃ প্রত্যেকে চাকুরিতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী এক মাসের বেতনের সমপরিমান ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে ও অন্যান্য শর্তবলী প্রযোজ্য। উল্লেখ্য যে, নোয়াখালী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলায় কাজ করার আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

পল্লী বন্ধু উন্নয়ন সংস্থাতে যোগাযোগ

হেড অফিস: পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা, প্রধান কার্যালয়, বাড়ী নং-৬০, রোড নং-০৩, ব্লক-বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২
অফিসিয়াল ওয়েবসাইট: https://pbusbd.org
ফোন: ০১৩২৪-৭৪১৯০৯, ০১৩২৪-৭৪১৯০০

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

আবেদন কিভাবে করতে হবে?

আবেদন করার দরকার নেই, সরাসরি ইন্টারভিউ দিতে হবে।

সরাসরি ইন্টারভিউ এর তারিখ কখন?

০৬ মার্চ ২০২৬ সকাল ৯.০০টা

কে কে আবেদন করতে পারবে?

সংশ্লিষ্ট পদে এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাশ প্রার্থীরা।

পরীক্ষার নোটিশ কোথায় পাবো?

ওয়েবসাইট https://www.bastob.org এবং পত্রিকায় নোটিশ দিয়ে জানানো হবে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও আপডেট পাবেন।

শেষকথাঃ পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা জব 2026, চাকরি প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা যোগ্য এবং আগ্রহী, তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। উপকারি মনে হলে আপনার আশেপাশে চাকরি প্রত্যাশী ভাই-বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন এনজিও চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে jobhostbd ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *